উদ্দীপকে উল্লিখিত ভাগ কর ও শাসন কর নীতির প্রয়োগ ব্রিটিশ ভারতের প্রেক্ষাপটে ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত 'ভাগ কর ও শাসন কর' নীতি ব্রিটিশদের উপমহাদেশে শাসনকে স্থায়ী ও শক্তিশালী করার একটি কূটকৌশল।"ভাগ কর শাসন কর" নীতি ব্রিটিশ শাসনের একটি গুরুত্বপূর্ণ কৌশল ছিল, যা তারা বিশেষ করে ভারতে তাদের কর্তৃত্ব বজায় রাখতে ব্যবহার করেছিল। এ নীতির মূল উদ্দেশ্য ছিল স্থানীয় জনগণের মধ্যে বিভাজন সৃষ্টি করে ব্রিটিশ শাসনকে দীর্ঘস্থায়ী করা। এ নীতির মাধ্যমে ব্রিটিশরা উপমহাদেশের হিন্দু-মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিভাজন সৃষ্টি করতে সক্ষম হয়। প্রথমে বঙ্গভঙ্গ ঘোষণা করে মুসলমানদের অনুগ্রহ লাভ করে ও হিন্দুদের বিরাগভাজন হয়। পরবর্তীতে বঙ্গভঙ্গ রদ করলে মুসলমানদের বিরাগভাজন হয় এবং হিন্দুদের অনুগ্রহ লাভ করে। কিন্তু ততদিনে উপমহাদেশের হিন্দু-মুসলিম সম্প্রতি চিরবিনষ্ট হয়। ব্রিটিশদের 'ভাগ কর ও শাসন কর' নীতির কার্যকারিতার ফলেই তা সম্ভব হয়। এ নীতির মাধ্যমে ব্রিটিশরা সামাজিক, স্থানীয় ও জাতীয় পর্যায়ে সাম্প্রদায়িক ঐক্য পুরাপুরি বিনষ্ট করে তাদের শাসনকে স্থায়ী করতে সক্ষম হয়।মোটকথা, ব্রিটিশরা সফলভাবে 'ভাগ কর ও শাসন কর' নীতির মাধ্যমে নিজেদের আধিপত্য বজায় রাখলেও এর দীর্ঘমেয়াদি প্রভাব ভারতীয় উপমহাদেশের রাজনীতি ও সমাজে গভীর ক্ষত সৃষ্টি করেছে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত ভাগ কর ও শাসন কর নীতির প্রয়োগ ব্রিটিশ ভারতের প্রে…
উদ্দীপক
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর