শেয়ারFacebookWhatsApp

অসহযোগ আন্দোলন শুরু করেন কে?

উত্তর: ব্রিটিশ শাসনামলে মোহনদাস করমচাঁদ গান্ধী, যিনি মহাত্মা গান্ধী নামে পরিচিত, মুসলিমদের খেলাফত আন্দোলনের সাথে একাত্ম হয়ে ঘোষণা করেছিলেন অসহযোগ আন্দোলনের।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

অসহযোগ আন্দোলন শুরু করেন কে?

উদ্দীপক

নবাবের তাম্বু ব্রিটিশের একটি উপনিবেশ ছিল। উক্ত উপনিবেশের শেষ ভাইসরয়ের পরিকল্পনার আলোকে ব্রিটিশ আইনসভা একটি আইন পাস করে। উক্ত আইনের ফলে নবাবের তাম্বুতে ব্রিটিশ রাজত্বের অবসান ঘটে।

রাজশাহী কলেজ · 2024

উত্তর

ব্রিটিশ শাসনামলে মোহনদাস করমচাঁদ গান্ধী, যিনি মহাত্মা গান্ধী নামে পরিচিত, মুসলিমদের খেলাফত আন্দোলনের সাথে একাত্ম হয়ে ঘোষণা করেছিলেন অসহযোগ আন্দোলনের।

উত্তর

একই স্থানে দুই রকম শাসনব্যবস্থা প্রচলন। একটা ছিল দায়িত্বহীন ক্ষমতা আর একটা ক্ষমতাহীন দায়িত্ব। ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন কাল বাংলায় নবাবের হাতে ছিল ক্ষমতাহীন দায়িত্ব অপরদিকে কোম্পানির কাছে ছিল দায়িত্বহীন প্রচুর ক্ষমতা, বিশেষ করে আর্থিক ক্ষমতা। এই ব্যবস্থাকে একসঙ্গে দ্বৈত শাসন ব্যবস্থা বলা হয়। 'দ্বৈতশাসন' বলতে কোনো প্রশাসনে দুটি কর্তৃপক্ষের উপস্থিতিকে বোঝায়। সাধারণত এরূপ ক্ষেত্রে দ্বৈতশাসনের প্রশাসনিক বিষয়সমূহকে দু ভাগে বিভক্ত করা হয় এবং এগুলো পরিচালনার জন্য দু ধরনের প্রশাসনিক কর্তৃপক্ষ সৃষ্টি করা হয়। ১৯১৯ সালের ভারত শাসন আইন দ্বারা প্রদেশগুলোতে এরূপ দ্বৈতশাসন প্রবর্তন করা হয়েছিল। প্রাদেশিক সরকারের প্রশাসনিক বিষয়গুলোকে 'সংরক্ষিত' ও 'হস্তান্তরিত'-এ দু ভাগে বিভক্ত করা হয়। বিচারবিভাগ ভূমিরাজস্ব, পুলিশ, জেল, ভূমির উন্নয়ন ও কৃষিঋণ, ত্রাণ, সেচ, সংবাদপত্র ও প্রকাশনা নিয়ন্ত্রণ, বনজ শিল্প, বিমা শিল্প, গৃহনির্মাণ ঋণদান, শ্রমিক সমস্যার সমাধান, খাল খনন ও বাঁধ নির্মাণ প্রভৃতি সংরক্ষিত বিষয় পরিচালনার দায়িত্ব গভর্নর ও তাঁর কার্যনির্বাহী পরিষদের উপর ন্যস্ত হয়। অপরদিকে কৃষি, শিক্ষা, সমবায়, মৎস্য, স্থানীয় সরকার, জনস্বাস্থ্য, জনকল্যাণমূলক কাজ প্রভৃতি হস্তান্তরিত বিষয়ে পরিচালনার ভার গভর্নর ও প্রাদেশিক মন্ত্রিসভার উপর ন্যস্ত হয়। প্রাদেশিক গভর্নর হস্তান্তরিত বিষয় পরিচালনার ক্ষেত্রে মন্ত্রিসভার উপদেশ ও পরামর্শ অনুযায়ী পরিচালিত হতেন।

উত্তর

উদ্দীপকে নবাবের তাম্বু ব্রিটিশের একটি উপনিবেশ ছিল। উক্ত উপনিবেশের শেষ ভাইসরয়ের পরিকল্পনার আলোকে ব্রিটিশ আইনসভা একটি আইন পাস করে। উক্ত আইনের ফলে নবাবের তাম্বুতে ব্রিটিশ রাজত্বের অবসান ঘটে। এই ঘটনাটি আমার পাঠ্য বই 'পৌরনীতি ও সুশাসন' এর ' ১৮৬১ সালের ভারতীয় আইন পরিষদ" অংশের সাথে মিল রয়েছে তার প্রধান প্রধান বৈশিষ্ট্য বর্ণনা করা হলো : ১৮৬১ সালের ভারতীয় পরিষদ আইনের প্রধান প্রধান ধারা ও বৈশিষ্ট্যসমূহ নিম্নরূপ: ১। আইনসভা গঠন: এ আইনে ভারতে সর্বপ্রথম একটি আইনসভা গঠনের বিধান এবং এতে ভারতীয় সদস্য মনোনয়ন দানের ব্যবস্থা করা হয়। ব্যবস্থাপক পরিষদের (Legislative Council) সদস্য সংখ্যা ১২ জন করা হয়। এর ফলে আইনসভা অর্থাৎ ব্যবস্থাপক পরিষদের আয়তন বৃদ্ধি পায়। এ আইনে বলা হয় যে, ভারতীয় সদস্যগণ গভর্নর জেনারেল কর্তৃক ভারতীয়দের মধ্য থেকে মনোনীত হবেন এবং তাঁরা 'বেসরকারি সদস্য' (non-official) বলে অভিহিত হবেন। ২। গভর্নর জেনারেলের নির্বাহী পরিষদ: গভর্নর জেনারেলের নির্বাহী পরিষদকে (Executive Council) সদস্যবিশিষ্ট করা হয়। এর মধ্যে ৩ জনকে অন্তত ১০ বছর ভারতে কাজ করার অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে। ৩। নির্বাহী পরিষদ সদস্যদের নিয়োগ ব্যবস্থা নির্বাহী পরিষদের ৩ জন সদস্যকে ভারত সচিব নিয়োগ দান করবেন। নির্বাহী পরিষদের অপর ২ জন সদস্য ব্রিটিশরাজ কর্তৃক নিয়োজিত হবেন। এ দু'জন সদস্যের একজন হবেন আইন বিষয়ক সদস্য এবং অপরজন হবেন অর্থবিষয়ক সদস্য। ৪। পোর্টফোলিও পদ্ধতি: এ আইনে শাসন কাজের সুবিধার জন্য 'পোর্টফোলিও পদ্ধতি' প্রবর্তন করা হয়। এর ফলে শাসন বা নির্বাহী পরিষদের সদস্যগণের কেউ শাসন, কেউ অর্থ, কেউ আইন বা কেউ সামরিক দপ্তরের দায়িত্ব প্রাপ্ত হন। এর ফলে ভবিষ্যতে ক্যাবিনেট ব্যবস্থা উদ্ভবের পথ প্রশস্ত হয়। ৫। গভর্নর জেনারেলের ক্ষমতা: (ক) প্রয়োজনবোধে যেকোনো প্রদেশের সীমানা পরিবর্তনের ক্ষমতা গভর্নর জেনারেলকে প্রদান করা হয়। (খ) জরুরি অবস্থাকালীন সময়ে ৬ মাস মেয়াদের জন্য 'অধ্যাদেশ' (Ordinance) জারি করার ক্ষমতা গভর্নর জেনারেল বা ভাইসরয়ের হাতে অর্পণ করা হয়। (গ) গভর্নর জেনারেল ব্যবস্থাপক পরিষদের যেকোনো বিল বা আইন ভেটো প্রয়োগ করে নাকচ করে দিতে পারতেন। ৬। সেনাবাহিনী প্রধান: ভারতীয় সেনাবাহিনী প্রধান (Commander-in-Chief) নির্বাহী পরিষদের অতিরিক্ত সদস্যপদ লাভ করবেন। ৭। নির্বাহী পরিষদের বৈঠক পরিচালনা: গভর্নর জেনারেলের হাতে নির্বাহী পরিষদের বৈঠক পরিচালনার ক্ষমতা ন্যস্ত করা হয়। ৮। বিভাগীয় পদ্ধতি প্রবর্তন: এ আইন দ্বারা শাসনব্যবস্থায় বিভাগীয় পদ্ধতি (Departmental System) প্রবর্তন কন হয়। ৯। প্রাদেশিক সরকারগুলোর ক্ষমতা: এ আইন দ্বারা বোম্বাই ও মাদ্রাজের প্রাদেশিক সরকার আইন প্রণয়নের ক্ষমতা লাভ করে এবং পাঞ্জাব ও বাংলা প্রদেশে 'প্রাদেশিক আইন পরিষদ' (Provincial Legislative Council) গঠিত হয়। ১০। বাংলার গভর্নর: নির্বাহী পরিষদের বৈঠক যখন কলকাতায় অনুষ্ঠিত হবে তখন বাংলার গভর্নর অতিরিক্ত সা হিসেবে বৈঠকে যোগ দিতে পারবেন।

উত্তর

উদ্দীপকে উক্ত আইনটি হল "১৮৬১ সালে ভারতীয় পরিষদ আইন "এই আইনের তাৎপর্য ব্যাখ্যা করা হলো: ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহ ব্রিটিশ ভারতে যুগান্তকারী প্রভাব ফেলে। এর ফলে ১৮৫৮ সালে 'মহারাণির রাজকীয় ঘোষণা' এবং ১৮৫৮ সালের 'ভারত শাসন আইন' দ্বারা ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটানো হয়। ভারতবর্ষের যাবতীয় বিষয়ে আইন প্রণয়ন করার ক্ষমতা ব্রিটিশ পার্লামেন্টের উপর অর্পিত হয়। এ সময় ভারতীয় জনগণের সহযোগিতা লাভ, আইন পরিষদের ক্ষমতা নির্ধারণ, ত্রুটিপূর্ণ আইনগুলোর সংশোধন ও পরিমার্জন করার লক্ষ্যকে সামনে রেখে ব্রিটিশ সরকার নতুন করে একটি আইন প্রণয়নের উদ্যোগ গ্রহণ করে। গভর্নর জেনারেল লর্ড ক্যানিং-এর সুপারিশের ভিত্তিতে ভারতসচিব স্যার চার্লস উড ব্রিটিশ কমন্সসভায় একটি বিল পেশ করেন। এ বিলটি ১৮৬১ সালের ১ আগস্ট রানির সম্মতি লাভ করে এবং আইনে পরিণত হয়। এ আইন '১৮৬১ সালের ভারতীয় পরিষদ আইন' নামে খ্যাত। ১৮৬১ সালের ভারতীয় পরিষদ আইনের গুরুত্ব ১৮৬১ সালের ভারতীয় পরিষদ আইন নিঃসন্দেহে ব্রিটিশ ভারতের শাসনতান্ত্রিক অগ্রগতির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা বা মাইলফলক (milestone)। কেননা এ আইন দ্বারা সীমিত আকারে হলেও ভারতীয় জনগণকে আইন প্রণয়রে অংশগ্রহণের সুযোগ প্রদান করা হয়। এর ফলে ব্রিটিশ সরকার আইন প্রণয়নের ক্ষেত্রে ভারতীয় জনগণের ইচ্ছা-অনুভূতি ও রাজনৈতিক আশা-আকাঙ্ক্ষা সম্পর্কে জানার সুযোগ লাভ করেন। এ আইন দ্বারা গভর্নর জেনারেল লর্ড ক্যানিং কর্তৃক নির্বাহী পরিষদের সদস্যদের মধ্যে এক বা একাধিক দপ্তর পরিচালনার দায়িত্ব অর্পণ করার (পোর্টফোলিও পদ্ধতি প্রবর্তন) ফলে ভবিষ্যতে ভারতে ক্যাবিনেট প্রথার শুভ সূচনা হয়। এ আইনবলে লর্ড ক্যানিং ১৮৬২ সালে পাতিয়ালার মহারাজা, বেনারসের রাজা এবং দিনকর রাড়কে নবগঠিত আইন বা ব্যবস্থাপক সভার সদস্য মনোনীত করায় ভারতীয় অভিজাত শ্রেণি খুশি হয় এবং ব্রিটিশ সরকারের সাথে তাদের সখ্যতার মনোভাব সৃষ্টি হতে থাকে। ১৮৬১ সালের ভারতীয় পরিষদ আইন নিঃসন্দেহে ব্রিটিশ ভারতের শাসনতান্ত্রিক অগ্রগতির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা বাঁ মাইলফলক। এ আইন ভারতীয় জনগণকে আইন প্রণয়নে অংশগ্রহণের সুযোগ প্রদান করা হয়।নির্বাহী পরিষদের সদস্যদের মধ্যে এক বা একধিক দপ্তর পরিচালনার দায়িত্ব অর্পণ করার ফলে ভবিষ্যতে ভারতে ক্যাবিনেট প্রথার শুভ সূচনা হয়। এই আইন ব্রিটিশ সরকারের চিরাচরিত শাসন ব্যবস্থার অনেক নীতি পরিবর্তন করে। আইন পরিষদে কিছু সংখ্যক ভারতীয় সদস্য গ্রহণ করার এবং প্রাদেশিক সরকারগুলোর উপর আইন প্রণয়নের ক্ষমতা প্রত্যর্পণের ফলে শাসনব্যবস্থার ভারতীয়করণ এবং বিকেন্দ্রীকরণের নীতি সামান্যভাবে গৃহীত হয়। তা ছাড়া পরিষদগুলোতে ভারতীয়দের পক্ষ থেকে বেসরকারী সদস্য মনোনয়নের ব্যবস্থা গৃহীত হওয়ায় ভারতবাসী এই প্রথম প্রশাসনিক ব্যবস্থায় অংশ গ্রহণের সুযোগ পায়।
HSCCivics 2nd Paperরাজশাহী কলেজ 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

  • জনসচেতনতা
  • গণ নিরবতা
  • আইনের যথাযথ প্রয়োগ
  • সাধীন বিচার ব্যবস্থা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

  • ১০
  • ১২
  • ১৪
  • ১৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

  • সমঝোতা ও সহযোগিতা
  • বন্ধুত্ব ও আন্তরিকতা
  • জাতীয় স্বার্থ সংরক্ষণ ও উদারনীতি
  • অন্য দেশে সামরিক হস্তক্ষেপ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

  • ও.আই.সি
  • ওপেক
  • ই.ইউ
  • ও.এ.ইউ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

  • ১২
  • ১৫

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

  • দ্বাদশ
  • ত্রয়োদশ
  • চতুর্দশ
  • পঞ্চদশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

  • শেরে বাংলা এ. কে. ফজলুল হক
  • হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  • মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

  • দ্বি-জাতি তত্ত্ব
  • কৃষক-প্রজা তত্ত্ব
  • প্রজাস্বত্ব
  • স্বদেশী তত্ত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।