উদ্দীপকে কোন কোন রাজনৈতিক দলের কথা বলা হয়েছে? যেকোনো একটি রাজনৈতিক দলের লক্ষ্য-উদ্দেশ্য আলোচনা করো।
উত্তর: উদ্দীপকে ব্রিটিশ ভারতের কংগ্রেস ও মুসলিম লীগ নামক রাজনৈতিক দল দুটির কথা বলা হয়েছে।ভারতীয় উপমহাদেশে ১৮৮৫ সালের শেষের দিকে ভারতীয় জাতীয় কংগ্রেস নামে একটি রাজনৈতিক দলের সৃষ্টি হয়। উপমহাদেশে সর্বপ্রথম উদ্ভূত এ রাজনৈতিক দলটি ভারতের রাজনৈতিক জীবনে এক নতুন যুগের সূচনা করে। উদ্দীপকের প্রথমেই এ দলটিকেই ইঙ্গিত করা হয়েছে।উদ্দীপকের প্রথমে নির্দেশিত দলটি ভারতীয়দের স্বার্থ সংরক্ষণের জন্য ১৮৮৫ সালে গঠিত হয়। প্রকৃতপক্ষে এ দলটিকে অর্থাৎ কংগ্রেসকে কেন্দ্র করে ভারতের রাজনৈতিক জীবনে গতিসঞ্চার হয়। এটি প্রধান জাতীয়তাবাদী সংস্থায় পরিণত হয়ে ভারতীয়দের অধিকার প্রতিষ্ঠায় সচেষ্ট হয়। তবে এ দলটি তার মূল আদর্শ অর্থাৎ অসাম্প্রদায়িকতার পথ থেকে বিচ্যুত হয়ে একচেটিয়াভাবে হিন্দুদের পক্ষে কাজ করে। এ অবস্থায় মুসলমানরা স্বীয় দাবি-দাওয়া আদায়ের জন্য মুসলিম লীগ নামে একটি রাজনৈতিক দল গঠন করে। উদ্দীপকের দ্বিতীয় রাজনৈতিক দলটিতে মুসলিম লীগের প্রতিই ইঙ্গিত করা হয়েছে। তিনটি উদ্দেশ্যকে সামনে রেখে এ দলটি গঠিত হয়েছিল। যথা: ১. ব্রিটিশ সরকারের প্রতি ভারতের মুসলমানদের আনুগত্য বৃদ্ধি করা এবং ব্রিটিশ সরকার কর্তৃক গৃহীত কোনো ব্যবস্থা সম্পর্কে তাদের কোনো ভুল ধারণার সৃষ্টি হলে তা দূর করা। ২. ভারতের মুসলমানদের রাজনৈতিক অধিকার ও স্বার্থ রক্ষা এবং তার অগ্রগতি সাধন। এদের অভাব-অভিযোগ ও আকাঙ্ক্ষার কথা শ্রদ্ধার সাথে সরকারের কাছ উত্থাপন করা। ৩. ভারতীয় অন্যান্য সম্প্রদায়ের প্রতি মুসলমান জনগণের মধ্যে যেন বিদ্বেষ সঞ্চার না হয় তার ব্যবস্থা করা এবং তাদের সাথে সম্ভাব গড়ে তোলা।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে কোন কোন রাজনৈতিক দলের কথা বলা হয়েছে? যেকোনো একটি রাজনৈতিক …
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর