শেয়ারFacebookWhatsApp

সর্বভারতীয় জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়?

উত্তর: সর্বভারতীয় জাতীয় কংগ্রেস ১৮৮৫ সালে প্রতিষ্ঠিত হয়।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

সর্বভারতীয় জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়?

Rajshahi · 2022

উত্তর

সর্বভারতীয় জাতীয় কংগ্রেস ১৮৮৫ সালে প্রতিষ্ঠিত হয়।

উত্তর

দ্বিজাতি তত্ত্ব হলো ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন জাতি ও রাষ্ট্র গঠনের মাধ্যমে ভারতকে রাজনৈতিকভাবে দ্বিধাবিভক্ত করার নির্ণায়ক ও আদর্শশ্রয়ী একটি রাজনৈতিক মতবাদ। ভারত থেকে ব্রিটিশ শাসন অবসানে প্রাক্কালে বিশ শতকের চল্লিশের দশকে মোহাম্মদ আলী জিন্নাহ দ্বিজাতি তত্ত্বের এ ধারণার উন্মেষ ঘটান। এ তত্ত্বের ভিত্তিতে ভারত ও পাকিস্তান রাষ্ট্রের উদ্ভব ঘটে।

উত্তর

উদ্দীপকে 'খ' সালে ১৯৩৫ সালের ভারত শাসন আইনের কথা উল্লেখ করা হয়েছে। ভারতের শাসনতান্ত্রিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হলো ১৯৩৫ সালের ভারত শাসন আইন। ১৯১৯ সালের ভারত শাসন আইন ভারতবর্ষের ক্রমবর্ধমান রাজনৈতিক চাহিদা ও প্রত্যাশা পূরণ করতে না পারার কারণে ১৯৩৫ সালের ভারত শাসন আইন পাস করা হয়। উদ্দীপকের ছকে 'খ' সালের ভারত শাসন আইনে সর্বভারতীয় যুক্তরাষ্ট্রীয় গঠনের প্রস্তাব, প্রাদেশিক স্বায়ত্তশাসন, ভারত থেকে বার্মাকে পৃথিলীকরণ করা হয়। এরূপ বৈশিষ্ট্য গুলো ১৯৩৫ সালের ভারত শাসন আইনের সাথে সাদৃশ্যপূর্ণ। কেননা এই আইনের মাধ্যমে ভারতে সর্বপ্রথম একটি সর্বভারতীয় যুক্তরাষ্ট্র গঠনের প্রস্তাব করা হয়। ব্রিটিশ ভারতীয় প্রদেশ এবং মিত্র দেশীয় রাজ্যগুলো নিয়ে একটি সর্বভারতীয় যুক্তরাষ্ট্রের প্রস্তাব উপস্থাপিত হয়। অন্যদিকে, প্রাদেশিক স্বায়ত্তশাসন ১৯৩৫ সালের ভারত শাসন আইনের কেন্দ্রবিন্দুস্বরূপ। এ আইন প্রদেশ সমূহে স্বায়ত্তশাসন প্রদান করে। এছাড়া এই আইনের মাধ্যমে বার্মা ও মিয়ানমারকে ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন করা হয়। সুতরাং এ থেকে বোঝা যায়, 'খ' সালের ভারত শাসন আইনটির সাথে ১৯৩৫ সালের ভারত শাসন আইনের মিল আছে।

উত্তর

উদ্দীপকের 'ক' সালের ভারত শাসন আইন দ্বারা ১৯১৯ সালের ভারত শাসন আইন এবং 'খ' সালের ভারত শাসন আইন দ্বারা ১৯৩৫ সালের ভারত শাসন আইনের কথা বলা হয়েছে। এ দুটি আইনের মধ্যে ১৯৩৫ সালের ভারত শাসন আইনটি অপেক্ষাকৃত ভালো। ভারতের শাসনতান্ত্রিক ইতিহাসের উল্লেখযোগ্য দুটি আইন হলো ১৯১৯ ও ১৯৩৫ সালের ভারত শাসন আইন। উভয় আইন ছিল ভারতের জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার বৃহৎ প্রয়াস এবং রাজনীতিতে ভারতীয়দের সম্পৃক্ত করার জন্য যুগান্তকারী পদক্ষেপ। তবে এই আইন দুটির মধ্যে ১৯৩৫ সালের আইনটি অধিক কার্যকর। কারণ, প্রথমত ১৯৩৫ সালের আইনে ভারতের সব প্রদেশের মধ্যে ক্ষমতা বন্টন করা হয়। কিন্তু ১৯১৯ সালের আইনে কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতা বন্টন করা হলেও যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রবর্তন করা হয়নি। ফলে প্রদেশে ক্ষমতার কোনো সাংবিধানিক নিশ্চয়তা ছিল না। দ্বিতীয়ত, ১৯৩৫ সালের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার অখন্ডতায় প্রাদেশিক স্বায়ত্তশাসন প্রবর্তন করা হয়। ফলে প্রদেশের দায়িত্বশীল সরকার গড়ে ওঠার সুযোগ সৃষ্টি হয়। কিন্তু ১৯১৯ সালের আইনের প্রাদেশিক স্বায়ত্তশাসন দেওয়া হয়নি। তৃতীয়ত, ১৯৩৫ সালের আইনে কেন্দ্র ও প্রদেশে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা গঠন করার ব্যবস্থা করা হয়। উভয় কক্ষের সদস্যরা ব্রিটিশ ভারতে এবং দেশীয় রাজ্যের নির্বাচিত প্রতিনিধি হিসেবে ছিলেন। কিন্তু ১৯১৯ সালের আইনে উভয় কক্ষের সদস্যরা ছিলেন নির্বাচিত ও মনোনীত। ১৯৩৫ সালেই প্রথম নির্বাচিত সদস্য নিয়ে আইনসভা গুলো গড়ে ওঠে। চতুর্থত, ১৯৩৫ সালে আইনে সর্বপ্রথম ভারতের যুক্তরাষ্ট্রীয় আদালত স্থাপন করা হয়। এটি ১৯১৯ সালের আইনের ছিল না। যুক্তরাষ্ট্রীয় আদালত ব্যবস্থা ১৯৩৫ এর আইনকে ১৯১৯ সালের আইন অপেক্ষা অধিক মর্যাদা দিতে সক্ষম হয়। সঠিকভাবে বলা যায়, ১৯৩৫ সালের ভারত শাসন আইন ১৯১৯ সালের ভারত শাসন আইন অপেক্ষা উন্নত ছিল। কিন্তু ব্রিটিশ গর্ভনর জেনারেল এবং প্রাদেশিক গর্ভনরদের স্বেচ্ছাধীন, বিশেষ ও বিচার বুদ্ধি জনিত ক্ষমতার কারণে ভারতবাসীর প্রত্যাশা অনুরূপভাবে পূরণ হয়নি। দায়িত্বশীল ও প্রাদেশিক স্বায়ত্তশাসন ব্যবস্থা শুধু কাগজের কলমের থেকে গেছে। বাস্তব ক্ষেত্রে তার সুফল থেকে ভারতবাসী বঞ্চিত হয়েছে। তাই দুই আইনের তুলনা করলে এটুকু নিঃসন্দেহে বলা যায় , মূলত তথ্যগতভাবে ১৯৩৫ সালের ভারত শাসন আইন ১৯১৯ সালের ভারত শাসন আইন উপেক্ষা উন্নত ও গণতান্ত্রিক চরিত্রের ছিল।
HSCCivics 2nd PaperRajshahi 2022
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

  • জনসচেতনতা
  • গণ নিরবতা
  • আইনের যথাযথ প্রয়োগ
  • সাধীন বিচার ব্যবস্থা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

  • ১০
  • ১২
  • ১৪
  • ১৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

  • সমঝোতা ও সহযোগিতা
  • বন্ধুত্ব ও আন্তরিকতা
  • জাতীয় স্বার্থ সংরক্ষণ ও উদারনীতি
  • অন্য দেশে সামরিক হস্তক্ষেপ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

  • ও.আই.সি
  • ওপেক
  • ই.ইউ
  • ও.এ.ইউ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

  • ১২
  • ১৫

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

  • দ্বাদশ
  • ত্রয়োদশ
  • চতুর্দশ
  • পঞ্চদশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

  • শেরে বাংলা এ. কে. ফজলুল হক
  • হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  • মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

  • দ্বি-জাতি তত্ত্ব
  • কৃষক-প্রজা তত্ত্ব
  • প্রজাস্বত্ব
  • স্বদেশী তত্ত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।