শেয়ারFacebookWhatsApp

যুক্তফ্রন্ট বলতে কী বোঝায়?

উত্তর: ১৯৫৪ সালের পূর্ব বাংলার প্রাদেশিক নির্বাচনকে কেন্দ্র করে পূর্ব পাকিস্তানের পাঁচটি দলের সমন্বয়ে গঠিত রাজনৈতিক জোট হলো যুক্তফ্রন্ট। মুসলিম লীগের পশ্চিম পাকিস্তানে নেতৃত্ববৃন্দ পূর্ব পাকিস্তানের নেতৃত্ববৃন্দের সাথে বৈষম্যমূলক আচরণ করে কোণঠাসা করে রাখে। এ ধরনের পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য পূর্ব পাকিস্তান মুসলিম লীগ নেতৃত্ববৃন্দ আলাদা প্লাটফর্মের কথা ভাবতে থাকে। এর ধারাবাহিকতায় ১৯৫৪ সালের নির্বাচনের কথা ঘোষিত হলে আওয়ামী লীগ, কৃষক শ্রমিক পার্টি, নেজামি ইসলাম, গণতান্ত্রিক দল এবং পাকিস্তান খেলাফত রব্বানী পার্টির সমন্বয়ে যুক্তফ্রন্ট নামে একটি ঐক্য জোট গঠন করে। আর এটাই ঐতিহাসিক যুক্ত ফ্রন্ট নামে পরিচিত।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

যুক্তফ্রন্ট বলতে কী বোঝায়?

Barisal · 2021

উত্তর

পাকিস্তান গণপরিষদে বাংলা ভাষার দাবি উত্থাপন করেন ধীরেন্দ্রনাথ দত্ত।

উত্তর

১৯৫৪ সালের পূর্ব বাংলার প্রাদেশিক নির্বাচনকে কেন্দ্র করে পূর্ব পাকিস্তানের পাঁচটি দলের সমন্বয়ে গঠিত রাজনৈতিক জোট হলো যুক্তফ্রন্ট। মুসলিম লীগের পশ্চিম পাকিস্তানে নেতৃত্ববৃন্দ পূর্ব পাকিস্তানের নেতৃত্ববৃন্দের সাথে বৈষম্যমূলক আচরণ করে কোণঠাসা করে রাখে। এ ধরনের পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য পূর্ব পাকিস্তান মুসলিম লীগ নেতৃত্ববৃন্দ আলাদা প্লাটফর্মের কথা ভাবতে থাকে। এর ধারাবাহিকতায় ১৯৫৪ সালের নির্বাচনের কথা ঘোষিত হলে আওয়ামী লীগ, কৃষক শ্রমিক পার্টি, নেজামি ইসলাম, গণতান্ত্রিক দল এবং পাকিস্তান খেলাফত রব্বানী পার্টির সমন্বয়ে যুক্তফ্রন্ট নামে একটি ঐক্য জোট গঠন করে। আর এটাই ঐতিহাসিক যুক্ত ফ্রন্ট নামে পরিচিত।

উত্তর

উদ্দীপকের ছকটি আমার পঠিত ব্রিটিশ ভারতের ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইনের ঘটনাকে নির্দেশ করে। ব্রিটিশ ভারতের শাসনতান্ত্রিক ইতিহাসে ১৯৪৭ সালের ভারত শাসন আইন এক তাৎপর্যপূর্ণ ঘটনা। ১৯৪৭ সালের এই আইনের মাধ্যমে ভারতবর্ষে দীর্ঘ প্রায় ২০০ বছরের ব্রিটিশ শাসনের অবসান ঘটে। এ আইনের মাধ্যমে ভারত বর্ষ ভেঙে দুটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্ম হয়। এর একটি হলো ভারত ও অন্যটি হলো পাকিস্তান। এ আইনে ভারতীয় ইউনিয়ন ও পাকিস্তান নামে দুটি নতুন ডোমিনিয়ন সৃষ্টি করা হয়। দুটি ডোমিনিয়নের জন্য দুটি পৃথক গণপরিষদ গঠন করা হয়। এ গণপরিষদ দুটির ওপর দুই দেশের শাসনতন্ত্র রচনার ভার অর্পণ করা হয়। এ আইনের মাধ্যমে দেশীয় রাজ্যগুলোর ওপর ব্রিটিশ রাজ্যের সার্বভৌম ক্ষমতার অবসান ঘটে। উদ্দীপকের ছক চিত্রে বলা হয়েছে এই সাংবিধানিক ঘটনার মাধ্যমে ভারত ইউনিয়ন গঠিত হয়। সেখানে বলা হয়েছে উক্ত ঘটনার মাধ্যমে ব্রিটিশ সার্বভৌমত্বের অবসান ঘটে। এসব ঘটনার আলোকে স্পষ্ট বলা যায় এখানে ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইনের প্রতি ইঙ্গিত করা হয়েছে।

উত্তর

উদ্দীপকের ছকে নির্দেশিত সংবিধানটি ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইনের কথা বর্ণনা করা হয়েছে। এ আইনের কার্যকারিতা ছিল সুদূর প্রসারী। এ আইন উপমহাদেশের রাজনৈতিক ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অবিশ্বাস্য ঘটনা। ১৯৪৭ সালের ১০ জুলাই ব্রিটিশ পার্লামেন্টে পাস হওয়া এই আইনের মাধ্যমে উপমহাদেশের দীর্ঘ দুইশত বছরের ব্রিটিশ শাসনের অবসান ঘটে। ভারতবর্ষে ভেঙে দুটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্ম হয় -পাকিস্তান ও ভারত। এই আইনের মাধ্যমে ভারতবর্ষের ব্রিটিশরাজের নিয়ন্ত্রণের পরিসমাপ্তি ঘটে। ভারত ও পাকিস্তান নামক দুটি নতুন রাষ্ট্রের গণতন্ত্রের সূচনা ঘটে। দুটি রাষ্ট্রই স্বাধীনভাবে স্ব-স্ব সংবিধান প্রণয়নের ক্ষমতা লাভ করে। এ আইনের কিছু কিছু ক্ষেত্রে অস্পষ্টতার কারণে দেশীয় রাজ্য বিশেষ করে অঙ্গরাজ্য গুলো কিভাবে দুটি স্বাধীন রাষ্ট্রের সাথে যুক্ত হবে সে সম্পর্কে সুস্পষ্ট বিধান না থাকায় কাশ্মীরসহ অনেক সমস্যার সৃষ্টি হয়। এ আইনের মূল লাহোর প্রস্তাবকে এড়িয়ে যাওয়া এবং দায়িত্বশীল সরকার গঠন সম্পর্কে স্পষ্ট বিধান না থাকায় পরবর্তী সময়ে পাকিস্তানে সংকট সৃষ্টি হয়।তাছাড়া পূর্ব বাংলা ও পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের দ্বারা নিগৃহীত ও শোষিত হতে থাকে। তবুও নির্দ্বিধায় বলা যায়, এ আইন ভারতীয় উপমহাদেশের জনগণের দীর্ঘ আন্দোলনের সোনালী ফসল। তাই এ আইনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল।
HSCCivics 2nd PaperBarisal 2021
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

  • জনসচেতনতা
  • গণ নিরবতা
  • আইনের যথাযথ প্রয়োগ
  • সাধীন বিচার ব্যবস্থা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

  • ১০
  • ১২
  • ১৪
  • ১৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

  • সমঝোতা ও সহযোগিতা
  • বন্ধুত্ব ও আন্তরিকতা
  • জাতীয় স্বার্থ সংরক্ষণ ও উদারনীতি
  • অন্য দেশে সামরিক হস্তক্ষেপ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

  • ও.আই.সি
  • ওপেক
  • ই.ইউ
  • ও.এ.ইউ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

  • ১২
  • ১৫

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

  • দ্বাদশ
  • ত্রয়োদশ
  • চতুর্দশ
  • পঞ্চদশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

  • শেরে বাংলা এ. কে. ফজলুল হক
  • হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  • মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

  • দ্বি-জাতি তত্ত্ব
  • কৃষক-প্রজা তত্ত্ব
  • প্রজাস্বত্ব
  • স্বদেশী তত্ত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।