শেয়ারFacebookWhatsApp

বঙ্গভঙ্গ রদ করা হয় কোন সালে?

উত্তর: বঙ্গভঙ্গ রদ করা হয় ১৯১১ সালে।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

বঙ্গভঙ্গ রদ করা হয় কোন সালে?

উদ্দীপক

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ভারতের শাসনতান্ত্রিক সংকট নিরসনে ব্রিটিশ সরকার ৩ সদস্যের একটি কমিশন গঠন করে। কিন্তু শাসনতান্ত্রিক বিষয়ে দুটি রাজনৈতিক দলের পরস্পরবিরোধী অবস্থানের কারণে কমিশন নিজস্ব চিন্তাধারা সংবলিত একটি পরিকল্পনা পেশ করে।

Rajshahi · 2025

উত্তর

বঙ্গভঙ্গ রদ করা হয় ১৯১১ সালে।

উত্তর

'বাঙালির ম্যাগনাকার্টা' বলা হয় ৬ দফা কর্মসূচিকে। পাকিস্তানি -শাসকগোষ্ঠী অর্থনৈতিক, রাজনৈতিক, সামরিক প্রভৃতি ক্ষেত্রে পূর্ব পাকিস্তানের বাঙালি জনগণের প্রতি যে সীমাহীন বৈষম্য সৃষ্টি করে, সেখানে ৬ দফা কর্মসূচি ছিল এক বলিষ্ঠ প্রতিবাদ। ৬ দফা প্রস্তাবে উজ্জীবিত হয়ে ১৯৭০ সালের নির্বাচনে বাঙালি জনতা আকুণ্ঠচিত্তে আওয়ামী লীগকে বিপুল ভোটে জয়যুক্ত করে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রেরণা আসে ৬ দফার ঐক্য থেকে। ৬ দফা আন্দোলনের পথ ধরেই পরবর্তীকালে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন সংঘটিত হয়েছিল। এজন্য ৬ দফাকে বাঙালির ম্যাগনাকার্টা বলা হয়।

উত্তর

উদ্দীপকের সাথে আমার পঠিত ১৯৪৬ সালের মন্ত্রিমিশন পরিকল্পনার মিল রয়েছে।উদ্দীপকে উল্লিখিতভাবে, ব্রিটিশ সরকার ভারতের শাসনতান্ত্রিক সংকট্ নিরসনের উদ্দেশ্যে তিন সদস্যবিশিষ্ট একটি কমিশন গঠন করে। কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে মতানৈক্যের কারণে ঐ কমিশন নিজস্ব চিন্তাভাবনার ভিত্তিতে একটি পরিকল্পনা ঘোষণা করে, যা মন্ত্রিমিশন পরিকল্পনা নামে পরিচিত।দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সময় ছিল ভারত উপমহাদেশের রাজনৈতিক অস্থিরতা ও শাসনতান্ত্রিক অনিশ্চয়তার যুগ। স্বাধীনতা ও স্বায়ত্তশাসনের দাবিতে বিভিন্ন রাজনৈতিক দলের অবস্থান ক্রমেই জটিল হয়ে উঠছিল। এই প্রেক্ষাপটে ব্রিটিশ সরকার উপমহাদেশে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের জন্য একটি সমন্বিত ও গ্রহণযোগ্য সমাধান খুঁজে বের করার প্রয়োজন অনুভব করে। ফলস্বরূপ, গঠিত হয় মন্ত্রিমিশন এবং প্রণীত হয় মন্ত্রিমিশন পরিকল্পনা। এ পরিকল্পনায় সর্বভারতীয় যুক্তরাষ্ট্র গঠন, প্রদেশসমূহকে তিনটি গ্রুপে বিভক্তকরণ, কেন্দ্রীয় ও প্রাদেশিক ক্ষমতা বণ্টন, সংবিধান প্রণয়ন পরিষদ গঠন ও ১০ বছর পর সংবিধান পুনর্বিবেচনার বিধান অন্তর্ভুক্ত ছিল। এই পরিকল্পনা ভারতের ভবিষ্যৎ শাসনতান্ত্রিক কাঠামো নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ ভিত্তি স্থাপন করে। অতএব, উদ্দীপকে বর্ণিত ঘটনাবলির সঙ্গে মন্ত্রিমিশন পরিকল্পনার সুস্পষ্ট মিল রয়েছে।

উত্তর

উদ্দীপকের সাথে সামঞ্জস্যপূর্ণ মন্ত্রিমিশন পরিকল্পনাটি গ্রহণযোগ্য ছিল না, কারণ এটি ভারতের রাজনৈতিক বাস্তবতার সাথে সাদৃশ্যপূর্ণ ছিল না এবং প্রধান রাজনৈতিক দলগুলোর আস্থা অর্জনে ব্যর্থ হয়েছিল।দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটিশ সরকার ভারতীয় উপমহাদেশের রাজনৈতিক সংকট নিরসনে একটি সমাধান খুঁজতে চেয়েছিল। এই প্রেক্ষাপটে মন্ত্রিমিশন পরিকল্পনা প্রস্তাব করা হয়, যা একটি যুক্তরাষ্ট্র গঠনের কথা বলে। পরিকল্পনাটি অনেক মৌলিক বিষয়কে স্পর্শ করলেও এটি রাজনৈতিক ঐকমত্য সৃষ্টি করতে পারেনি। ফলে এটি বাস্তবায়িত হয়নি। উদ্দীপকে উল্লিখিত মন্ত্রিমিশন পরিকল্পনা, ভারতীয় উপমহাদেশের শাসনতান্ত্রিক সমস্যার একটি সমাধান দেওয়ার প্রয়াস ছিল। এটি ইউনিয়ন সরকার, প্রাদেশিক বিভাজন ও সংবিধান প্রণয়নের প্রস্তাব দেয়। তবে এর কয়েকটি গুরুতর ত্রুটি ছিল। গণপরিষদের সদস্যরা সর্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে নির্বাচিত ছিলেন না, যা গণতান্ত্রিক আদর্শের পরিপন্থি। দেশীয় রাজ্যগুলোতে গণতন্ত্রহীন শাসনব্যবস্থা স্বীকৃত হওয়ায় সাধারণ মানুষের রাজনৈতিক অধিকার নিশ্চিত হয়নি। আবার, প্রাদেশিক গ্রুপ ভিত্তিক বিভাজন ছিল জটিল ও বাস্তবতাবর্জিত। এতে ভারত বিভক্ত হওয়ার সম্ভাবনা বাড়ে। একইসাথে পরিকল্পনায় একটি দুর্বল কেন্দ্রীয় সরকার প্রস্তাব করা হয়, যা ঐ সমযের জন্য উপযোগী ছিল না। সর্বোপরি, জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগ-দুই প্রধান রাজনৈতিক শক্তিই পরিকল্পনাটিকে প্রত্যাখ্যান করে। ফলে এর কার্যকারিতা নষ্ট হয়ে যায় এবং পরিকল্পনাটি রাজনৈতিক সমাধান না হয়ে আরও বিভাজন সৃষ্টি করে।সবশেষে বলা যায়, পরিকল্পনার কিছু ইতিবাচক দিক থাকলেও রাজনৈতিক বাস্তবতা, গণতান্ত্রিক ঘাটতি ও পারস্পরিক আস্থার অভাবে এটি গ্রহণযোগ্যতা হারায় এবং ব্যর্থতায় পর্যবসিত হয়।
HSCCivics 2nd PaperRajshahi 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

  • জনসচেতনতা
  • গণ নিরবতা
  • আইনের যথাযথ প্রয়োগ
  • সাধীন বিচার ব্যবস্থা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

  • ১০
  • ১২
  • ১৪
  • ১৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

  • সমঝোতা ও সহযোগিতা
  • বন্ধুত্ব ও আন্তরিকতা
  • জাতীয় স্বার্থ সংরক্ষণ ও উদারনীতি
  • অন্য দেশে সামরিক হস্তক্ষেপ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

  • ও.আই.সি
  • ওপেক
  • ই.ইউ
  • ও.এ.ইউ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

  • ১২
  • ১৫

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

  • দ্বাদশ
  • ত্রয়োদশ
  • চতুর্দশ
  • পঞ্চদশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

  • শেরে বাংলা এ. কে. ফজলুল হক
  • হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  • মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

  • দ্বি-জাতি তত্ত্ব
  • কৃষক-প্রজা তত্ত্ব
  • প্রজাস্বত্ব
  • স্বদেশী তত্ত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।