উদ্দীপকে বর্ণিত ঘটনার সাথে তোমার পাঠ্যবইয়ের কোন ঘটনার মিল রয়েছে? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের ঘটনার সাথে আমার পাঠ্যবইয়ের ১৯০৫ সালের বঙ্গভঙ্গের মিল রয়েছে।উপমহাদেশের ব্রিটিশ শাসনের ইতিহাসে বঙ্গভঙ্গ একটি অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা। বিংশ শতাব্দীর শুরুতে ব্রিটিশ ভারতের রাজনৈতিক ও শাসনতান্ত্রিক অগ্রগতিতে এর অবদান অসামান্য। এই বঙ্গভঙ্গেই ব্রিটিশরা তাদের 'ভাগ কর ও শাসন কর' নীতির সফল প্রয়োগ করে হিন্দু-মুসলিম সম্প্রীতি বিনষ্ট করে দীর্ঘদিন উপমহাদেশে তাদের কর্তৃত্ব বজায় রেখেছিল। তৎকালীন ব্রিটিশ ভারতের সর্বাপেক্ষা বৃহৎ প্রদেশ ছিল বাংলা। শাসকের পক্ষে এতো বিশাল এলাকা শাসন করা সম্ভব নয় বিধায় লর্ড কার্জন বঙ্গভঙ্গ করার সিদ্ধান্ত গ্রহণ করেন। প্রশাসনিক কারণে বাংলাকে বিভক্ত করার কথা প্রদর্শন করা হলে প্রকৃতপক্ষে এর উল্লেখযোগ্য প্রধান কারণ ছিল রাজনৈতিক।ব্রিটিশ সরকার হিন্দু-মুসলমান সম্প্রীতি নষ্ট করে জাতীয়তাবাদী চেতনার উন্মেষ রোধ করার জন্যই মূলত বঙ্গভঙ্গ করেছিল। এ বঙ্গভঙ্গ ও পরবর্তীতে তা রদের ফলেই উপমহাদেশে হিন্দু-মুসলিম সম্প্রীতি চিরবিনষ্ট হয়, যা পরবর্তীতে আর জোড়া লাগানো সম্ভবপর হয়নি। উদ্দীপকের লক্ষণীয় 'ভাগ কর ও শাসন কর' নীতি কাজে লাগিয়ে ব্রিটিশরা কীভাবে সবচেয়ে বড় প্রদেশ তথা বাংলাকে বিভক্ত করে তাদের শাসন স্থায়ী করেছিল ও সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়িয়ে ছিল তাই তুলে ধরা হয়েছে।সুতরাং বলা যায়, উদ্দীপকে বর্ণিত ঘটনার সাথে সুস্পষ্টভাবে ঐতিহাসিক বঙ্গভঙ্গের মিল রয়েছে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত ঘটনার সাথে তোমার পাঠ্যবইয়ের কোন ঘটনার মিল রয়েছে? বি…
উদ্দীপক
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর