উদ্দীপকের সাথে তোমার পঠিত কোন আইনের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের সাথে আমার পঠিত বইয়ের ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইনের সাদৃশ্য রয়েছে। ব্রিটিশদের বহুদিনের শোষণ ও নিপীড়নের প্রতিবাদে ভারতীয়রা অনেকদিন ধরে ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে আসছিল। মন্ত্রিমিশন পরিকল্পনা ব্যর্থ হওয়ায় ভারতে অন্তবর্তী কালীন সরকার গঠন নিয়ে কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে অন্তর্দ্বন্দ্ব চরম পর্যায়ে চলে যায়। এই পরিস্থিতিতে ১৯৪৭ সালের ৪ জুলাই ব্রিটিশ পার্লামেন্টে ভারত স্বাধীনতা অর্জনের খড়সা বিল পেশ করা হয় এবং পার্লামেন্টের কর্তৃক গৃহীত ১৮ জুলাই আইনটি পাস হয়। এ আইনের বদৌলতে ভারতবর্ষের ওপর থেকে দীর্ঘ ২০০ বছরের ব্রিটিশ শাসনের অবসান ঘটে। উদ্দীপকে বলা হয়েছে এশিয়া মহাদেশের একটি অঞ্চলের দুশত বছর শাসন ও শোষণের পর উক্ত অঞ্চলের জনগণের দাবি ও আন্দোলনের ফলে বাধ্য হয়ে একটি আইন প্রণয়নের মাধ্যমে ওই অঞ্চলটিকে দুটি রাতে বিভক্ত করে স্বাধীনতা দেয়। উদ্দীপকের এরূপ বর্ণনায় সুস্পষ্টভাবে ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইনের সাদৃশ্য পাওয়া যায়। কেননা উদ্দীপকের মত এরূপ সংকটময় পরিস্থিতিতে ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইন পাশ হয় এবং ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্র জন্ম লাভ করে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের সাথে তোমার পঠিত কোন আইনের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Mymensingh · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর