শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের সাথে তোমার পঠিত কোন আইনের সাদৃশ্য রয়েছে? উক্ত আইনের বৈশিষ্ট্য বর্ণনা কর।

উত্তর: উদ্দীপকের সাথে আমার পঠিত ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইনের সাদৃশ্য রয়েছে। ব্রিটিশ ভারতের রাজনৈতিক ও শাসনতান্ত্রিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইন। এ আইনের মাধ্যমে ২০০ বছরের ব্রিটিশ শাসনের অবসান ঘটে এবং দুটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্ম হয়। উদ্দীপকের 'ক' রাষ্ট্রের জনগণ দীর্ঘদিন ঔপনিবেশিক শাসন থেকে মুক্তির জন্য আন্দোলন করে আসছিল। অবশেষে তাদের গণ্য আন্দোলনের চাপে শাসকগোষ্ঠী বাধ্য হয়ে ভারতকে দুটি অংশে ভাগ করে দেশ ত্যাগ করে। এ থেকে ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইনের সাদৃশ্য পাওয়া যায়। ভারত স্বাধীনতা আইনের বেশ কিছু বৈশিষ্ট্য ছিল। যেমন - ১. এ আইন ১৯৪৭ সালের ১৫ আগস্ট থেকে ভারতের ওপর থেকে ১৯০ বছরের ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অবসান ঘটায়। ২. এ আইন ভারতবর্ষকে বিভক্ত করে ভারতীয় ইউনিয়ন ও পাকিস্তান নামে দুটি ডোমিনিয়ন প্রতিষ্ঠা করে। এর দ্বারা ডমিনিয়ন দুটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। ৩. সিন্ধু প্রদেশ, সীমান্ত প্রদেশ, বেলুচিস্তান, পাঞ্জাব ও পূর্ব বাংলা নিয়ে গঠিত হবে পাকিস্তান। ভারতবর্ষের অন্যান্য প্রদেশ নিয়ে ভারত রাষ্ট্র গঠিত হবে। ৪. প্রত্যেক রাষ্ট্রের জন্য একজন গর্ভনর জেনারেল থাকবেন। তিনি হবেন হেড অব দি স্টেট। ৫. ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইনে ভারত সচিবের পদ বিযুক্ত ঘোষণা করা হয়। ৬. এ আইনে বলা হয় সংশ্লিষ্ট মন্ত্রিসভার পরামর্শের গর্ভনর নিয়োগ করবেন। ৭. এ আইনে গর্ভনর জেনারেল ও গর্ভনরের স্বেচ্ছাধীন, বিচারবুদ্ধিজনিত ক্ষমতা ও বিশেষ দায়িত্ব বিলোপ করা হয়। ৮. ১৯৪৮ সালের ৩১ মার্চের মধ্যে এ আইনের বিভিন্ন ধারার কার্যকর করার কথা বলা হয়। ৯. এ আইনে ব্রিটিশ রাজা ভারত সম্রাট উপাধি পরিত্যাগ করবেন। ১০. পূর্বে ভারতবর্ষের যে কোন সংবিধান সংস্কার এবং নতুন আইন প্রণীত হতো ব্রিটিশ পার্লামেন্টে। কিন্তু এই আইনে বলা হয় ১৯৪৭ সালের ১৪ আগস্ট এর পর থেকে ব্রিটিশ পার্লামেন্টের প্রণীত আইন ভারত ও পাকিস্তানের ওপর প্রযোজ্য হবে না।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকের সাথে তোমার পঠিত কোন আইনের সাদৃশ্য রয়েছে? উক্ত আইনের বৈশি…

উদ্দীপক

'ক' রাষ্ট্রের জনগণ দীর্ঘদিন যাবত স্বাধীনতার জন্য ঔপনিবেশিক সরকারের বিরুদ্ধে আন্দোলন করে আসছিল। অবশেষে তাদের গণ্য আন্দোলনের চাপে বাধ্য হয়ে শাসকগোষ্ঠী ১৯০ বছর পরে দেশটিকে দুই ভাগে বিভক্ত করে, পৃথক দুটি রাষ্ট্রের জন্ম নিয়ে দেশ ত্যাগ করে।

Dinajpur · 2021

উত্তর

৩ জুন পরিকল্পনা ১৯৪৭ সালের সংঘটিত হয়।

উত্তর

ভারতের সাহিত্য শাসন প্রতিষ্ঠা ও হিন্দু মুসলমানদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করে সকল প্রকারের রাজনৈতিক ও শাসনতান্ত্রিক সমস্যার সমাধান করাই ছিল মন্ত্রিমিশন পরিকল্পনার লক্ষ্য। তাই ১৯৪৬ সালের মার্চ মাসে ব্রিটিশ সরকার স্ট্যাফোর্ড ক্রিপস, লর্ড পেথিক লরেন্স ও এভি আলেকজান্ডার - এ তিনজন মন্ত্রির সমন্বয়ে একটি মিশন ভারতে পাঠায়। মিশন ভারতের নেতৃত্ববৃন্দের সাথে আলোচনায় মতৈক্য পৌঁছাতে না পারায় ১৯৪৬ সালের মে মাসে ভারতীয় সংবিধান প্রতিষ্ঠায় তার নিজস্ব পরিকল্পনা ঘোষণা করেন, যা মন্ত্রিমিশন পরিকল্পনা নামে খ্যাত।

উত্তর

উদ্দীপকের সাথে আমার পঠিত ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইনের সাদৃশ্য রয়েছে। ব্রিটিশ ভারতের রাজনৈতিক ও শাসনতান্ত্রিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইন। এ আইনের মাধ্যমে ২০০ বছরের ব্রিটিশ শাসনের অবসান ঘটে এবং দুটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্ম হয়। উদ্দীপকের 'ক' রাষ্ট্রের জনগণ দীর্ঘদিন ঔপনিবেশিক শাসন থেকে মুক্তির জন্য আন্দোলন করে আসছিল। অবশেষে তাদের গণ্য আন্দোলনের চাপে শাসকগোষ্ঠী বাধ্য হয়ে ভারতকে দুটি অংশে ভাগ করে দেশ ত্যাগ করে। এ থেকে ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইনের সাদৃশ্য পাওয়া যায়। ভারত স্বাধীনতা আইনের বেশ কিছু বৈশিষ্ট্য ছিল। যেমন - ১. এ আইন ১৯৪৭ সালের ১৫ আগস্ট থেকে ভারতের ওপর থেকে ১৯০ বছরের ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অবসান ঘটায়। ২. এ আইন ভারতবর্ষকে বিভক্ত করে ভারতীয় ইউনিয়ন ও পাকিস্তান নামে দুটি ডোমিনিয়ন প্রতিষ্ঠা করে। এর দ্বারা ডমিনিয়ন দুটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। ৩. সিন্ধু প্রদেশ, সীমান্ত প্রদেশ, বেলুচিস্তান, পাঞ্জাব ও পূর্ব বাংলা নিয়ে গঠিত হবে পাকিস্তান। ভারতবর্ষের অন্যান্য প্রদেশ নিয়ে ভারত রাষ্ট্র গঠিত হবে। ৪. প্রত্যেক রাষ্ট্রের জন্য একজন গর্ভনর জেনারেল থাকবেন। তিনি হবেন হেড অব দি স্টেট। ৫. ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইনে ভারত সচিবের পদ বিযুক্ত ঘোষণা করা হয়। ৬. এ আইনে বলা হয় সংশ্লিষ্ট মন্ত্রিসভার পরামর্শের গর্ভনর নিয়োগ করবেন। ৭. এ আইনে গর্ভনর জেনারেল ও গর্ভনরের স্বেচ্ছাধীন, বিচারবুদ্ধিজনিত ক্ষমতা ও বিশেষ দায়িত্ব বিলোপ করা হয়। ৮. ১৯৪৮ সালের ৩১ মার্চের মধ্যে এ আইনের বিভিন্ন ধারার কার্যকর করার কথা বলা হয়। ৯. এ আইনে ব্রিটিশ রাজা ভারত সম্রাট উপাধি পরিত্যাগ করবেন। ১০. পূর্বে ভারতবর্ষের যে কোন সংবিধান সংস্কার এবং নতুন আইন প্রণীত হতো ব্রিটিশ পার্লামেন্টে। কিন্তু এই আইনে বলা হয় ১৯৪৭ সালের ১৪ আগস্ট এর পর থেকে ব্রিটিশ পার্লামেন্টের প্রণীত আইন ভারত ও পাকিস্তানের ওপর প্রযোজ্য হবে না।

উত্তর

উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ আইন হলো হাজার ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইন। ভারতের শাসনতান্ত্রিক ইতিহাসে এ আইন খুবই গুরুত্বপূর্ণ। ব্রিটিশ শাসিত ভারতের শেষের দিকে চলমান আন্দোলনের প্রেক্ষিতে ব্রিটিশ সরকার ১৯৪৭ সালে ভারতের স্বাধীনতা আইন প্রণয়ন করে। এ আইন উপমহাদেশের রাজনৈতিক ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অবিশ্বাস্য ঘটনা। ১৯৪৭ সালের ১০ জুলাই ব্রিটিশ পার্লামেন্ট পাশ হওয়ার এই আইনের মাধ্যমে উপমহাদেশের দীর্ঘ প্রায় ২ শত বছরের ব্রিটিশ শাসনের অবসান ঘটে। ভারতবর্ষে ভেঙে দুটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্ম হয়। যথা -পাকিস্তান ও ভারত। এই আইনের মাধ্যমে ভারতবর্ষের ব্রিটিশরাজ্যের নিয়ন্ত্রণের পরিসমাপ্তি ঘটে। ভারত ও পাকিস্তান নামক দুটি নতুন রাষ্ট্রে গণতন্ত্রের সূচনা ঘটে। দুটি রাষ্ট্রের স্বাধীনভাবে স্ব-স্ব সংবিধান প্রণয়নের ক্ষমতা লাভ করে। এ আইনের কিছু কিছু ক্ষেত্রে অস্পষ্টতার কারণে দেশীয় রাজ্যের বিশেষ করে অঙ্গরাজ্য গুলো কিভাবে দুটি স্বাধীন রাষ্ট্রের সাথে যুক্ত হবে শেষ সম্পর্কে সুস্পষ্ট বিধান না থাকায় কাশ্মীরসহ অনেক সমস্যার সৃষ্টি হয়। এ আইন মূলত লাহোর প্রস্তাবকে এড়িয়ে যাওয়ায় এবং দায়িত্বশীল সরকার গঠন সম্পর্কে স্পষ্ট বিধান না থাকায় পরবর্তী সময় পাকিস্তান সংকট সৃষ্টি হয়। তাছাড়া পূর্ববাংলা বা পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের দ্বারা নিগৃহীত ও শোষিত হতে থাকে। পরিশেষে নির্দ্বিধায় বলা যায় এ আইন ভারতীয় উপমহাদেশের জনগণের দীর্ঘ আন্দোলনের সোনালী ফসল। তাই এই আইনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল।
HSCCivics 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।