শেয়ারFacebookWhatsApp

ভাস্কো-ডা-গামা কত সালে ভারতবর্ষে আসেন?

উত্তর: ভাস্কো-ডা-গামা ১৪৯৮ সালে ভারতবর্ষে আসেন।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

ভাস্কো-ডা-গামা কত সালে ভারতবর্ষে আসেন?

উদ্দীপক

একটি ব্রিটিশ কোম্পানি প্রথমে ভারতীয় উপমহাদেশে বাণিজ্যিক উদ্দেশ্যে আসে এবং পরবর্তীতে ভারতীয় শাসকদের রাজনৈতিক দক্ষতা না থাকার কারণে ক্ষমতার জন্য বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়। ১৭৫৭ সালে যুদ্ধের মাধ্যমে তারা ভারতের শাসনক্ষমতায় আরোহণ করে এবং তারা প্রায় দু'শ বছর ভারতে শাসনকার্য চালায়।

Jessore · 2025

উত্তর

ভাস্কো-ডা-গামা ১৪৯৮ সালে ভারতবর্ষে আসেন।

উত্তর

প্রাদেশিক স্বায়ত্তশাসন বলতে প্রদেশের নিজস্ব শাসনব্যবস্থাকে বোঝায়। এটি যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার একটি অপরিহার্য বৈশিষ্ট্য। প্রাদেশিক স্বায়ত্তশাসনের মূলকথা হলো প্রাদেশিক মন্ত্রিসভার প্রাদেশিক আইনসভার কাছে জবাবদিহিতা থাকবে এবং আইনসভা হবে সর্বময় কর্তৃত্বের অধিকারী। এর মাধ্যমে মূলত দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠার প্রচেষ্টা চালানো হয়। তবে প্রাদেশিক স্বায়ত্তশাসনে দেশরক্ষাসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলোর কর্তৃত্ব কেন্দ্রীয় সরকারের হাতে ন্যস্ত থাকে।

উত্তর

উদ্দীপকে বর্ণিত যুদ্ধটি হলো ১৭৫৭ সালে সংঘটিত পলাশীর যুদ্ধ। এ যুদ্ধে নবাবের পরাজয়ের একাধিক কারণ ছিল।ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে পলাশীর যুদ্ধে নবাব সিরাজ-উদ-দৌলার পরাজয় ছিল ভারতের ইতিহাসে এক মোড় পরিবর্তনকারী ঘটনা। এই যুদ্ধ শুধু একটি শাসকের পতন নয়, বরং একটি সমৃদ্ধ অঞ্চলের স্বাধীনতা হারানোর সূচনা হিসেবে ইতিহাসে চিহ্নিত হয়। ক্ষমতালোভী অভ্যন্তরীণ গোষ্ঠীর বিশ্বাসঘাতকতা ও রাজনৈতিক দূরদর্শিতার অভাব এর প্রধান কারণ ছিল।উদ্দীপকের বর্ণনায় ১৭৫৭ সালে সংঘটিত পলাশীর যুদ্ধের ঘটনা উঠে এসেছে। পালাশী যুদ্ধে নবাব সিরাজ-উদ-দৌলার পরাজয়ের প্রধান কারণ ছিল প্রাসাদ ষড়যন্ত্র। অভ্যন্তরীণ শত্রু যেমন মীরজাফর, ঘসেটি বেগম, রাজবল্লভ, রায় দুর্লভ ও জগৎ শেঠরা ইংরেজদের সাথে গোপনে মিলিত হয়ে নবাবকে সরানোর ষড়যন্ত্রে লিপ্ত হন। ফ্রান্সের সহায়তা থাকা সত্ত্বেও নবাবের কৌশলগত ভুল, যেমন যুদ্ধ চলাকালে যুদ্ধবিরতি, ইংরেজদের সুবিধা এনে দেয়। মীরজাফর প্রধান সেনাপতি হিসেবে নিজের বাহিনীকে নিষ্ক্রিয় রাখেন, যা ইংরেজদের পক্ষে জয় নিশ্চিত করে। উপরন্তু, কলকাতা পুনর্দখলের পর ইংরেজদের প্রস্তুতি ও ক্লাইভের চাতুর্যও নবাবের পতনে ভূমিকা রাখে। সব মিলিয়ে বিশ্বাসঘাতকতা, কৌশলগত দুর্বলতা ও অভ্যন্তরীণ দ্বন্দ্বই ছিল নবাবের পরাজয়ের মূল কারণ।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত কোম্পানিটি হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কোম্পানির অধীনে বাংলার সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থা শোচনীয় আকার ধারণ করে বলে আমি মনে করি।১৭৫৭ সালের পলাশীর যুদ্ধের পর বাংলার শাসনভার ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে চলে যায়। ব্যবসায়িক স্বার্থ রক্ষায় তারা বাংলার সমাজ, রাজনীতি ও অর্থনীতিতে গভীর প্রভাব ফেলে। এই পরিবর্তনের ফলে বাংলার সাধারণ মানুষের জীবনধারা ও সামগ্রিক অবস্থা ব্যাপকভাবে পরিবর্তিত হয়। প্রাচীন সামন্তপ্রথা দুর্বল হয় এবং নবীন ধনিক শ্রেণি গড়ে ওঠে। শিক্ষার ক্ষেত্রে সংস্কার না থাকায় সমাজে অগ্রগতির গতি' মন্থর হয়ে পড়ে। রাজনৈতিকভাবে নবাবশাহী ব্যবস্থা বিলুপ্ত হয় এবং কোম্পানি প্রশাসনিক কর্তৃত্ব গ্রহণ করে। তারা রাজস্ব আদায়ের জন্য 'দিওয়ানি' লাভ করে এবং 'স্থায়ী বন্দোবস্ত' প্রবর্তন করে। এর ফলে জমিদারদের ক্ষমতা বাড়ে, কিন্তু কৃষকরা নিদারুণ শোষণের শিকার হয়। অর্থনৈতিকভাবে কোম্পানির একচেটিয়া বাণিজ্যনীতি স্থানীয় শিল্প, বিশেষত তাঁত ও মসলিন শিল্পকে ধ্বংস করে। বিদেশে কাঁচামাল রপ্তানি ও ব্রিটিশ পণ্যের আমদানি বাংলার বাজার দখল করে নেয়। ফলস্বরূপ বাংলার অর্থনীতি দুর্বল হয়ে পড়ে এবং দারিদ্র্য চরম আকার ধারণ করে।সার্বিকভাবে বলা যায়, ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন বাংলার সমাজ, রাজনীতি ও অর্থনীতিতে এক নেতিবাচক পরিবর্তন আনে। এই পরিবর্তন উপনিবেশিক শোষণ ও শাসনের পরিণতিস্বরূপ, যা বাংলার জনগণের দুর্দশা ও উন্নয়ন ব্যাহত হওয়ার অন্যতম কারণ ছিল।
HSCCivics 2nd PaperJessore 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

  • জনসচেতনতা
  • গণ নিরবতা
  • আইনের যথাযথ প্রয়োগ
  • সাধীন বিচার ব্যবস্থা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

  • ১০
  • ১২
  • ১৪
  • ১৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

  • সমঝোতা ও সহযোগিতা
  • বন্ধুত্ব ও আন্তরিকতা
  • জাতীয় স্বার্থ সংরক্ষণ ও উদারনীতি
  • অন্য দেশে সামরিক হস্তক্ষেপ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

  • ও.আই.সি
  • ওপেক
  • ই.ইউ
  • ও.এ.ইউ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

  • ১২
  • ১৫

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

  • দ্বাদশ
  • ত্রয়োদশ
  • চতুর্দশ
  • পঞ্চদশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

  • শেরে বাংলা এ. কে. ফজলুল হক
  • হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  • মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

  • দ্বি-জাতি তত্ত্ব
  • কৃষক-প্রজা তত্ত্ব
  • প্রজাস্বত্ব
  • স্বদেশী তত্ত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।