ভারত বিভক্তিতে উক্ত দল দুটির ভূমিকা মূল্যায়ন করো।
উত্তর: ভারত বিভক্তিতে উক্ত দল দুটি তথা কংগ্রেস ও মুসলিম লীগের ভূমিকা ছিল তাৎপর্যপূর্ণ।ভারতীয়দের দাবি-দাওয়া আদায়ের লক্ষ্য নিয়ে ১৮৮৫ সালে সর্ব ভারতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হলেও এটি হিন্দুঘেঁষা নীতি গ্রহণ করে। হিন্দুদের স্বার্থ আদায়ে তৎপর এ সংগঠনের আচরণে অসন্তুষ্ট হয়ে ১৯০৬ সালে মুসলমানদের আলাদা রাজনৈতিক সংগঠন হিসেবে মুসলিম লীগ আত্মপ্রকাশ করে।ব্রিটিশ পৃষ্ঠপোষকতায় আত্মপ্রকাশ ঘটেছিল বলে প্রথম পর্যায়ে কংগ্রেস সরকারের সাথে সহযোগিতা ও নরমপন্থা অবলম্বন করে। কিন্তু পরবর্তী ঘটনা-প্রবাহের প্রেক্ষিতে নানামুখী কর্মসূচি পালনের মাধ্যমে এটি ভারতীয় নবচেতনা ও আশা-আকাঙ্ক্ষার প্রতীক হয়ে ওঠে। ধীরে ধীরে কংগ্রেসের জনপ্রিয়তা বাড়তে থাকে। ফলে সরকার কংগ্রেসকে তাদের প্রতিপক্ষ হিসেবে মনে করতে থাকে। কংগ্রেস প্রথমদিকে নিয়মতান্ত্রিক পন্থায় সরকারের কাছে থেকে দাবি-দাওয়া আদায়ের চেষ্টা করে। তবে সময়ের দাবি মোতাবেক কংগ্রেস ভারতে ব্রিটিশবিরোধী আন্দোলন ও স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দেয়। ভারতীয় কংগ্রেসের নেতৃত্বেই ১৯৪৭ সালে স্বাধীনতা অর্জিত হয়। ভারতের স্বাধীনতা সংগ্রামে অগ্রণী ও ঐতিহাসিক ভূমিকা পালনের মাধ্যমে সর্বভারতীয় জাতীয় কংগ্রেস ভারতীয় রাজনৈতিক অঙ্গনে স্থায়ী আসন করে নেয়।মুসলিম লীগ প্রতিষ্ঠা ভারতীয় উপমহাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গতি পরিবর্তনকারী তাৎপর্যপূর্ণ ঘটনা। এ সংগঠন প্রতিষ্ঠা মুসলমানদের মনে আত্মজাগরণের সৃষ্টি করে। ফলে ভারতের রাজনৈতিক, আর্থ- সামাজিক ও সাংস্কৃতিক জীবনে তাদের অংশগ্রহণ বৃদ্ধি পায়। মুসলিম লীগের ব্যানারে ভারতীয় রাজনীতিতে মুসলমানদের সংগঠিত শক্তি হিসেবে আত্মপ্রকাশের ফলে তাদের ন্যায়সংগত দাবি-দাওয়া আদায় সহজ হয়। পৃথক নির্বাচনের দাবিসহ মুসলমানদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে কাজ করায় মুসলিম লীগের জনসমর্থন ক্রমশ বৃদ্ধি পায় এবং ৪০ বছরের মধ্যে এটি ব্যাপক জনসমর্থিত রাজনৈতিক দলে রূপান্তরিত হয়। বিশ শতকের চল্লিশের দশকে হিন্দু-মুসলিম তিক্ত সম্পর্কের পটভূমিতে মোহাম্মদ আলী জিন্নাহ 'দ্বি-জাতিতত্ত্ব' উপস্থাপন করলে এটি মুসলিম লীগের দাবিতে পরিণত হয়। যার শেষ পরিণতি হলো ভারত বিভক্তি ও স্বাধীন পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি। পরিশেষে বলা যায়, উদ্দীপকে ইঙ্গিতকৃত রাজনৈতিক দল দুটি অর্থাৎ মুসলিম লীগ ও কংগ্রেস ভারতের জনমনে স্বাধিকার চেতনার জন্ম দেয়। আর এই চেতনার মধ্য দিয়েই ভারত বিভক্তি ঘটে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
ভারত বিভক্তিতে উক্ত দল দুটির ভূমিকা মূল্যায়ন করো।
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর