উদ্দীপকের সাথে সাদৃশ্য আইনের গুরুত্ব বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ আইন হলো হাজার ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইন। ভারতের শাসনতান্ত্রিক ইতিহাসে এ আইন খুবই গুরুত্বপূর্ণ। ব্রিটিশ শাসিত ভারতের শেষের দিকে চলমান আন্দোলনের প্রেক্ষিতে ব্রিটিশ সরকার ১৯৪৭ সালে ভারতের স্বাধীনতা আইন প্রণয়ন করে। এ আইন উপমহাদেশের রাজনৈতিক ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অবিশ্বাস্য ঘটনা। ১৯৪৭ সালের ১০ জুলাই ব্রিটিশ পার্লামেন্ট পাশ হওয়ার এই আইনের মাধ্যমে উপমহাদেশের দীর্ঘ প্রায় ২ শত বছরের ব্রিটিশ শাসনের অবসান ঘটে। ভারতবর্ষে ভেঙে দুটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্ম হয়। যথা -পাকিস্তান ও ভারত। এই আইনের মাধ্যমে ভারতবর্ষের ব্রিটিশরাজ্যের নিয়ন্ত্রণের পরিসমাপ্তি ঘটে। ভারত ও পাকিস্তান নামক দুটি নতুন রাষ্ট্রে গণতন্ত্রের সূচনা ঘটে। দুটি রাষ্ট্রের স্বাধীনভাবে স্ব-স্ব সংবিধান প্রণয়নের ক্ষমতা লাভ করে। এ আইনের কিছু কিছু ক্ষেত্রে অস্পষ্টতার কারণে দেশীয় রাজ্যের বিশেষ করে অঙ্গরাজ্য গুলো কিভাবে দুটি স্বাধীন রাষ্ট্রের সাথে যুক্ত হবে শেষ সম্পর্কে সুস্পষ্ট বিধান না থাকায় কাশ্মীরসহ অনেক সমস্যার সৃষ্টি হয়। এ আইন মূলত লাহোর প্রস্তাবকে এড়িয়ে যাওয়ায় এবং দায়িত্বশীল সরকার গঠন সম্পর্কে স্পষ্ট বিধান না থাকায় পরবর্তী সময় পাকিস্তান সংকট সৃষ্টি হয়। তাছাড়া পূর্ববাংলা বা পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের দ্বারা নিগৃহীত ও শোষিত হতে থাকে। পরিশেষে নির্দ্বিধায় বলা যায় এ আইন ভারতীয় উপমহাদেশের জনগণের দীর্ঘ আন্দোলনের সোনালী ফসল। তাই এই আইনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের সাথে সাদৃশ্য আইনের গুরুত্ব বিশ্লেষণ কর।
উদ্দীপক
Dinajpur · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর