উদ্দীপকে উল্লিখিত প্রস্তাবনার তিনটি বৈশিষ্ট্য লিখ।
উত্তর: উদ্দীপকে ১৯৪৬ সালের মন্ত্রিমিশন পরিকল্পনার প্রতি ইঙ্গিত করা হয়েছে। ভারতের শাসনতান্ত্রিক সংকট নিরসনে ১৯৪৬ সালের ১৯ ফেব্রুয়ারি তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লেমেন্ট রিচার্ড অ্যাটলি মন্ত্রিসভার প্রভাবশালী ৩ জন সদস্য স্যার স্ট্যাফোর্ড ক্রিপস, লর্ড পেথিক লরেন্স এবং এ ভি আলেকজান্ডারকে নিয়ে একটি কমিশন গঠন করে ভারতে প্রেরণ করেন, যা উদ্দীপকে বর্ণিত সময় ও ঘটনার সাথে মিলে যায়। নিম্নে উদ্দীপকে উল্লিখিত প্রস্তাব অর্থাৎ মন্ত্রিমিশন পরিকল্পনার প্রধান ৩টি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হল: ১. যুক্তরাষ্ট্রীয় সরকার গঠন: ব্রিটিশ শাসিত ভারত ও দেশীয় রাজ্যগুলোকে নিয়ে ভারতে একটি যুক্তরাষ্ট্রীয় সরকার গঠিত হবে। এ সরকারের ওপর প্রতিরক্ষা, পররাষ্ট্র ও যোগাযোগ বিষয়াদি পরিচালনার দায়িত্ব থাকবে। এছাড়া এ সরকারের কার্য পরিচালনার জন্য প্রয়োজনীয় অর্থ আদায়ের ক্ষমতা কেন্দ্রীয় সরকারের হাতে থাকবে । প্রস্তাবিত যুক্তরাষ্ট্রের একটি শাসন বিভাগ ও একটি আইন বিভাগ থাকবে। ২. প্রদেশগুলোর গ্রুপে বিভক্তিকরণ: কেবিনেট মিশন পরিকল্পনা অনুসারে ভারতের প্রদেশগুলোকে ৩টি গ্রুপে বিভক্ত করা হবে। 'ক' গ্রুপ: বোম্বে, মাদ্রাজ, যুক্ত প্রদেশ, মধ্য প্রদেশ, বিহার এবং উড়িষ্যা 'খ' গ্রুপ: পাঞ্জাব, উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশ এবং সিন্ধু প্রদেশ। 'গ' গ্রুপ: বাংলা ও আসাম । ৩. ব্রিটিশ সম্রাটের সার্বভৌম ক্ষমতার বিলুপ্তি: এ পরিকল্পনা অনুযায়ী সর্বভারতীয় ইউনিয়ন বা যুক্তরাষ্ট্র গঠিত হবার পর দেশীয় রাজ্যগুলোর ওপর থেকে ব্রিটিশ সম্রাটের সার্বভৌম ক্ষমতা বিলুপ্ত হবে এবং প্রত্যেক রাজ্য যুক্তরাজ্যের সাথে তার ভবিষ্যৎ সম্পর্ক নির্ধারণ বিষয়ে আলোচনা করতে পারবে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত প্রস্তাবনার তিনটি বৈশিষ্ট্য লিখ।
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর