ভারতের রাজনীতিতে উক্ত দলের ভূমিকা বিশ্লেষণ কর।
উত্তর: ভারতের রাজনীতিতে উক্ত দলের অর্থাৎ মুসলিম লীগের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতীয় জাতীয় কংগ্রেস মুসলমানদের আশা-আকাঙ্ক্ষা পূরণ করতে ব্যর্থ হয় এবং তা কখনো মুসলমানদের প্রতিনিধিত্ব করেনি বা করতে পারেনি। তাই মুসলমানগণ কংগ্রেসের প্রতি বিরূপ মনোভাব পোষণ করতে থাকেন এবং ১৯০৬ সালে মুসলমানগণ তাদের অধিকার আদায়ের জন্য মুসলিম লীগ গঠন করেন। মুসলমানদের রাজনৈতিক সংগঠন হিসেবে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে উপমহাদেশের রাজনৈতিক অঙ্গনে দলটি বিশেষ ভূমিকা পালন করে। মুসলমানদের ন্যায্য অধিকার আদায় ও স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে দলটি বিভিন্ন কার্যক্রম চালিয়ে যেতে সচেষ্ট হয়। ১৯৪০ সালে দলটি ভারতবর্ষের সংকট সমাধানে সুনির্দিষ্ট প্রস্তাব পেশ করে। এটি লাহোর প্রস্তাব নামে পরিচিত। এর ভিত্তি ছিল জিন্নাহর দ্বি- জাতি তত্ত্ব। এ দ্বি-জাতি তত্ত্বের ভিত্তিতে মুসলমানরা তাদের পৃথক আবাসভূমির প্রয়োজনীয়তা তুলে ধরে। ১৯৪২ সালের ক্রিপস মিশন, ১৯৪৬ সালের মন্ত্রিমিশন পরিকল্পনা এবং সাম্প্রদায়িক দাঙ্গার পরিপ্রেক্ষিতে ব্রিটিশ সরকার জিন্নাহর দ্বি-জাতি তত্ত্বের কিছুটা পরিবর্তন সাপেক্ষে পাকিস্তান নামক রাষ্ট্র সৃষ্টির পদক্ষেপ গ্রহণ করে। পরবর্তীকালে ১৯৪৭ সালে ভারত শাসন আইনের মাধ্যমে পাকিস্তান ও ভারত নামের দুটি আলাদা রাষ্ট্র জন্মলাভ করে। উপরের আলোচনায় এ কথাই প্রমাণিত হয় যে, উপমহাদেশের রাজনৈতিক উন্নয়ন তথা পাকিস্তান রাষ্ট্র সৃষ্টিতে মুসলিম লীগের ভূমিকা বিশেষ তাৎপর্যপূর্ণ।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
ভারতের রাজনীতিতে উক্ত দলের ভূমিকা বিশ্লেষণ কর।
উদ্দীপক
Chittagong · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর