শেয়ারFacebookWhatsApp

উক্ত প্রস্তাব গৃহীত না হওয়ার কারণগুলো ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে ইঙ্গিতকৃত প্রস্তাব অর্থাৎ মন্ত্রিমিশন পরিকল্পনা ব্যর্থ হওয়ার অন্যতম কারণ কংগ্রেস-মুসলিম লীগের মতপার্থক্য। ১৯৪৬ সালের মন্ত্রিমিশন পরিকল্পনা গৃহীত না হওয়ার কারণগুলো হল- প্রথমত, মূল পরিকল্পনার ক্ষেত্রে কংগ্রেস ও মুসলিম লীগ কেউই একমত হতে পারেনি। উভয় রাজনৈতিক দলই নিজেদের স্বার্থ ক্ষুণ্ন হয়েছে ভেবে এ পরিকল্পনাকে প্রত্যাখ্যান করে। দ্বিতীয়ত, ১৯৪৬ সালের ২৯ জুন তৎকালীন ব্রিটিশ সরকার অন্তর্বর্তীকালীন সরকার স্থগিত রেখে তত্ত্বাবধায়ক সরকার গঠন করে। এই সরকারে কংগ্রেস যোগদান করলেও মুসলিম লীগ যোগদানে অস্বীকৃতি জ্ঞাপন করে। ফলে মন্ত্রিমিশন পরিকল্পনা ব্যর্থ হয়। তৃতীয়ত, ১৯৪৬ সালের ২৪ আগস্ট কংগ্রেস জওহরলাল নেহেরুর নেতৃত্বে ১২ সদস্য বিশিষ্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে। অপরদিকে সেই দিনটিকে মুসলিম লীগ কালো দিবস হিসেবে পালন করে। ফলে কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে গোলযোগ শুরু হয়, যা পরবর্তীতে সাম্প্রদায়িক দাঙ্গায় রূপলাভ করে। চতুর্থ, পরবর্তীতে মুসলিম লীগ অন্তর্বর্তীকালীন সরকারে যোগদান করলেও সাম্প্রদায়িক দাঙ্গার কারণে সে সরকার বেশিদিন স্থায়ী হয়নি। পঞ্চমত, মন্ত্রিমিশন পরিকল্পনায় দেশীয় রাজ্যগুলোতে সামন্ততন্ত্রকে স্বীকৃতি দেয়া হয় । যা গণতন্ত্রের প্রতি আঘাতস্বরুপ ছিল। ষষ্ঠত, ভারতের রাজনৈতিক জটিলতা এড়ানোর জন্য যেখানে শক্তিশালী কেন্দ্রীয় সরকার দরকার সেখানে মন্ত্রিমিশন পরিকল্পনায় একটি দুর্বল কেন্দ্রীয় সরকার গঠনের চেষ্টা করা হয়। সপ্তমত, এ পরিকল্পনায় ভারতকে দু'টি মুসলিম প্রধান অঞ্চল, একটি হিন্দুপ্রধান অঞ্চল ও একটি দেশীয় রাজ্যসমূহ নিয়ে গঠিত অঞ্চলে বিভক্ত করার কথা বলা হয়। যা ছিল মূলত অবাস্তব ও জটিল প্রক্রিয়া। এভাবে কংগ্রেস-মুসলিম লীগের অসহযোগিতা এবং বিভিন্ন ত্রুটি থাকার কারণে মন্ত্রিমিশন পরিকল্পনা ব্যর্থতায় পর্যবসিত হয়।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

উক্ত প্রস্তাব গৃহীত না হওয়ার কারণগুলো ব্যাখ্যা কর।

উদ্দীপক

দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে ব্রিটিশ সরকার একটি ঔপনিবেশিক অঞ্চলের শাসনতান্ত্রিক অচলাবস্থা নিরসনের জন্য তাদের একজন মন্ত্রীর নেতৃত্বে কতকগুলো সুনির্দিষ্ট প্রস্তাবসহ উক্ত অঞ্চলে প্রেরণ করে।

Dhaka · 2019

উত্তর

১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইন প্রণয়নের লক্ষ্যে লর্ড মাউন্টব্যাটেন ১৯৪৭ সালের ৩রা জুন ভারতবর্ষের জনগণের সামনে যে পরিকল্পনা পেশ করেছিলেন, তাই ইতিহাসে ৩রা জুন পরিকল্পনা নামে পরিচিত।

উত্তর

'দ্বি-জাতি তত্ত্ব' হলো ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্র গঠনের একটি রাজনৈতিক মতবাদ। মোহাম্মদ আলী জিন্নাহ ১৯৪০ সালের ২২ মার্চ লাহোরে অনুষ্ঠিত মুসলিম লীগের কাউন্সিলে সভাপতির ভাষণে মুসলমানদের জন্য একটি স্বতন্ত্র আবাসভূমি গঠনের লক্ষ্যে 'দ্বি-জাতি তত্ত্ব' ঘোষণা করেন। তার মতে, হিন্দু- মুসলমান উভয় সম্প্রদায়ই ধর্মীয় দর্শন, সামাজিক রীতি, জীবন পরিচালনা, সাহিত্য, ইতিহাস প্রভৃতি ক্ষেত্রে দুটি স্বতন্ত্র অবস্থানে রয়েছে। সুতরাং জাতীয়তার মানদণ্ডে তারা পৃথক দুটি জাতি। তার এ মতবাদই 'দ্বি-জাতি তত্ত্ব' নামে পরিচিত।

উত্তর

উদ্দীপকে ১৯৪৬ সালের মন্ত্রিমিশন পরিকল্পনার প্রতি ইঙ্গিত করা হয়েছে। ভারতের শাসনতান্ত্রিক সংকট নিরসনে ১৯৪৬ সালের ১৯ ফেব্রুয়ারি তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লেমেন্ট রিচার্ড অ্যাটলি মন্ত্রিসভার প্রভাবশালী ৩ জন সদস্য স্যার স্ট্যাফোর্ড ক্রিপস, লর্ড পেথিক লরেন্স এবং এ ভি আলেকজান্ডারকে নিয়ে একটি কমিশন গঠন করে ভারতে প্রেরণ করেন, যা উদ্দীপকে বর্ণিত সময় ও ঘটনার সাথে মিলে যায়। নিম্নে উদ্দীপকে উল্লিখিত প্রস্তাব অর্থাৎ মন্ত্রিমিশন পরিকল্পনার প্রধান ৩টি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হল: ১. যুক্তরাষ্ট্রীয় সরকার গঠন: ব্রিটিশ শাসিত ভারত ও দেশীয় রাজ্যগুলোকে নিয়ে ভারতে একটি যুক্তরাষ্ট্রীয় সরকার গঠিত হবে। এ সরকারের ওপর প্রতিরক্ষা, পররাষ্ট্র ও যোগাযোগ বিষয়াদি পরিচালনার দায়িত্ব থাকবে। এছাড়া এ সরকারের কার্য পরিচালনার জন্য প্রয়োজনীয় অর্থ আদায়ের ক্ষমতা কেন্দ্রীয় সরকারের হাতে থাকবে । প্রস্তাবিত যুক্তরাষ্ট্রের একটি শাসন বিভাগ ও একটি আইন বিভাগ থাকবে। ২. প্রদেশগুলোর গ্রুপে বিভক্তিকরণ: কেবিনেট মিশন পরিকল্পনা অনুসারে ভারতের প্রদেশগুলোকে ৩টি গ্রুপে বিভক্ত করা হবে। 'ক' গ্রুপ: বোম্বে, মাদ্রাজ, যুক্ত প্রদেশ, মধ্য প্রদেশ, বিহার এবং উড়িষ্যা 'খ' গ্রুপ: পাঞ্জাব, উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশ এবং সিন্ধু প্রদেশ। 'গ' গ্রুপ: বাংলা ও আসাম । ৩. ব্রিটিশ সম্রাটের সার্বভৌম ক্ষমতার বিলুপ্তি: এ পরিকল্পনা অনুযায়ী সর্বভারতীয় ইউনিয়ন বা যুক্তরাষ্ট্র গঠিত হবার পর দেশীয় রাজ্যগুলোর ওপর থেকে ব্রিটিশ সম্রাটের সার্বভৌম ক্ষমতা বিলুপ্ত হবে এবং প্রত্যেক রাজ্য যুক্তরাজ্যের সাথে তার ভবিষ্যৎ সম্পর্ক নির্ধারণ বিষয়ে আলোচনা করতে পারবে।

উত্তর

উদ্দীপকে ইঙ্গিতকৃত প্রস্তাব অর্থাৎ মন্ত্রিমিশন পরিকল্পনা ব্যর্থ হওয়ার অন্যতম কারণ কংগ্রেস-মুসলিম লীগের মতপার্থক্য। ১৯৪৬ সালের মন্ত্রিমিশন পরিকল্পনা গৃহীত না হওয়ার কারণগুলো হল- প্রথমত, মূল পরিকল্পনার ক্ষেত্রে কংগ্রেস ও মুসলিম লীগ কেউই একমত হতে পারেনি। উভয় রাজনৈতিক দলই নিজেদের স্বার্থ ক্ষুণ্ন হয়েছে ভেবে এ পরিকল্পনাকে প্রত্যাখ্যান করে। দ্বিতীয়ত, ১৯৪৬ সালের ২৯ জুন তৎকালীন ব্রিটিশ সরকার অন্তর্বর্তীকালীন সরকার স্থগিত রেখে তত্ত্বাবধায়ক সরকার গঠন করে। এই সরকারে কংগ্রেস যোগদান করলেও মুসলিম লীগ যোগদানে অস্বীকৃতি জ্ঞাপন করে। ফলে মন্ত্রিমিশন পরিকল্পনা ব্যর্থ হয়। তৃতীয়ত, ১৯৪৬ সালের ২৪ আগস্ট কংগ্রেস জওহরলাল নেহেরুর নেতৃত্বে ১২ সদস্য বিশিষ্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে। অপরদিকে সেই দিনটিকে মুসলিম লীগ কালো দিবস হিসেবে পালন করে। ফলে কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে গোলযোগ শুরু হয়, যা পরবর্তীতে সাম্প্রদায়িক দাঙ্গায় রূপলাভ করে। চতুর্থ, পরবর্তীতে মুসলিম লীগ অন্তর্বর্তীকালীন সরকারে যোগদান করলেও সাম্প্রদায়িক দাঙ্গার কারণে সে সরকার বেশিদিন স্থায়ী হয়নি। পঞ্চমত, মন্ত্রিমিশন পরিকল্পনায় দেশীয় রাজ্যগুলোতে সামন্ততন্ত্রকে স্বীকৃতি দেয়া হয় । যা গণতন্ত্রের প্রতি আঘাতস্বরুপ ছিল। ষষ্ঠত, ভারতের রাজনৈতিক জটিলতা এড়ানোর জন্য যেখানে শক্তিশালী কেন্দ্রীয় সরকার দরকার সেখানে মন্ত্রিমিশন পরিকল্পনায় একটি দুর্বল কেন্দ্রীয় সরকার গঠনের চেষ্টা করা হয়। সপ্তমত, এ পরিকল্পনায় ভারতকে দু'টি মুসলিম প্রধান অঞ্চল, একটি হিন্দুপ্রধান অঞ্চল ও একটি দেশীয় রাজ্যসমূহ নিয়ে গঠিত অঞ্চলে বিভক্ত করার কথা বলা হয়। যা ছিল মূলত অবাস্তব ও জটিল প্রক্রিয়া। এভাবে কংগ্রেস-মুসলিম লীগের অসহযোগিতা এবং বিভিন্ন ত্রুটি থাকার কারণে মন্ত্রিমিশন পরিকল্পনা ব্যর্থতায় পর্যবসিত হয়।
HSCCivics 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

  • জনসচেতনতা
  • গণ নিরবতা
  • আইনের যথাযথ প্রয়োগ
  • সাধীন বিচার ব্যবস্থা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

  • ১০
  • ১২
  • ১৪
  • ১৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

  • সমঝোতা ও সহযোগিতা
  • বন্ধুত্ব ও আন্তরিকতা
  • জাতীয় স্বার্থ সংরক্ষণ ও উদারনীতি
  • অন্য দেশে সামরিক হস্তক্ষেপ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

  • ও.আই.সি
  • ওপেক
  • ই.ইউ
  • ও.এ.ইউ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

  • ১২
  • ১৫

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

  • দ্বাদশ
  • ত্রয়োদশ
  • চতুর্দশ
  • পঞ্চদশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

  • শেরে বাংলা এ. কে. ফজলুল হক
  • হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  • মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

  • দ্বি-জাতি তত্ত্ব
  • কৃষক-প্রজা তত্ত্ব
  • প্রজাস্বত্ব
  • স্বদেশী তত্ত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।