উদ্দীপকে উল্লিখিত আইনের সাথে আমার পঠিত ১৯৪৭ সালের ভারত শাসন আইনের সাদৃশ্য রয়েছে। কেননা, উদ্দীপকের 'ক' রাষ্ট্রটির প্রদত্ত আইনের সাথে কেবল ১৯৪৭ সালের ভারত শাসন আইনের বৈশিষ্ট্যসমূহ প্রাসঙ্গিক ও সামঞ্জস্যপূর্ণ। এ আইনের মাধ্যমেই ১৯৪৭ সালে ভারত ও পাকিস্তান নামক দুটি পৃথক ও স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়েছিল।
১৯৪৭ সালের ৩ জুন মাউন্টব্যাটেন পরিকল্পনাকে বাস্তবের রূপ দেওয়ার জন্য ব্রিটিশ পার্লামেন্ট যে আইন পাস করে তা ভারত স্বাধীনতা আইন নামে পরিচিত। এ আইনের সবচেয়ে প্রধান ও গুরুত্বপূর্ণ ধারা হলো এ আই মে ভারতবর্ষকে বিভক্ত করে ভারতীয় ইউনিট ও পাকিস্তান নামে দুটি 'ডোমিনিয়ন প্রতিষ্ঠিত হয় , যেগুলো কার্যত স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। ফলে ভারত সচিব পদটির কার্যকারিতা বিলুপ্ত হয়ে যায় এবং এ আইনে উক্ত পদটির অবসান ঘটানো হয় । একই সাথে এই আইনের রাজকীয় মর্যাদা ও উপাধি থেকে ব্রিটিশ রাজ্যের ভারত সম্রাট উপাধি লাভ করা হয়। এছাড়া এ আইনের আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এতে ১৯৩৫ সালের ভারত শাসন আইনের কিছু সংশোধনী আনা হয়। তন্মধ্যে ভারত- পাকিস্তানের মন্ত্রিসভার পরামর্শ অনুযায়ী ব্রিটিশরাজ কর্তৃক গর্ভনর জেনারেল নিয়োগ, স্বেচ্ছাধীন ক্ষমতা ও বিশেষ ক্ষমতা বিলোপ, ব্রিটিশ পার্লামেন্ট ক্ষমতার হ্রাস প্রভৃতি উল্লেখযোগ্য।