শেয়ারFacebookWhatsApp

ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় কত সালে?

উত্তর: ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় ১৬০০ সালে।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় কত সালে?

উদ্দীপক

'৩ জুন মাউন্টব্যাটেন পরিকল্পনাকে' বাস্তবে রূপ দেওয়ার জন্য ব্রিটিশ পার্লামেন্ট একটি আইন প্রণয়ন করে। এই আইনটি ছিল উপমহাদেশের দৃশ্যপট পরিবর্তনকারী একটি আইন।

Dhaka · 2025

উত্তর

ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় ১৬০০ সালে।

উত্তর

১৯১৯ সালের আইনসভাকে সীমিত ক্ষমতাসম্পন্ন বলা হয় কারণ, এটি ব্রিটিশ শাসকদের পূর্ণ নিয়ন্ত্রণে পরিচালিত হতো এবং এর হাতে প্রকৃত আইন প্রণয়নের পূর্ণ স্বাধীনতা ছিল না। এ আইন অনুযায়ী আইনসভার সদস্যদের একটি বড় অংশ ছিল গভর্নর জেনারেলের মনোনীত, যার ফলে প্রস্তাবিত আইনগুলো ব্রিটিশ সরকারের ইচ্ছার বাইরে যেতে পারত না। এছাড়া গুরুত্বপূর্ণ বাজেট, সামরিক ও বৈদেশিক নীতির মতো বিষয়গুলো আইনসভার হাতে না দিয়ে ব্রিটিশ প্রশাসনের কর্তৃত্বে রাখা হয়। এমনকি নির্বাচিত সদস্যরাও বাস্তবে কোনো কার্যকর ক্ষমতা প্রয়োগ করতে পারতেন না। এসব সীমাবদ্ধতার ফলে এটি প্রকৃতপক্ষে একটি পরামর্শমূলক এবং সীমিত ক্ষমতাসম্পন্ন আইনসভা হিসেবে বিবেচিত হয়।

উত্তর

উদ্দীপকে ইঙ্গিতকৃত আইনটি হলো ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইন।উপমহাদেশে ব্রিটিশ শাসনের অবসান এবং' ভারত ও পাকিস্তানের জন্ম একটি ঐতিহাসিক মোড়। ৩ জুন মাউন্টব্যাটেন পরিকল্পনার ভিত্তিতে প্রণীত ১৯৪৭ সালে প্রনীত ভারত স্বাধীনতা আইন এই পরিবর্তনের পথ সুগম করে। আইনটি শুধু দুটি স্বাধীন রাষ্ট্রের সৃষ্টি নয়, বরং ক্ষমতার রূপান্তর ও নতুন রাষ্ট্র কাঠামোর ভিত্তি স্থাপন করে।উদ্দীপকের উল্লিখিত ৩ জুন পরিকল্পনার আলোকে প্রণীত আইনটি ছিল ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইন, যা ভারত বিভাজন ও স্বাধীনতা অর্জনের প্রক্রিয়াকে বাস্তব রূপ দেয়। এই আইনের মাধ্যমে ভারতবর্ষে ব্রিটিশ শাসনের অবসান ঘটে এবং ভারত ও পাকিস্তান নামে দুটি সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। উভয় রাষ্ট্রের জন্য পৃথক গণপরিষদগঠিত হয়, যাদের ওপর ভবিষ্যৎ সংবিধান প্রণয়নের দায়িত্ব অর্পণ করা হয়। দেশীয় রাজ্যগুলোকে নিজেদের ইচ্ছামতো ভারত বা পাকিস্তানে যোগদান বা স্বাধীন থাকার সুযোগ দেওয়া হয়। ডোমিনিয়ন শাসনের অধীনে গভর্নর জেনারেল নিয়মতান্ত্রিক প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন এবং মন্ত্রিসভার পরামর্শ অনুসারে কাজ করবেন। এ আইনে ভারত সচিব পদ বিলুপ্ত হয় এবং কমনওয়েলথ সেক্রেটারিকে দ্বিপাক্ষিক সম্পর্ক রক্ষার দায়িত্ব দেওয়া হয়। এতে ১৯৩৫ সালের ভারত শাসন আইনের সংশোধিত রূপ সাময়িকভাবে কার্যকর থাকে। সব মিলিয়ে, এই আইন উপমহাদেশের রাজনৈতিক, প্রশাসনিক ও সাংবিধানিক ব্যবস্থায় একটি মৌলিক পরিবর্তন আনে।

উত্তর

১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইনের তাৎপর্য ছিল ব্যাপক।১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইন উপমহাদেশের ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা। এটি ছিল দীর্ঘ ব্রিটিশ শাসনের অবসান ঘটিয়ে স্বাধীন দুটি রাষ্ট্র-ভারত ও পাকিস্তানের অভ্যুদয়ের মূল ভিত্তি। উপমহাদেশের রাজনীতি, সমাজ ও সংস্কৃতিতে এই আইনের প্রভাব ছিল সুদূরপ্রসারী।উদ্দীপকে উল্লিখিত ৩ জুনের পরিকল্পনাকে বাস্তবায়নের লক্ষ্যে ব্রিটিশ পার্লামেন্ট যে আইনটি পাস করে, তা ছিল ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইন। এই আইনের মাধ্যমে ব্রিটিশ শাসনের প্রায় ১৯০ বছরের অধ্যায়ের পরিসমাপ্তি ঘটে এবং জন্ম নেয় স্বাধীন ভারত ও পাকিস্তান। এ আইন শুধু ব্রিটিশ উপনিবেশের সমাপ্তি ঘটায়নি, বরং ভবিষ্যতের জন্য একটি সাংবিধানিক ও গণতান্ত্রিক কাঠামোর ভিত্তিও গড়ে দেয়। গভর্নর জেনারেল ও গভর্নরদের স্বেচ্ছাধীন ক্ষমতা বিলুপ্ত করে সংসদীয় ও দায়িত্বশীল সরকার গঠনের পথ প্রশস্ত হয়। এ আইন রক্তপাতহীনভাবে দুটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার সুযোগ করে দেয়, যার ফলে জনগণের মধ্যে এক নবীন আশাবাদ ও আত্মপরিচয়ের চেতনার বিকাশ ঘটে। পাশ্চাত্য ঘরানার গণতান্ত্রিক শাসনব্যবস্থার সূত্রপাত হয় উভয় রাষ্ট্রে। এই আইনের মাধ্যমে ভারতীয় উপমহাদেশে রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনের এক নতুন অধ্যায় সূচিত হয়, যা পরবর্তীকালে এই অঞ্চলের সার্বভৌমত্ব ও আত্মনির্ভরশীলতার ভিত্তি হয়ে ওঠে।সার্বিকভাবে বলা যায়, ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইন শুধু দুটি রাষ্ট্রের জন্মই দেয়নি, এটি ছিল উপমহাদেশের জনগণের স্বাধীনতার আকাঙ্ক্ষার বাস্তব পরিণতি ও একটি নতুন যুগের সূচনা।
HSCCivics 2nd PaperDhaka 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

  • জনসচেতনতা
  • গণ নিরবতা
  • আইনের যথাযথ প্রয়োগ
  • সাধীন বিচার ব্যবস্থা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

  • ১০
  • ১২
  • ১৪
  • ১৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

  • সমঝোতা ও সহযোগিতা
  • বন্ধুত্ব ও আন্তরিকতা
  • জাতীয় স্বার্থ সংরক্ষণ ও উদারনীতি
  • অন্য দেশে সামরিক হস্তক্ষেপ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

  • ও.আই.সি
  • ওপেক
  • ই.ইউ
  • ও.এ.ইউ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

  • ১২
  • ১৫

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

  • দ্বাদশ
  • ত্রয়োদশ
  • চতুর্দশ
  • পঞ্চদশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

  • শেরে বাংলা এ. কে. ফজলুল হক
  • হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  • মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

  • দ্বি-জাতি তত্ত্ব
  • কৃষক-প্রজা তত্ত্ব
  • প্রজাস্বত্ব
  • স্বদেশী তত্ত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।