উদ্দীপকের ছকটি তোমার পঠিত ব্রিটিশ ভারতের কোন সাংবিধানিক ঘটনাকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের ছকটি আমার পঠিত ব্রিটিশ ভারতের ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইনের ঘটনাকে নির্দেশ করে। ব্রিটিশ ভারতের শাসনতান্ত্রিক ইতিহাসে ১৯৪৭ সালের ভারত শাসন আইন এক তাৎপর্যপূর্ণ ঘটনা। ১৯৪৭ সালের এই আইনের মাধ্যমে ভারতবর্ষে দীর্ঘ প্রায় ২০০ বছরের ব্রিটিশ শাসনের অবসান ঘটে। এ আইনের মাধ্যমে ভারত বর্ষ ভেঙে দুটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্ম হয়। এর একটি হলো ভারত ও অন্যটি হলো পাকিস্তান। এ আইনে ভারতীয় ইউনিয়ন ও পাকিস্তান নামে দুটি নতুন ডোমিনিয়ন সৃষ্টি করা হয়। দুটি ডোমিনিয়নের জন্য দুটি পৃথক গণপরিষদ গঠন করা হয়। এ গণপরিষদ দুটির ওপর দুই দেশের শাসনতন্ত্র রচনার ভার অর্পণ করা হয়। এ আইনের মাধ্যমে দেশীয় রাজ্যগুলোর ওপর ব্রিটিশ রাজ্যের সার্বভৌম ক্ষমতার অবসান ঘটে। উদ্দীপকের ছক চিত্রে বলা হয়েছে এই সাংবিধানিক ঘটনার মাধ্যমে ভারত ইউনিয়ন গঠিত হয়। সেখানে বলা হয়েছে উক্ত ঘটনার মাধ্যমে ব্রিটিশ সার্বভৌমত্বের অবসান ঘটে। এসব ঘটনার আলোকে স্পষ্ট বলা যায় এখানে ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইনের প্রতি ইঙ্গিত করা হয়েছে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের ছকটি তোমার পঠিত ব্রিটিশ ভারতের কোন সাংবিধানিক ঘটনাকে নির্…
Barisal · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর