উদ্দীপকে প্রশ্ন চিহ্নিত (?) স্থানে আমার পঠিত ১৯৩৫ সালের ভারত শাসন আইনটি নির্দেশ করে।
ভারতের সাংবিধানিক বিবর্তনের ইতিহাসে ১৯৩৫ সালের এই আইনটি একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। এটি ছিল ব্রিটিশ পার্লামেন্টের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ একটি আইন। এর জটিলতাও সার্বজনবিদিত।এ আইন বলে সর্বভারতীয় যুক্তরাষ্ট্র গঠন করা হয়। প্রদেশগুলোকে স্বায়ত্তশাসন প্রদান করা হয় এবং কেন্দ্রে দ্বৈত শাসনব্যবস্থা প্রবর্তন করা হয়। কেন্দ্রের দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা প্রদান করা হয়। এছাড়া এ আইনের মাধ্যমে বার্মাকে পৃথক করা হয় এবং নতুন দুটি প্রদেশ সৃষ্টি করা হয়। উদ্দীপকেও দেখা যায়,একটি আইন সম্পর্কে বলা হয়েছে, যেখানে প্রাদেশিক স্বায়ত্তশাসন, নতুন প্রদেশ সৃষ্টি, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা এবং কেন্দ্রের দ্বৈত শাসন প্রবর্তনের কথা বলা হয়েছে। এর মাধ্যমে বলা যায় উদ্দীপকে ১৯৩৫ সালে প্রবর্তিত ভারত শাসন আইনের প্রতিচ্ছবি প্রকাশ পেয়েছে।