উক্ত আইনের মাধ্যমে দায়িত্বশীল সরকার কতটা বাস্তবায়ন করা সম্ভব হয়েছিল? আলোচনা কর।
উত্তর: উদ্দীপকে ইঙ্গিতকৃত আইন অর্থাৎ ১৯১৯ সালের ভারত শাসন আইনের মাধ্যমে ভারতবর্ষে দায়িত্বশীল সরকার পুরোপুরি বাস্তবায়ন সম্ভব না হলেও ভারতের সাংবিধানিক সংস্কারে এটি একটি উল্লেখযোগ্য পদক্ষেপ ছিল। ১৯১৯ সালের ভারত শাসন আইনের অন্যতম উদ্দেশ্য ছিল ধাপে ধাপে ভারতে দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠা করা। কিন্তু বাস্তবে তা কার্যকর হয়নি। কেননা এ আইনে গভর্নর জেনারেল এবং প্রাদেশিক গভর্নরদের ক্ষমতা ছিল অপ্রতিরোধ্য। প্রাদেশিক সরকারের প্রশাসনিক বিষয়গুলোকে দু'ভাগে বিভক্ত করায় সরকারের স্বাভাবিক কর্মপ্রবাহ বিঘ্নিত হয়। যেকোনো দেশে দলব্যবস্থা সংসদীয় ও দায়িত্বশীল শাসনব্যবস্থার পূর্বশর্ত। কিন্তু ১৯১৯ সালের ভারত শাসন আইনে প্রদেশে দ্বৈতশাসন কার্যকর করার সময় এমন দলব্যবস্থা ছিল না। মন্ত্রীগণ যৌথভাবে নিযুক্ত না হয়ে ব্যক্তিগতভাবে নিযুক্ত হতেন এবং সরকারি কর্মকর্তাদের ওপর নির্ভরশীল থাকতেন। তাছাড়া মন্ত্রিসভার দায়িত্বহীনতা, সংসদীয় ঐতিহ্যের অভাব, বিষয় বণ্টনের ত্রুটি, মন্ত্রিসভা ও কার্যনির্বাহী পরিষদের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব, সাম্প্রদায়িক বিদ্বেষ প্রভৃতি কারণে উক্ত আইনটি কার্যত ব্যর্থতায় পর্যবসিত হয়। এ আইনের মাধ্যমে কেন্দ্রে অথবা প্রদেশে কোথাও দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি। তাই এ আইন ভারতবাসীকে সন্তুষ্ট করতে পারেনি। ভারতের রাজনৈতিক দলগুলো এ আইনকে অসম্পূর্ণ, অসন্তোষজনক এবং নৈরাশ্যজনক বলে ঘোষণা করে এবং প্রত্যাখ্যান করে। উপরের আলোচনা থেকে এ কথা স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে, ১৯১৯ সালের ভারত শাসন আইন দায়িত্বশীল সরকার বাস্তবায়নে ব্যর্থ হয়েছিল। তবে এ আইন ছিল সাংবিধানিক সংস্কারে উল্লেখযোগ্য পদক্ষেপ।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উক্ত আইনের মাধ্যমে দায়িত্বশীল সরকার কতটা বাস্তবায়ন করা সম্ভব হয়ে…
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর