শেয়ারFacebookWhatsApp

বঙ্গভঙ্গ রদ থেকে মুসলমানরা কী শিক্ষা নেয়?

উত্তর: বঙ্গভঙ্গ রদ হওয়ার খবর শুনে পূর্ববঙ্গের মুসলিমরা হতাশ হয়ে পড়ে। পূর্ববঙ্গ ও আসাম নামের নতুন প্রদেশ গঠিত হওয়ায় তাদের মধ্যে যে প্রাণচাঞ্চল্য, উৎসাহ ও জাগরণ দেখা গিয়েছিল, বঙ্গভঙ্গ রদ তা স্তব্ধ করে দেয়। মুসলিমরা বুঝতে পারে যে ব্রিটিশ সরকারের উপর তাঁদের আস্থা স্থাপন অনর্থক ও আকর্ষকর। এ থেকে তারা এটাও শিক্ষা নেয় যে, উপমহাদেশের হিন্দুরা স্বার্থ রক্ষার ক্ষেত্রে নিজেদের ধর্মাবলম্বীদের গুরুত্ব দেয় বেশি। বঙ্গভঙ্গ রদের ফলে তাই উপমহাদেশে হিন্দু ও মুসলিমদের মধ্যে দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতিও বিনষ্ট হয়।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

বঙ্গভঙ্গ রদ থেকে মুসলমানরা কী শিক্ষা নেয়?

উদ্দীপক

মুন্নার মামা আব্দুল্লাহ দক্ষিণ আফ্রিকায় চাকরি করেন। তিনি ছুটিতে দেশে আসলে মুন্না তার কাছে দক্ষিণ আফ্রিকার রাজনৈতিক দল সম্পর্কে জানতে চায়। তিনি বলেন, দক্ষিণ আফ্রিকা একসময় ব্রিটিশ উপনিবেশ ছিল। এ সময় ব্রিটিশদের সাথে আফ্রিকানদের দ্বন্দ্ব লেগেই থাকত। এ অবস্থা থেকে উত্তরণের জন্যে সাবেক অ্যাটর্নি জেনারেল উইলিয়াম স্কেইনার 'সাউথ আফ্রিকান পার্টি' নামে ১৮৮৫ সালে একটি রাজনৈতিক দল গঠন করেন। এ দলটির প্রধান উদ্দেশ্য ছিল আফ্রিকার বিভিন্ন অঞ্চলের বসবাসরত জাতিগোষ্ঠীর মধ্যে যোগসূত্র স্থাপন এবং নিয়মতান্ত্রিক পন্থায় আফ্রিকানদের বিভিন্ন দাবি-দাওয়া সরকারের নিকট উপস্থাপন করা।

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024

উত্তর

'মর্লি-মিন্টো সংস্কার আইন' ১৯০৯ সালে প্রণয়ন করা হয়।

উত্তর

বঙ্গভঙ্গ রদ হওয়ার খবর শুনে পূর্ববঙ্গের মুসলিমরা হতাশ হয়ে পড়ে। পূর্ববঙ্গ ও আসাম নামের নতুন প্রদেশ গঠিত হওয়ায় তাদের মধ্যে যে প্রাণচাঞ্চল্য, উৎসাহ ও জাগরণ দেখা গিয়েছিল, বঙ্গভঙ্গ রদ তা স্তব্ধ করে দেয়। মুসলিমরা বুঝতে পারে যে ব্রিটিশ সরকারের উপর তাঁদের আস্থা স্থাপন অনর্থক ও আকর্ষকর। এ থেকে তারা এটাও শিক্ষা নেয় যে, উপমহাদেশের হিন্দুরা স্বার্থ রক্ষার ক্ষেত্রে নিজেদের ধর্মাবলম্বীদের গুরুত্ব দেয় বেশি। বঙ্গভঙ্গ রদের ফলে তাই উপমহাদেশে হিন্দু ও মুসলিমদের মধ্যে দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতিও বিনষ্ট হয়।

উত্তর

উদ্দীপকে সাউথ আফ্রিকান পার্টির সাথে সাদৃশ্যপূর্ণ ভারতীয় উপমহাদেশের রাজনৈতিক দলটি হলো 'সর্বভারতীয় জাতীয় কংগ্রেস'। অবসরপ্রাপ্ত ব্রিটিশ আমলা অ্যালান অক্টাভিয়ান হিউমের দিক নির্দেশনায় ১৮৮৫ সালে এই রাজনৈতিক দল গঠিত হয়। ইংরেজ সরকারের ঔপনিবেশিক শাসন ও শোষণ ভারতবাসীকে প্রচণ্ডভাবে বিক্ষুব্ধ করে তুলেছিল। এমন প্রেক্ষাপটে ভারতীয়দের অধিকার আদায়ের লক্ষ্যে স্থানীয় উচ্চশিক্ষিত মধ্যবিত্ত শ্রেণি একটি রাজনৈতিক সংগঠন গড়ে তুলতে আগ্রহী হয়ে ওঠে। তাদের লক্ষ্য ছিল ভারতে প্রতিনিধিত্বশীল সরকার গঠন এবং স্বায়ত্তশাসন অর্জন করা। ১৮৭৬ সালে সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায় ভারতীয়দের স্বার্থ রক্ষার উদ্দেশ্যে 'ভারত সভা' নামে একটি সংগঠন গড়ে তোলেন। ১৮৭৮ সালে লর্ড লিটনের শাসনামলে দেশীয় সংবাদপত্রের কণ্ঠরোধ করার উদ্দেশ্যে 'ভার্নাক্যুলার প্রেস এ্যাক্ট', 'লাইসেন্স এ্যাক্ট' প্রভৃতি কলা- কানুন পাস হয়। সুরেন্দ্রনাথ ব্যানার্জীর নেতৃত্বে ভারতীয় জনগণ এর তীব্র প্রতিবাদ জানায়। ১৮৮৩ সালে 'ইলবার্ট বিল' পাস হলে ব্রিটিশ শাসকদের প্রতি ভারতীয় জনগণের অসন্তোষ ও ঘৃণা আরো বৃদ্ধি পেতে থাকে। দমননীতি প্রয়োগের পাশাপাশি ভারতীয় জনগণের এ গণবিক্ষোভকে শান্তিপূর্ণ উপায়ে পরিচালনা ও দমনের জন্য সুচতুর ব্রিটিশ সরকার ভিন্নপথ অবলম্বন করে। এ্যালান অক্টাভিয়ান হিউম নামক একজন প্রাক্তন আমলা বড়লাট লর্ড ডাফরিনকে ভারতীয় জনগণের আসন্ন গণবিদ্রোহ থেকে বাঁচার জন্য একটি ব্রিটিশ অনুগত রাজনৈতিক প্রতিষ্ঠান গঠনের পরামর্শ প্রদান করেন। এভাবে হিউমের উদ্যোগে এবং লর্ড ডাফরিনের সমর্থনে ১৮৮৫ সালের ২৮ ডিসেম্বর বোম্বাই শহরে 'সর্বভারতীয় জাতীয় কংগ্রেস' নামক একটি রাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠিত হয় ।

উত্তর

সর্বভারতীয় জাতীয় কংগ্রেস দলটি উপমহাদেশের মুসলমানদের আশা-আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছিল। কংগ্রেস নেতারা প্রথমে ভারতবর্ষের ধর্ম, বর্ণ, সম্প্রদায় নির্বিশেষে জাতীয় ঐক্য ও সংহতির কথা বললেও সেখানে মুসলিমদের দাবি ও গুরুত্ব ছিল অনুপস্থিত। নেতারা মুসলমানদের কথা না ভেবে শুধু হিন্দু সম্প্রদায়ের অধিকার আদায়ের চেষ্টা করে। ফলে কংগ্রেস নেতৃবৃন্দ ও মুসলমানদের মধ্যে মতপার্থক্য এবং দ্বন্দ্ব শুরু হয়ে যায়। এই সুযোগকে কাজে লাগিয়ে ব্রিটিশ সরকার কংগ্রেস নেতাদের অধিক সুযোগ-সুবিধা প্রদান শুরু করে। ফলে তারা ব্রিটিশদের প্রতি আরো আনুগত্য প্রকাশ করে। কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল মূলত ভারতীয় এবং ব্রিটিশদের মধ্যে দ্বন্দ্ব নিরসনের জন্য। তবে শেষ পর্যন্ত দেখা গেল যে, ভারতীয়দের মধ্যে শুধু হিন্দুরাই একতরফাভাবে ব্রিটিশদের সুনজরে থেকে নিজেদের লাভবান করার সুযোগ পেল, আর মুসলমানরা বয়ে গেল অবহেলিত। ১৮৫৭ সালে সিপাহী বিদ্রোহের মাধ্যমে ভারতের প্রথম স্বাধীনতা আন্দোলন শুরু হলে কংগ্রেসের ব্রিটিশ ঘেঁষা নীতির কারণে উপমহাদেশে স্বাধীনতা আসে ১৯৪৭ সালে। কংগ্রেসের ব্রিটিশপন্থী কর্মকাণ্ডের জন্য বলা যায় মুসলমানেরা এক ঘরে হয়ে পড়ে। ব্রিটিশ সরকারের সাথে তাঁদের দূরত্ব বাড়তেই থাকে। এই দূরত্বের কারণে তারা শাসকশ্রেণির কাছ থেকে নিজেদের অধিকার ও দাবী আদায়ের ক্ষেত্রে অনেক পিছিয়ে পড়ে। সবশেষে বলা যায় যে, ভারতীয় উপমহাদেশের সর্বস্তরের জনগণের জন্য প্রতিষ্ঠিত হলেও, কংগ্রেস মূলত হিন্দুদের স্বার্থ রক্ষার্থে কার্যক্রম পরিচালনা করতো। এক্ষেত্রে বলা যায়, কংগ্রেস মুসলমানদের আশা-আকাঙ্ক্ষা পূরণ করতে ব্যর্থ হয়।
HSCCivics 2nd Paperঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

  • জনসচেতনতা
  • গণ নিরবতা
  • আইনের যথাযথ প্রয়োগ
  • সাধীন বিচার ব্যবস্থা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

  • ১০
  • ১২
  • ১৪
  • ১৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

  • সমঝোতা ও সহযোগিতা
  • বন্ধুত্ব ও আন্তরিকতা
  • জাতীয় স্বার্থ সংরক্ষণ ও উদারনীতি
  • অন্য দেশে সামরিক হস্তক্ষেপ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

  • ও.আই.সি
  • ওপেক
  • ই.ইউ
  • ও.এ.ইউ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

  • ১২
  • ১৫

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

  • দ্বাদশ
  • ত্রয়োদশ
  • চতুর্দশ
  • পঞ্চদশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

  • শেরে বাংলা এ. কে. ফজলুল হক
  • হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  • মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

  • দ্বি-জাতি তত্ত্ব
  • কৃষক-প্রজা তত্ত্ব
  • প্রজাস্বত্ব
  • স্বদেশী তত্ত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।