শেয়ারFacebookWhatsApp

ফরায়েজী আন্দোলন কী?

উত্তর: পবিত্র কুরআনে বর্ণিত পাঁচটি ফরজ বিষয়ের কোন প্রকারের কুসংস্কার ও বিবৃতির প্রয়োগ না করে কোরআনের নির্দেশ পালন করার জন্য হাজী শরীয়াতুল্লাহ যে আন্দোলন করেছিলেন তাই ফরায়েজী আন্দোলন নামে পরিচিত।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

ফরায়েজী আন্দোলন কী?

উদ্দীপক

১৯৪৭ সালের ১৪ ও ১৫ আগস্ট ভারত উপমহাদেশ স্বাধীনতা লাভ করে। যে বিখ্যাত আইনের মাধ্যমে ভারতবর্ষের ২০০ বছরের ব্রিটিশ শাসনের অবসান ঘটে এবং দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়, সেই আইনের নেপথ্যে ভারতের সর্বশেষ গর্ভনর জেনারেল প্রদত্ত একটি পরিকল্পনা উল্লেখযোগ্য ভূমিকার দাবি রাখে।

Mymensingh · 2022

উত্তর

পবিত্র কুরআনে বর্ণিত পাঁচটি ফরজ বিষয়ের কোন প্রকারের কুসংস্কার ও বিবৃতির প্রয়োগ না করে কোরআনের নির্দেশ পালন করার জন্য হাজী শরীয়াতুল্লাহ যে আন্দোলন করেছিলেন তাই ফরায়েজী আন্দোলন নামে পরিচিত।

উত্তর

মুসলিম লীগ একটি স্বতন্ত্র রাজনৈতিক সংগঠন। ১৮৮৫ সালে প্রতিষ্ঠিত ভারতের জাতীয় কংগ্রেস অসাম্প্রদায়িক রাজনৈতিক সংগঠন হিসেবে পরিচিতি লাভ করলেও অল্প কালের মধ্যে তা সাম্প্রদায়িক সংগঠনে পরিণত হয় এবং কেবল হিন্দুদের স্বার্থের প্রতিনিধিত্বের দিকে ঝুঁকে পড়ে। যার ফলে ভারতবর্ষের সাম্প্রদায়িক দাঙ্গা দেখা দেয়। মুসলমানদের স্বার্থ উপেক্ষিত হওয়ায় তারা একটি স্বতন্ত্র সংগঠনের মাধ্যমে স্বতন্ত্র আবার ভূমি প্রতিষ্ঠার প্রয়োজন অনুভব করে। যার কারনে ১৯০৬ সালে মুসলিম লীগ গঠন করা হয়।

উত্তর

উদ্দীপকে বর্ণিত ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইনের মাধ্যমে ব্রিটিশ শাসনের অবসান ঘটে।ব্রিটিশ ভারতের রাজনৈতিক ও শাসনতান্ত্রিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইন। এই আইনের মাধ্যমে ২০০ বছরের ব্রিটিশ শাসনের অবসান ঘটে এবং দুটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্ম হয়। নিচে উক্ত আইনের অর্থাৎ ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইনের বৈশিষ্ট্য বর্ণনা করা হলো - ১.এ আইন ১৯৪৭ সালের ১৫ আগস্ট থেকে ভারতের উপর থেকে ২০০ বছরের ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অবসান ঘটায়। ২.এ আইন ভারতবর্ষকে বিভক্ত করে ভারতীয় ইউনিয়ন ও পাকিস্তান নামে দুটি ডোমিনিয়ন প্রতিষ্ঠা করে। এর দ্বারা ডোমিনিয়ন দুটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। ৩. সিন্ধু প্রদেশ, সীমান্ত প্রদেশ, বেলুচিস্তান,পাঞ্জাব ও পূর্ব বাংলা নিয়ে গঠিত হবে পাকিস্তান। ভারতবর্ষের অন্যান্য প্রদেশ নিয়ে ভারত রাষ্ট্রের গঠিত হবে। ৪. প্রত্যেক রাষ্ট্রের জন্য একজন গর্ভনর জেনারেল থাকবেন। তিনি হবেন হেড অফ দি স্টেট। ৫. ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইনে ভারত সচিবের পদ বিলুপ্ত ঘোষণা করা হয়। ৬.এ আইনে বলা হয় সংশ্লিষ্ট মন্ত্রিসভার পরামর্শে গর্ভনর নিয়োগ করবেন।৭. এ আইনে গর্ভনর জেনারেল ও গর্ভনরের স্বেচ্ছাধীন, বিচারবুদ্ধি জনিত ক্ষমতা ও বিশেষ দায়িত্ব বিলোপ করা হয়। ৮.১৯৪৮ সালের ৩১ মার্চের মধ্যে এই আইনের বিভিন্ন ধারা কার্যকর করার কথা বলা হয়। ৯.এ আইনে ব্রিটিশ রাজা ভারত সম্রাট উপাধি পরিত্যাগ করেন। ১০. পূর্বে ভারতবর্ষের যে কোন সংবিধান সংস্কার এবং নতুন আইন প্রণীত হতো ব্রিটিশ পার্লামেন্টে। কিন্তু এই আইনে বলা হয় ১৯৪৭ সালের ১৪ আগস্ট এর পর থেকে ব্রিটিশ পার্লামেন্টের প্রণীত আইন ভারত ও পাকিস্তানের ওপর প্রযোজ্য হবে না।

উত্তর

ভারতের সর্বশেষ গর্ভনর জেনারেল লর্ড মাউন্টব্যাটেন প্রদত্ত পরিকল্পনাটি ছিল ৩রা জুন পরিকল্পনা। এই পরিকল্পনার সাথে ১৯৪৭ সালের ভারত শাসন আইনের সম্পর্ক রয়েছে।মন্ত্রিমিশন পরিকল্পনা ব্যর্থ হওয়ার কারণে ভারতে মন্তব্যটি অন্তবর্তীকালীন সরকার গঠন নিয়ে কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে অন্তর্দ্বন্দ্ব চরম আকার ধারণ করে। ওই সময় ভারতের নতুন ভাইসরয় লর্ড মাউন্ট ব্যাটেন কংগ্রেস ও মুসলিম লীগ নেতৃত্ববৃন্দের সাথে ক্ষমতা হস্তান্তর ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য নিরলস প্রচেষ্টা চালান।কিন্তু এ প্রচেষ্টায় তিনি ব্যর্থ হয়ে ঘোষণা করেন, ভারত বিভাগ ছাড়া ভারতের শান্তি প্রতিষ্ঠার কোন বিকল্প উপায় নেই। পরবর্তীতে সাম্প্রদায়িকতার ভয়াবহতায় কংগ্রেস ভারত বিভক্তি মেনে নিতে বাধ্য হয়। এমতাবস্থায় ১৯৪৭ সালের ৩ জুন কংগ্রেস ও মুসলিম লীগের নেতৃত্ববৃন্দের সাথে এক ঘরোয়া বৈঠকে লর্ড মাউন্টব্যাটেন যে পরিকল্পনা তুলে ধরেন তা ইতিহাসে ৩ জুন পরিকল্পনা বা মাউন্টব্যাটেন পরিকল্পনা নামে খ্যাত।উদ্দীপকে বর্ণিত ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইনের সাথে লর্ড মাউন্টব্যাটেন প্রদত্ত ৩রা জুন পরিকল্পনার গভীর সাদৃশ্য রয়েছে। কেননা ভারতের তৎকালীন রাজনৈতিক সমস্যা উপলব্ধি করতে পেরেছিলেন ভারতের শেষ গর্ভনর জেনারেল লর্ড মাউন্টব্যাটেন। ১৯৪৬ সালের মন্ত্রী মিশন পরিকল্পনার পরবর্তী সময়ে ভারতের সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা শুরু হলে কংগ্রেস ও মুসলিম লীগ বিপরীত অবস্থানে চলে যায় ফলে তা থেকে বাঁচার একমাত্র উপায় ছিল ভারতীয়দের হাতে ক্ষমতা হস্তান্তর করা। আর সে প্রেক্ষিতেই মাউন্টব্যাটেন তার জ্ঞানপ্রসূত পরিকল্পনা মাউন্টব্যাটেন পরিকল্পনা পেশ করেন। ব্রিটিশ সরকার তার এই পরিকল্পনাকে গুরুত্ব সহকারে বিবেচনা করেন। ফলে ৪ জুলাই ১৯৪৭ সালে মাউন্টব্যাটেন পরিকল্পনা কার্যকর করার লক্ষ্যে ব্রিটিশ পার্লামেন্টে একটি বিল উপস্থাপিত হয়। এতে ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব করা হয়। এটি ভারত স্বাধীনতা আইন নামে পরিচিতি পায়। যার আলোকে ১৯৪৭ সালে ভারত ও পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি হয়। সুতরাং বলা যায়, ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইনের সাথে লর্ড মাউন্টব্যাটেনের ৩রা জুন পরিকল্পনার অবিচ্ছেদ্য সম্পর্ক বিদ্যমান।
HSCCivics 2nd PaperMymensingh 2022
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।