শেয়ারFacebookWhatsApp

স্বদেশি আন্দোলনে ভারতীয় কংগ্রেস নেতাগণ কোন দেশের জাতীয়তাবাদী নেতাদের অনুকরণ করেছিলেন?

উত্তর: স্বদেশি আন্দোলনে ভারতীয় কংগ্রেস নেতাগণ আইরিশ জাতীয়তাবাদী নেতাদের অনুকরণ করেছিলেন।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

স্বদেশি আন্দোলনে ভারতীয় কংগ্রেস নেতাগণ কোন দেশের জাতীয়তাবাদী নেতা…

উদ্দীপক

একটি ঔপনিবেশিক রাষ্ট্র 'ক' এর দুটি বৃহত্তর রাজনৈতিক দল 'খ' ও 'গ' স্বাধীনতার জন্য আন্দোলন করছে। 'খ' দল এক সম্মেলনের মাধ্যমে তাদের সম্প্রদায় অধ্যুষিত সংখ্যাগরিষ্ঠ অঞ্চলসমূহ নিয়ে স্বাধীন রাষ্ট্রসমূহ গঠনের প্রস্তাব করে।

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024

উত্তর

স্বদেশি আন্দোলনে ভারতীয় কংগ্রেস নেতাগণ আইরিশ জাতীয়তাবাদী নেতাদের অনুকরণ করেছিলেন।

উত্তর

সরকারের সাথে জনসাধারণের অসহযোগিতামূলক আন্দোলনকে সাধারণভাবে অসহযোগ আন্দোলন নামে অভিহিত করা হয়। উদাহরণ হিসেবে আমরা ১৯৭১ সালের অসহযোগ আন্দোলনের কথা বলতে পারি। সে বছরের মার্চে পাকিস্তানের সামরিক সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগ ও সাধারণ জনগণ কর্তৃক তৎকালীন পূর্ব পাকিস্তানে অসহযোগ আন্দোলন পরিচালিত হয়। ১ মার্চ পাকিস্তানের জাতীয় পরিষদের অধিবেশন স্থগিতের ঘোষণার পর জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলন শুরু হলেও আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে ২ মার্চে অসহযোগ আন্দোলন শুরু হয়ে ২৫ মার্চ পর্যন্ত চলমান থাকে। এই আন্দোলন মোট ২৫ দিন স্থায়ী হয়।

উত্তর

উদ্দীপকের 'খ' দলের প্রস্তাবের সাথে আমি ঐতিহাসিক লাহোর প্রস্তাবের ঘটনার সাদৃশ্য খুঁজে পাচ্ছি। ভারতীয় উপমহাদেশ একসময় ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অন্তর্ভুক্ত ছিল।- এই ঔপনিবেশিক শাসন থেকে মুক্তির লক্ষ্যে ভারতের বৃহত্তর দুটি রাজনৈতিক দল ভারতীয় জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগ আন্দোলন শুরু করে। এরই ধারাবাহিকতায় ১৯৪০ সালের ২৩ মার্চ সর্বভারতীয় মুসলিম লীগের অধিবেশনে শেরে বাংলা এ. কে. ফজলুল হক মুসলমানদের স্বার্থ সম্বলিত একটি প্রস্তাব উত্থাপন করেন। এই প্রস্তাবে ভারতের উত্তর-পশ্চিম ও পূর্বাঞ্চল নিয়ে একাধিক স্বাধীন রাষ্ট্র গঠনের কথা উল্লেখ করা হয়। এটিই ঐতিহাসিক লাহোর প্রস্তাব নামে পরিচিত। উদ্দীপকে বলা হয়েছে, 'ক' ঔপনিবেশিক রাষ্ট্রের বৃহত্তর দুটি রাজনৈতিক দল 'খ' ও 'গ' স্বাধীনতার জন্য আন্দোলন করছে। একপর্যায়ে 'খ' দল একটি সম্মেলনের মাধ্যমে তাদের সম্প্রদায় অধ্যুষিত সংখ্যাগরিষ্ঠ অঞ্চলসমূহ নিয়ে স্বাধীন রাষ্ট্রসমূহ গঠনের প্রস্তাব দেয়। উদ্দীপকের এসব তথ্য ঐতিহাসিক লাহোর প্রস্তাবের ঘটনাকেই নির্দেশ করে। কেননা লাহোর প্রস্তাবে ভারতের উত্তর-পশ্চিম ও পূর্বাঞ্চল নিয়ে একাধিক স্বাধীন রাষ্ট্র গঠনের প্রস্তাব করা হয়।

উত্তর

উক্ত প্রস্তাব অর্থাৎ লাহোর প্রস্তাব পরবর্তীতে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। ১৯৪০ সালের ২৩ মার্চ শেরে বাংলা এ. কে. ফজলুল হক মুসলিম লীগের অধিবেশনে লাহোর প্রস্তাব উত্থাপন করেন। এ প্রস্তাবের আলোকে ১৯৪৭ সালে ধর্মের ভিত্তিতে ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়। সাধারণত মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঙ্গরাজ্যগুলো পাকিস্তান এবং হিন্দু সংখ্যাগরিষ্ঠ অঙ্গরাজ্যগুলো ভারতের অন্তর্ভুক্ত হয়। পাকিস্তান দুটি অংশে বিভক্ত হয়ে একটি পূর্ব পাকিস্তান, অন্যটি পশ্চিম পাকিস্তান নামে আত্মপ্রকাশ করে। দুটি অংশে বিভক্ত রাষ্ট্রটি নানা সমস্যার সম্মুখীন হয়। ১৯৪০ সালে শেরে বাংলা এ. কে. ফজলুল হকের লাহোর প্রস্তাবের মূল দাবিই ছিল প্রাদেশিক স্বায়ত্তশাসন। কিন্তু পাকিস্তান সৃষ্টির পর থেকেই মুসলিম লীগ প্রাদেশিক স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার বিষয়টি এড়িয়ে যায় এবং পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের দ্বারা অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে নিগৃহীত ও শোষিত হতে থাকে। ১৯৪৭ সালে পাকিস্তান সৃষ্টির পর থেকেই দেশটির রাষ্ট্রভাষা কী হবে তা নিয়ে মতবিরোধ শুরু হয়। ফলশ্রুতিতে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি মহান ভাষা আন্দোলন সংঘটিত হয়। ভাষাভিত্তিক জাতীয়তাবোধের চেতনায় ১৯৫৪ সালের নির্বাচনে পূর্ব বাংলার রাজনৈতিক দলগুলো মিলিত হয়ে যুক্তফ্রন্ট গঠন করে। এ নির্বাচনে যুক্তফ্রন্ট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এবং মুসলিম লীগের ভরাডুবি হয়। ফলে বাঙালি জাতীয়তাবাদী চেতনা আরো দৃঢ় এবং সুসংহত হয়। ১৯৬৬ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও লাহোর প্রস্তাবের আলোকে ৬ দফা দাবি উত্থাপন করেন। ৬ দফার প্রথম দফাই ছিল ঐতিহাসিক লাহোর প্রস্তাবের বাস্তবায়ন করা। পরবর্তীকালে ৬ দফাকে ভিত্তি করে ১৯৬৯ সালে গণঅভ্যুত্থান, ১৯৭০ সালের নির্বাচনে জয়লাভ এবং ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ সংঘটিত হয়। দীর্ঘ ৯ মাস সশস্ত্র যুদ্ধের পর বাঙালি ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর চূড়ান্ত স্বাধীনতা অর্জন করে। যার ফলে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের সৃষ্টি হয়। উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, লাহোর প্রস্তাবের মধ্যেই স্বাধীন বাংলাদেশের বীজ নিহিত ছিল— উক্তিটি যথার্থ।
HSCCivics 2nd Paperরাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

  • জনসচেতনতা
  • গণ নিরবতা
  • আইনের যথাযথ প্রয়োগ
  • সাধীন বিচার ব্যবস্থা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

  • ১০
  • ১২
  • ১৪
  • ১৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

  • সমঝোতা ও সহযোগিতা
  • বন্ধুত্ব ও আন্তরিকতা
  • জাতীয় স্বার্থ সংরক্ষণ ও উদারনীতি
  • অন্য দেশে সামরিক হস্তক্ষেপ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

  • ও.আই.সি
  • ওপেক
  • ই.ইউ
  • ও.এ.ইউ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

  • ১২
  • ১৫

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

  • দ্বাদশ
  • ত্রয়োদশ
  • চতুর্দশ
  • পঞ্চদশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

  • শেরে বাংলা এ. কে. ফজলুল হক
  • হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  • মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

  • দ্বি-জাতি তত্ত্ব
  • কৃষক-প্রজা তত্ত্ব
  • প্রজাস্বত্ব
  • স্বদেশী তত্ত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।