নির্বাচনে কয়েকটি দলের সমন্বয়ে অর্থাৎ পাঁচটি দলের সমন্বয়ে যুক্তফ্রন্ট গঠিত হয় এবং ব্যাপকভাবে জয়লাভ করে। নির্বাচনের ফলাফলের দেখা যায় যুক্তফ্রন্ট নির্বাচনের সংখ্যাগরিষ্ঠতা অর্জনের সক্ষম হয়।নির্বাচনে মোট আসন ছিল ৩০৯। এর মধ্যে ২৩৭টি মুসলিম আসনের মধ্যে সংরক্ষিত মহিলা আসন সহ যুক্তফ্রন্ট ২২৪টি আসন লাভ করে। এর মধ্যে ৯ টি সংরক্ষিত মহিলা আসনের সবকটি যুক্তফ্রন্ট লাভ করে। মুসলিম লীগ মাত্র ৯ টি আসনে বিজয়ী হয়। স্বতন্ত্র প্রার্থী ৪ টিতে বিজয় লাভ করে। অমুসলিমদের মধ্যে ৭২ টি আসনের ১৩ টি যুক্তফ্রন্ট, ২৪ টিতে কংগ্রেস, ২৭ টি তে তফসিল ফেডারেশন, খ্রিস্টান সম্প্রদায় ১ টি ও বৌদ্ধ সম্প্রদায়ের ২ টি, কমিউনিস্ট পার্টি ৪ টি ও স্বতন্ত্র প্রার্থী ১ টিতে বিজয়ী হয়।