দ্বিজাতি তত্ত্ব বলতে কী বোঝ?
উত্তর: 'দ্বি-জাতি তত্ত্ব' হলো ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্র গঠনের একটি রাজনৈতিক মতবাদ। মোহাম্মদ আলী জিন্নাহ ১৯৪০ সালের ২২-২৩ মার্চ লাহোরে অনুষ্ঠিত মুসলিম লীগের কাউন্সিলে সভাপতির ভাষণে মুসলমানদের জন্য একটি স্বতন্ত্র আবাসভূমি গঠনের লক্ষ্যে দ্বি-জাতি তত্ত্বের ব্যাখ্যা প্রদান করেন। তার মতে, হিন্দু-মুসলমান উভয় সম্প্রদায়ই ধর্মীয় দর্শন, সামাজিক রীতি, জীবন পরিচালনা, সাহিত্য, ইতিহাস প্রভৃতি ক্ষেত্রে দুটি স্বতন্ত্র অবস্থানে রয়েছে। সুতরাং জাতীয়তার মানদণ্ডে তারা পৃথক দুটি জাতি। তার এ মতবাদ 'দ্বি-জাতি তত্ত্ব' নামে পরিচিত।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
দ্বিজাতি তত্ত্ব বলতে কী বোঝ?
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর