উদ্দীপকে ব্রিটিশ ভারতের ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইনের চিত্র প্রকাশিত হয়েছে। ব্যাখ্যা করা হলো -
১৯৪৬ সালের সাম্প্রদায়িক অবস্থার মারাত্মক অবনতির কারণে কংগ্রেস ও মুসলিম লীগের ঐক্য প্রতিষ্ঠার সকল আসার অবসান ঘটে এবং মুসলিম লীগ মন্ত্রী মিশন প্রস্তাবিত গণপরিষদে অংশগ্রহণে অসমতির ফলে ১৯৪৬ সালের মন্ত্রী মিশন পরিকল্পনা ব্যর্থ হয়। এ অবস্থায় ব্রিটিশ সরকার ভারতীয়দের নিকট ক্ষমতা হস্তান্তর করে ভারত ত্যাগের ঘোষণা দেয়। আরে ঘোষনার দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে লর্ড মাউন্টব্যাটেন কে ভারতের গর্ভনর জেনারেল নিয়োগ করা হয়। মাউন্টব্যাটেন তৎকালীন ভারতের সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে ভারত বিভাগের একটি বাস্তব ও সর্বসম্মত পরিকল্পনার ব্রিটিশ সরকার নিকট পেশ করেন। ১৯৪৭ সালের ৩ জুন এ পরিকল্পনা ঘোষণা করা হয়। তাই এ পরিকল্পনা ৩ জুন পরিকল্পনা নামে খ্যাত। কেউ কেউ আবার একে মাউন্টব্যাটেন পরিকল্পনাও বলে থাকেন। ১৯৪৭ সালের ৩ জুনের মাউন্টব্যাটেন পরিকল্পনাকে কার্যকর করার জন্য ১৯৪৭ সালের ১৮ জুলাই ব্রিটিশ আইন পরিষদের ভারতীয় স্বাধীনতা আইন পাস করা হয়। ভারতীয়দের শাসন ব্যাপারে ব্রিটিশ সরকারের সর্বশেষ সাংবিধানিক পদক্ষেপ হচ্ছে ভারতীয় স্বাধীনতা আইন প্রণয়ন। এ আইনের ফলে ভারতের ব্রিটিশ শাসনের অবসান ঘটে। ১৯৪৭ সালের ১৪ আগস্ট ও ১৫ আগস্ট যথাক্রমে পাকিস্তান ও ভারত নামে দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়। ব্রিটিশ ভারতের সিন্ধু, বেলুচিস্তান, পশ্চিম পাঞ্জাব, উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশ, পূর্ব বাংলা, আসামের কাছাড় ও সিলেট জেলার মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল এবং পাকিস্তানে যোগদানেচ্ছু দেশীয় রাজ্য নিয়ে পাকিস্তান ও ব্রিটিশ ভারতের অবশিষ্টাংশ ও ভারতের যোগদানেচ্ছু দেশের রাজ্য নিয়ে গঠিত হয়। তেমনিভাবে উদ্দীপকের আইনের এ দুটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে দুটি সম্প্রদায়ের জনগণের মাঝে শান্তি প্রতিষ্ঠার কথা বলা হয়েছে যা ১৯৪৭ সালে ভারত শাসন আইন কে নির্দেশ করেছে।
সুতরাং বলা যায়, উদ্দীপকে ব্রিটিশ ভারতের ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইনের চিত্র প্রকাশিত হয়েছে।