দ্বৈত শাসন কী?
উত্তর: একই স্থানে দুই রকম শাসনব্যবস্থা প্রচলন। একটা ছিল দায়িত্বহীন ক্ষমতা আর একটা ক্ষমতাহীন দায়িত্ব। ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন কাল বাংলায় নবাবের হাতে ছিল ক্ষমতাহীন দায়িত্ব অপরদিকে কোম্পানির কাছে ছিল দায়িত্বহীন প্রচুর ক্ষমতা, বিশেষ করে আর্থিক ক্ষমতা। এই ব্যবস্থাকে একসঙ্গে দ্বৈত শাসন ব্যবস্থা বলা হয়। 'দ্বৈতশাসন' বলতে কোনো প্রশাসনে দুটি কর্তৃপক্ষের উপস্থিতিকে বোঝায়। সাধারণত এরূপ ক্ষেত্রে দ্বৈতশাসনের প্রশাসনিক বিষয়সমূহকে দু ভাগে বিভক্ত করা হয় এবং এগুলো পরিচালনার জন্য দু ধরনের প্রশাসনিক কর্তৃপক্ষ সৃষ্টি করা হয়। ১৯১৯ সালের ভারত শাসন আইন দ্বারা প্রদেশগুলোতে এরূপ দ্বৈতশাসন প্রবর্তন করা হয়েছিল। প্রাদেশিক সরকারের প্রশাসনিক বিষয়গুলোকে 'সংরক্ষিত' ও 'হস্তান্তরিত'-এ দু ভাগে বিভক্ত করা হয়। বিচারবিভাগ ভূমিরাজস্ব, পুলিশ, জেল, ভূমির উন্নয়ন ও কৃষিঋণ, ত্রাণ, সেচ, সংবাদপত্র ও প্রকাশনা নিয়ন্ত্রণ, বনজ শিল্প, বিমা শিল্প, গৃহনির্মাণ ঋণদান, শ্রমিক সমস্যার সমাধান, খাল খনন ও বাঁধ নির্মাণ প্রভৃতি সংরক্ষিত বিষয় পরিচালনার দায়িত্ব গভর্নর ও তাঁর কার্যনির্বাহী পরিষদের উপর ন্যস্ত হয়। অপরদিকে কৃষি, শিক্ষা, সমবায়, মৎস্য, স্থানীয় সরকার, জনস্বাস্থ্য, জনকল্যাণমূলক কাজ প্রভৃতি হস্তান্তরিত বিষয়ে পরিচালনার ভার গভর্নর ও প্রাদেশিক মন্ত্রিসভার উপর ন্যস্ত হয়। প্রাদেশিক গভর্নর হস্তান্তরিত বিষয় পরিচালনার ক্ষেত্রে মন্ত্রিসভার উপদেশ ও পরামর্শ অনুযায়ী পরিচালিত হতেন।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
দ্বৈত শাসন কী?
উদ্দীপক
রাজশাহী কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর