উদ্দীপকের ঘটনার সাথে ব্রিটিশ ভারতের যে ঐতিহাসিক ঘটনার মিল রয়েছে তা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের ঘটনার সাথে ব্রিটিশ ভারতের ঐতিহাসিক ঘটনা বঙ্গভঙ্গের মিল রয়েছে। ১৯০৫ সালের আগে ব্রিটিশ ভারতে অবিভক্ত বাংলাই ছিল সবচেয়ে বড় প্রদেশ। এর আয়তন ছিল প্রায় ১ লক্ষ ৮৯ হাজার বর্গমাইল। তাই প্রশাসনিক সুবিধার জন্য বঙ্গভঙ্গ করা হয়। এছাড়া পশ্চিমবঙ্গে অবস্থিত কলকাতা নগরই ছিল ভারতবর্ষের তৎকালীন রাজধানী এবং বাংলা প্রদেশের সব অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু। এতে মুসলিম সংখ্যাগরিষ্ঠ পূর্ববঙ্গ দিনে দিনে পিছিয়ে পড়েছিল। শিক্ষার অভাবসহ বিভিন্ন কারণে অনগ্রসর পূর্ব বাংলার মুসলিম জনগোষ্ঠীর মধ্যে ছিল চরম হতাশা। তাই উন্নয়ন ও অধিকার প্রশ্নে পূর্ববঙ্গের মুসলমানদের দাবি পূরণ করার জন্য লর্ড কার্জন বঙ্গভঙ্গের সিদ্ধান্ত নেন। উদ্দীপকে বলা হয়েছে, সফিপুর নামক অঞ্চলটি আয়তনে অনেক বড়। জনসংখ্যাও অনেক বেশি। একজন শাসকের পক্ষে পুরো অঞ্চলটি নিয়ন্ত্রণ করা কঠিন। তাছাড়া উক্ত অঞ্চলে বসবাসরত অধিবাসীদের একটা অংশ সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত ছিল। এই সুবিধাবঞ্চিত অঞ্চলের একজন মহান নেতা এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তাদের মতামত দেয়। উদ্দীপকের এ ঘটনা বঙ্গভঙ্গের সাথে সামঞ্জস্যপূর্ণ। কারণ অবিভক্ত বাংলায় পূর্ব বাংলার মুসলমানরা বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত ছিল । পূর্ব বাংলার উন্নতি এবং প্রশাসনিক কাজের সুবিধার্থে তৎকালীন ব্রিটিশ সরকার বঙ্গভঙ্গ করে। কিন্তু হিন্দু সম্প্রদায়ের অসহযোগিতা এবং বিরোধিতার কারণে বঙ্গভঙ্গ রদ করা হয়।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের ঘটনার সাথে ব্রিটিশ ভারতের যে ঐতিহাসিক ঘটনার মিল রয়েছে তা…
উদ্দীপক
Jessore · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর