নবাব আব্দুল লতিফকে বাংলার সৈয়দ আহমদ বলা হয় কেন?
উত্তর: শিক্ষা বিস্তারে নবাব আব্দুল লতিফের অবদান ছিল অসামান্য। তিনি স্পষ্টভাবে বুঝতে পেরেছিলেন যে, শিক্ষা ব্যতীত মুসলমান সম্প্রদায়ের মুক্তির কোন বিকল্প পথ নেই। তাই তাদের মধ্যে ইংরেজি শিক্ষা প্রসারের জন্য ১৮৬৩ সালে তার একক প্রচেষ্টায় 'মোহামেডন লিটারারি সোসাইটি 'বা মুসলিম সাহিত্য সমিতি নামে একটি সংগঠন প্রতিষ্ঠিত হয়। তাছাড়া তার অক্লান্ত প্রচেষ্টায় ১৮৫৫ সালে কলকাতায় হিন্দু কলেজ প্রেসিডেন্সি কলেজে রূপান্তরিত হয়। এর ফলে মুসলমানদের ইংরেজি শিক্ষার পথ প্রশস্ত হয়। তিনি নানা সমাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠান পৃষ্ঠপোষকতা করেন।তার প্রচেষ্টায় কলকাতা আলিয়া মাদ্রাসার প্রভৃত উন্নতি সাধিত হয়। তিনি মুহসিন ফান্ড পূর্ণগঠন করেন। সমাজ সংস্কার ও শিক্ষা বিস্তারে উত্তর ভারতের স্যার সৈয়দ আহমেদের মতো তার বিশেষ অবদান ছিল বলেই তাকে 'বাংলার সৈয়দ আহমদ' বলা হয়।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
নবাব আব্দুল লতিফকে বাংলার সৈয়দ আহমদ বলা হয় কেন?
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর