শেয়ারFacebookWhatsApp

মর্লে-মিন্টো সংস্কার আইন কত সালে প্রণয়ন করা হয়?

উত্তর: মর্লে- মিন্টো সংস্কার আইন ১৯০৯ সালে প্রণয়ন করা হয়।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

মর্লে-মিন্টো সংস্কার আইন কত সালে প্রণয়ন করা হয়?

উদ্দীপক

'এ' রাষ্ট্রটি ২০১০ সালের স্বাধীনতা লাভ করে। উক্ত রাষ্ট্রে ২০১২ সালে কার্যকর হওয়া সংবিধান অনুযায়ী যুক্তরাষ্ট্রীয় সরকার প্রবর্তন করা হয় এবং কেন্দ্র ও প্রদেশের মধ্যে স্বায়ত্তশাসন ছিল না। কিন্তু দ্বৈতশাসন ব্যবস্থা বিদ্যমান ছিল। পরবর্তীতে ২০১৫ সালে সংশোধনের মাধ্যমে কেন্দ্রে দায়িত্বশীল সরকার প্রবর্তন করা হয় এবং প্রাদেশিক স্বায়ত্তশাসন কার্যকর হয়। প্রদেশের তালিকা ভুক্ত বিষয় গুলোর উপর কেন্দ্রের কোনো প্রভাব বা নিয়ন্ত্রণ ছিল না। তবে প্রাদেশিক গর্ভনর প্রদেশের নিয়মতান্ত্রিক প্রধান ছিলেন। তিনি আইন প্রণয়ন কিংবা শাসন সংক্রান্ত কাজে হস্তক্ষেপ করতেন না।

Dinajpur · 2023

উত্তর

মর্লে- মিন্টো সংস্কার আইন ১৯০৯ সালে প্রণয়ন করা হয়।

উত্তর

১৯৩৭ সালের দীর্ঘ নয় বছর পর ১৯৪৬ সালে প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ১৫৮৫ টি আসনের মধ্যে হিন্দু অধ্যুষিত অঞ্চলে কংগ্রেস সর্বমোট ৯২৩টি এবং মুসলমান অধ্যুষিত অঞ্চলে মুসলিম লীগ ৪২৫টি আসন লাভ করে। ফলে মুসলমানদের রাজনৈতিক চেতনার ধারক হিসেবে মুসলিম লীগ একটি শক্তিশালী রাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। আর এর মাধ্যমেই ভারতে হিন্দু মুসলমান দুটি স্বতন্ত্র জাতিসত্তা আত্মপ্রকাশ সুপ্রতিষ্ঠিত হয়।

উত্তর

উদ্দীপকে 'এ' রাষ্ট্রের ২০১২ সালের সংবিধানের বৈশিষ্ট্য ভারত শাসন আইন ১৯১৯ কে ইঙ্গিত প্রদান করে। ভারতবর্ষের শাসনতান্ত্রিক জটিলতা নিরসনকল্পে ব্রিটিশ সরকার বিভিন্ন সময় যেসব উদ্যোগ গ্রহণ করে ১৯১৯ সালের ভারত শাসন আইন বা মন্টেগু -চেমসফোর্ড আইন তন্মধ্যে অন্যতম। এ আইনে ভারতবর্ষে সর্বপ্রথম যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা প্রবর্তন করা হয়। সরকারের বিষয়গুলো কেন্দ্রীয় ও প্রাদেশিক দুই ভাগে বিভক্ত করে কেন্দ্রীয় বিষয়ে সরকারের হাতে এবং প্রাদেশিক বিষয়গুলো প্রাদেশিক সরকারের হাতের ন্যাস্ত করা হয় । উক্ত আইনের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল প্রদেশের দৈত্য শাসন ব্যবস্থা প্রবর্তন । প্রাদেশিক বিষয়গুলোকে সংরক্ষিত ও হস্তান্তরিত দুই ভাগে বিভক্ত করে সংরক্ষিত বিষয়গুলো গর্ভনর নিয়ন্ত্রণের ক্ষমতা আরোপ করা হয়। যদিও ১৯১৯ সালের আইনের দায়িত্বশীল শাসন ব্যবস্থা কায়েমের লক্ষ্যে জবাবদিহিতা ও দায়বদ্ধতা বাধ্যতামূলক করা হয়। তথাপি বাস্তবে দায়িত্বশীল শাসন কায়েম করা সম্ভব হয়নি। প্রদেশের স্বায়ওশাসন ব্যবস্থা কার্যকর না হওয়ায় কেন্দ্রীয় হস্তক্ষেপে তথা দ্বৈত শাসন ব্যবস্থার ব্যর্থতায় উক্ত প্রচেষ্টা ব্যর্থ হয়। উদ্দীপকের 'এ' রাষ্ট্রে ২০১২ সালে কার্যকর আইনের মাধ্যমে এ দেশটিতে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা কায়েম করা হয়, প্রদেশের স্বায়ত্তশাসন না দিয়ে দ্বৈত শাসন ব্যবস্থা আরোপ করা হয় এবং কেন্দ্র ও প্রদেশের ক্ষমতা বন্টন করা হয়। তবে কেন্দ্রে দায়িত্বশীল সরকার প্রবর্তন না করার কারণে সে দেশে দায়িত্বশীল শাসন প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি। স্পষ্টত 'এ' রাষ্ট্রের ২০১২ সালের আইন ১৯১৯ সালের ভারত শাসন আইনের সাথে অভিন্নভাবে সাদৃশ্যপূর্ণ। আর তাই বলা যায় যে, উক্ত আইনের মাধ্যমে ভারত শাসন আইন ১৯১৯ কে ইঙ্গিত করা হয়েছে ।

উত্তর

উদ্দীপকের 'এ' রাষ্ট্রের ২০১৫ সালে আইনের সাথে ১৯৩৫ সালের ভারত শাসন আইনের বেশ সাদৃশ্যতা রয়েছে। ১৯৩৫ সালের ভারত শাসন আইনে ১৯১৯ সালের আইনের বেশ কিছু ধারার পরিবর্তন,পরিমার্জন ও পরিবর্ধন করা হয়। ১৯৩৫ সালের আইনের দায়িত্বশীল সরকার গঠনের লক্ষ্যে কেন্দ্রে দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করা হয়। ফলে কেন্দ্রের দায়িত্বশীল সরকার ব্যবস্থা বাস্তবায়ন সম্ভব হয়। উদ্দীপকের 'এ' দেশের ২০১৫ সালের আইনেও এরূপ বৈশিষ্ট্য রয়েছে। 'এ' দেশেও কেন্দ্রে দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে কেন্দ্রে দ্বৈতশাসন গ্রহণ করা হয়।আবার ১৯৩৫ সালের আইনে ভারতের প্রদেশসমূহে স্বায়ত্তশাসন প্রদান করা হয় এবং এটি এই আইনের কেন্দ্রীয়বিন্দুস্বরুপ। তাছাড়া প্রদেশে দ্বৈত শাসন রদ করা, দায়িত্বশীল সরকার নিশ্চিত করবে প্রদেশ সমূহের কাছে সুনির্দিষ্ট ক্ষমতা প্রদান করা হয়। আর উদ্দীপকে 'এ' দেশের ২০১৫ সালের আইনে ও অনুরূপ প্রাদেশিক স্বায়ত্তশাসন কার্যকর করা হয়। ১৯৩৫ সালের ভারত শাসন আইনের প্রাদেশিক শাসন পরিষদের ওপর কেন্দ্রীয় সরকারের ক্ষমতা সীমিত করা হয়। যেমনটি 'এ' দেশের ২০১৫ সালের আইনের ক্ষেত্রে দৃশ্যমান। 'এ' দেশেও প্রদেশের তালিকাভুক্ত বিষয়ক কেন্দ্রের সরাসরি নিয়ন্ত্রণ ছিল না। আলোচ্য উভয়ে আইন এভাবে সাদৃশ্যপূর্ণ থাকলেও উভয় আইনের বেশ বড় একটি অমিল সুস্পষ্ট ভাবে প্রতিভাত হয়। ১৯৩৫ সালে ভারত শাসন আইনে প্রাদেশিক গভর্নর জেনারেল ছিলেন ব্রিটিশ রাজ্যের প্রত্যক্ষ প্রতিনিধি । তিনি কেবল নিয়মতান্ত্রিক প্রধান নন বরং তিনি প্রভূত ক্ষমতার আধার ছিলেন। তিনি আইন প্রণয়নে আইনসভার অধিবেশন আহ্বান, স্থগিত এবং নিম্নকক্ষ ভেঙে দিতে পারতেন। শাসন ও আইন সংক্রান্ত কাজে তার অনুমতি নিয়ে চূড়ান্ত ছিল। 'এ' দেশের ২০১৫ সালের আইনে প্রাদেশিক গর্ভনর কেবল নিয়মতান্ত্রিক প্রধান ছিলেন। তিনি 'এ' দেশের আইনের প্রণয়ন ও শাসন সংক্রান্ত কাজে হস্তক্ষেপ করতেন না।সুতরাং তুলনামূলক আলোচনা সাপেক্ষে বলা যায় যে, উদ্দীপকের 'এ' রাষ্ট্র ২০১৫ সালের আইনের সাথে ১৯৩৫ সালের ভারত শাসন আইনে যথেষ্ট মিল থাকা সত্ত্বেও উভয় আইনের স্বতন্ত্র্য রয়েছে।
HSCCivics 2nd PaperDinajpur 2023
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

  • জনসচেতনতা
  • গণ নিরবতা
  • আইনের যথাযথ প্রয়োগ
  • সাধীন বিচার ব্যবস্থা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

  • ১০
  • ১২
  • ১৪
  • ১৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

  • সমঝোতা ও সহযোগিতা
  • বন্ধুত্ব ও আন্তরিকতা
  • জাতীয় স্বার্থ সংরক্ষণ ও উদারনীতি
  • অন্য দেশে সামরিক হস্তক্ষেপ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

  • ও.আই.সি
  • ওপেক
  • ই.ইউ
  • ও.এ.ইউ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

  • ১২
  • ১৫

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

  • দ্বাদশ
  • ত্রয়োদশ
  • চতুর্দশ
  • পঞ্চদশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

  • শেরে বাংলা এ. কে. ফজলুল হক
  • হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  • মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

  • দ্বি-জাতি তত্ত্ব
  • কৃষক-প্রজা তত্ত্ব
  • প্রজাস্বত্ব
  • স্বদেশী তত্ত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।