শেয়ারFacebookWhatsApp

বেঙ্গল প্যাক্ট বলতে কী বোঝায়?

উত্তর: ভারতবর্ষে হিন্দু মুসলিমদের মধ্যে ঐক্যের পথ প্রশস্ত করে বেঙ্গল প্যাক্ট। আর বেঙ্গল প্যাক্ট স্থাপনে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের ভূমিকা অবিস্মরণীয়। চিত্তরঞ্জন দাস বুঝতে সক্ষম হন যে, বাংলার মুসলমানদের দাবি-দাওয়া উপেক্ষা করে ভারতের স্বাধীনতা অর্জন সম্ভব নয়। তাই তিনি বাংলার মুসলিম নেতা এ. কে. ফজলুল হক ও হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সহযোগিতায় হিন্দু-মুসলিম সাম্প্রদায়িক বন্ধনকে সুদৃঢ় করার লক্ষ্যে একটি ঐতিহাসিক চুক্তি সম্পাদন করেন। এই চুক্তিকে ইতিহাসে বেঙ্গল প্যাক্ট বলা হয়। ১৯২৩ সালে স্বরাজ পার্টির এক সভায় বেঙ্গল প্যাক্ট আনুষ্ঠানিকভাবে অনুমোদন লাভ করে।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

বেঙ্গল প্যাক্ট বলতে কী বোঝায়?

উদ্দীপক

ব্রিটিশ শাসনামলে একজন মুসলিম নেতা ঐতিহাসিক অধিবেশনের মাধ্যমে নিজ সম্প্রদায়ের জন্য অধ্যুষিত সংখ্যাগরিষ্ঠ অঞ্চলসমূহ নিয়ে একাধিক স্বাধীন রাষ্ট্র গঠনের প্রস্তাব করেন।

Rajshahi · 2025

উত্তর

১৯০৬ সালে সর্বভারতীয় মুসলিম লীগ গঠন করা হয়েছিল।

উত্তর

ভারতবর্ষে হিন্দু মুসলিমদের মধ্যে ঐক্যের পথ প্রশস্ত করে বেঙ্গল প্যাক্ট। আর বেঙ্গল প্যাক্ট স্থাপনে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের ভূমিকা অবিস্মরণীয়। চিত্তরঞ্জন দাস বুঝতে সক্ষম হন যে, বাংলার মুসলমানদের দাবি-দাওয়া উপেক্ষা করে ভারতের স্বাধীনতা অর্জন সম্ভব নয়। তাই তিনি বাংলার মুসলিম নেতা এ. কে. ফজলুল হক ও হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সহযোগিতায় হিন্দু-মুসলিম সাম্প্রদায়িক বন্ধনকে সুদৃঢ় করার লক্ষ্যে একটি ঐতিহাসিক চুক্তি সম্পাদন করেন। এই চুক্তিকে ইতিহাসে বেঙ্গল প্যাক্ট বলা হয়। ১৯২৩ সালে স্বরাজ পার্টির এক সভায় বেঙ্গল প্যাক্ট আনুষ্ঠানিকভাবে অনুমোদন লাভ করে।

উত্তর

উদ্দীপক বর্ণিত প্রস্তাবের সাথে আমি যে ঐতিহাসিক ঘটনার সাদৃশ্য খুঁজে পাই তা হলো ১৯৪০ সালের লাহোর প্রস্তাব।উদ্দীপকে উল্লেখ্য যে, ব্রিটিশ শাসনামলে একজন মুসলিম নেতা ঐতিহাসিক অধিবেশনের মাধ্যমে নিজ সম্প্রদায়ের জন্য অধ্যুষিত সংখ্যাগরিষ্ঠ অঞ্চলসমূহ নিয়ে একাধিক স্বাধীন রাষ্ট্র গঠনের প্রস্তাব করেন। অর্থাৎ উদ্দীপকে উল্লিখিত প্রস্তাবের সাথে ১৯৪০ সালের লাহোর প্রস্তাবের সরাসরি সাদৃশ্য খুঁজে পাওয়া যায়।ভারত উপমহাদেশে মুসলমানদের রাজনৈতিক, সাংস্কৃতিক ও ধর্মীয় স্বাতন্ত্র্য রক্ষার প্রশ্নটি দীর্ঘদিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দু ছিল। কংগ্রেসের একচেটিয়া শাসনের প্রেক্ষিতে মুসলমানদের স্বার্থরক্ষায় বিকল্প রাজনৈতিক ব্যবস্থার প্রয়োজনীয়তা তখন প্রবলভাবে অনুভূত হয়। এমন প্রেক্ষাপটেই ঐতিহাসিক লাহোর প্রস্তাব গৃহীত হয়েছিল, যা. মুসলিম সম্প্রদায়ের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।ঐতিহাসিক প্রেক্ষাপটে এটি ছিল এমন একটি ঘোষণা, যার মাধ্যমে মুসলিম লীগ ভারতবর্ষে পৃথক রাষ্ট্র গঠনের দাবি তোলে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলের ভিত্তিতে একাধিক স্বাধীন রাষ্ট্র গঠনের যে প্রস্তাব শেরে বাংলা এ. কে. ফজলুল হক উত্থাপন করেন, তা ছিল, মুসলিম জাতিসত্তার স্বীকৃতি আদায়ের এক ঐতিহাসিক পদক্ষেপ। লাহোর প্রস্তাবে শুধু পৃথক রাষ্ট্র গঠনের ধারণাই নয়, বরং ওই রাষ্ট্রসমূহের স্বায়ত্তশাসন, সংখ্যালঘুদের অধিকার রক্ষা এবং শাসনতান্ত্রিক নিরাপত্তার বিষয়গুলোকেও গুরুত্ব দেওয়া হয়। এ প্রস্তাবের মাধ্যমেই পাকিস্তান প্রতিষ্ঠার রাজনৈতিক ভিত্তি সুদৃঢ় হয়, যা পরবর্তীকালে উপমহাদেশ বিভাজনের ঐতিহাসিক ভিত্তি হিসেবে বিবেচিত হয়।

উত্তর

হ্যাঁ, উক্ত প্রস্তাব অর্থাৎ লাহোর প্রস্তাব পরবর্তীতে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে ভূমিকা রেখেছিল।ঔপনিবেশিক শাসনামলে ভারতের মুসলমানদের রাজনৈতিক অধিকার নিশ্চিতকরণ এবং স্বতন্ত্র জাতিসত্তা রক্ষার প্রয়োজনে কিছু প্রস্তাব উত্থাপিত হয়, যার মধ্যে একটি বিশেষ প্রস্তাব ছিল ঐতিহাসিক লাহোর প্রস্তাব। এই প্রস্তাব পরবর্তীতে শুধু একটি রাষ্ট্রের জন্মই নয়, বরং নতুন রাষ্ট্রের অংশবিশেষে স্বাধীনতার চেতনা গঠনের বীজ রোপণ করে।উদ্দীপকে উল্লিখিত ঐতিহাসিক প্রস্তাবটি হলো ১৯৪০ সালের ঐ লাহোর প্রস্তাব, যেখানে সংখ্যাগরিষ্ঠ মুসলমান অধ্যুষিত অঞ্চল নিয়ে একাধিক স্বাধীন রাষ্ট্র গঠনের কথা বলা হয়। এ প্রস্তাব মুসলমানদের মাঝে স্বতন্ত্র রাজনৈতিক সত্তার অনুভব জাগিয়ে তোলে এবং জাতীয়তাবাদী আন্দোলনের ভিত্তি তৈরি করে। লাহোর প্রস্তাব অনুযায়ী ভারত বিভক্তি হলে পূর্বাঞ্চলে (বর্তমান বাংলাদেশ) ওই সময়ে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার কথা ছিল, কিন্তু বাস্তবে তা হয়নি। পাকিস্তান, প্রতিষ্ঠার পর পূর্ব বাংলার জনগণ যখন বৈষম্যের শিকার হয়, তখন লাহোর প্রস্তাবেই তারা অনুপ্রেরণা খুঁজে পায়। ১৯৫৪ সালে যুক্তফ্রন্টের ২১ দফা, ১৯৬৬ সালের ৬ দফা, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান- সবই লাহোর প্রস্তাবের সেই প্রাদেশিক স্বায়ত্তশাসনের ধারারই ধারাবাহিক রূপ। এভাবেই পূর্ব বাংলার জনগণের স্বাধিকার চেতনা একসময় স্বাধীনতা আন্দোলনে রূপ নেয় এবং মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়। সুতরাং, লাহোর প্রস্তাব বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অন্যতম উৎস ও প্রেরণা হিসেবে কাজ করেছে।আলোচনার শেষে বলা যায়, লাহোর প্রস্তাব শুধু পাকিস্তান রাষ্ট্রের ভিত্তিই ছিল না, ছিল বরং স্বাধীন বাংলাদেশের পথরেখাও। এই প্রস্তাবেই নিহিত ছিল বাংলাদেশের স্বাধীনতার শিকড়।
HSCCivics 2nd PaperRajshahi 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

  • জনসচেতনতা
  • গণ নিরবতা
  • আইনের যথাযথ প্রয়োগ
  • সাধীন বিচার ব্যবস্থা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

  • ১০
  • ১২
  • ১৪
  • ১৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

  • সমঝোতা ও সহযোগিতা
  • বন্ধুত্ব ও আন্তরিকতা
  • জাতীয় স্বার্থ সংরক্ষণ ও উদারনীতি
  • অন্য দেশে সামরিক হস্তক্ষেপ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

  • ও.আই.সি
  • ওপেক
  • ই.ইউ
  • ও.এ.ইউ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

  • ১২
  • ১৫

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

  • দ্বাদশ
  • ত্রয়োদশ
  • চতুর্দশ
  • পঞ্চদশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

  • শেরে বাংলা এ. কে. ফজলুল হক
  • হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  • মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

  • দ্বি-জাতি তত্ত্ব
  • কৃষক-প্রজা তত্ত্ব
  • প্রজাস্বত্ব
  • স্বদেশী তত্ত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।