উদ্দীপকের ছকে নির্দেশিত সংবিধানিক ঘটনাটির কার্যকারিতা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের ছকে নির্দেশিত সংবিধানটি ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইনের কথা বর্ণনা করা হয়েছে। এ আইনের কার্যকারিতা ছিল সুদূর প্রসারী। এ আইন উপমহাদেশের রাজনৈতিক ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অবিশ্বাস্য ঘটনা। ১৯৪৭ সালের ১০ জুলাই ব্রিটিশ পার্লামেন্টে পাস হওয়া এই আইনের মাধ্যমে উপমহাদেশের দীর্ঘ দুইশত বছরের ব্রিটিশ শাসনের অবসান ঘটে। ভারতবর্ষে ভেঙে দুটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্ম হয় -পাকিস্তান ও ভারত। এই আইনের মাধ্যমে ভারতবর্ষের ব্রিটিশরাজের নিয়ন্ত্রণের পরিসমাপ্তি ঘটে। ভারত ও পাকিস্তান নামক দুটি নতুন রাষ্ট্রের গণতন্ত্রের সূচনা ঘটে। দুটি রাষ্ট্রই স্বাধীনভাবে স্ব-স্ব সংবিধান প্রণয়নের ক্ষমতা লাভ করে। এ আইনের কিছু কিছু ক্ষেত্রে অস্পষ্টতার কারণে দেশীয় রাজ্য বিশেষ করে অঙ্গরাজ্য গুলো কিভাবে দুটি স্বাধীন রাষ্ট্রের সাথে যুক্ত হবে সে সম্পর্কে সুস্পষ্ট বিধান না থাকায় কাশ্মীরসহ অনেক সমস্যার সৃষ্টি হয়। এ আইনের মূল লাহোর প্রস্তাবকে এড়িয়ে যাওয়া এবং দায়িত্বশীল সরকার গঠন সম্পর্কে স্পষ্ট বিধান না থাকায় পরবর্তী সময়ে পাকিস্তানে সংকট সৃষ্টি হয়।তাছাড়া পূর্ব বাংলা ও পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের দ্বারা নিগৃহীত ও শোষিত হতে থাকে। তবুও নির্দ্বিধায় বলা যায়, এ আইন ভারতীয় উপমহাদেশের জনগণের দীর্ঘ আন্দোলনের সোনালী ফসল। তাই এ আইনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের ছকে নির্দেশিত সংবিধানিক ঘটনাটির কার্যকারিতা বিশ্লেষণ কর।
Barisal · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর