“উদ্দীপকের তুলনায় পাঠ্যবইয়ে বিবৃত ঘটনায় শাসকের গৃহীত সিদ্ধান্ত ছিল হতাশাব্যঞ্জক”— উক্তিটি বিশ্লেষণ কর।
উত্তর: “উদ্দীপকের তুলনায় পাঠ্যবইয়ে বিবৃত ঘটনায় অর্থাৎ বঙ্গভঙ্গ রদে শাসকের গৃহীত সিদ্ধান্ত ছিল হতাশাব্যঞ্জক”— উক্তিটি যথার্থ। সামাজিকভাবে পূর্ববঙ্গের অধিকাংশ জনগোষ্ঠী ছিল মুসলমান, যাদের মূল পেশা ছিল কৃষি। অথচ এ অঞ্চলের অধিকাংশ জমিদার ও মহাজন ছিল হিন্দু সম্প্রদায়ের। এদের অত্যাচার, নির্যাতন ও শোষণে মুসলমান সম্প্রদায় অতিষ্ঠ হয়ে পড়েছিল। শোষণ-নির্যাতন ও অত্যাচারে মুসলমানদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়। আর সে কারণেই লর্ড কার্জন বঙ্গভঙ্গের ঘোষণা দিলে মুসলমানরা স্বাগত জানায়। মুসলমানগণ নতুন চেতনা ও স্বাতন্ত্র্যবোধে উদ্বুদ্ধ হয়ে নিজেদের উন্নয়নের স্বপ্ন দেখতে শুরু করে। বঙ্গভঙ্গের প্রতি হিন্দু সম্প্রদায়ের অবস্থান ছিল নেতিবাচক। উচ্চবর্ণের হিন্দু এবং গোঁড়া হিন্দু সম্প্রদায় বঙ্গভঙ্গকে মেনে নিতে পারেনি, বরং চরমভাবে এর বিরোধিতা শুরু করে। ভারতের জাতীয় কংগ্রেস বঙ্গভঙ্গের প্রশ্নে হিন্দুদের বিরোধিতা নীতিকে সমর্থন করে। এতে উগ্র হিন্দু সম্প্রদায় বঙ্গভঙ্গের বিরুদ্ধে আরো তীব্র আন্দোলন গড়ে তুলতে সক্ষম হয়। এ আন্দোলনের মুখে সরকার ১৯১১ সালের ১২ ডিসেম্বর বঙ্গভঙ্গ রদের ঘোষণা দেয়। বঙ্গভঙ্গ রদ হওয়ার ঘোষণা শুনে মুসলিম অভিজাত ও মধ্যবিত্ত সম্প্রদায় হতাশ হয়ে পড়ে। বঙ্গভঙ্গ রদ হওয়ায় হিন্দুদের স্বার্থে মুসলিম জনগণের প্রতি ব্রিটিশ সরকারের বিশ্বাসঘাতকতা নগ্নরূপে ফুটে ওঠে। এর ফলে ব্রিটিশ সরকারের ওপর মুসলমানদের আস্থা বিনষ্ট হয়। উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, প্রশ্নে উল্লিখিত উক্তিটি যথার্থ। কারণ উদ্দীপকের সরকার জনগণের সুবিধার কথা চিন্তা করে সচেতন নাগরিকদের বিরোধিতা উপেক্ষা করেছে। কিন্তু ব্রিটিশ সরকার পূর্ববঙ্গে জনগণের কথা চিন্তা না করে পশ্চিম বঙ্গের ব্যবসায়ী ও জমিদারদের স্বার্থ রক্ষায় বঙ্গভঙ্গ রদ করে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
“উদ্দীপকের তুলনায় পাঠ্যবইয়ে বিবৃত ঘটনায় শাসকের গৃহীত সিদ্ধান্ত ছ…
উদ্দীপক
Sylhet · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর