শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের সর্বশেষ উক্তিটির যথার্থতা মূল্যায়ন কর।

উত্তর: উদ্দীপকের সর্বশেষ উক্তিটি যথার্থ। বঙ্গভঙ্গের ফলে সাময়িক সময়ের জন্য হলেও মুসলমান সম্প্রদায় বেশি লাভবান হয়েছিল। কারণ ঢাকাকে পূর্ববঙ্গ ও আসাম এর রাজধানী করা হয়। ফলে রাজধানী ঢাকাকে কেন্দ্র করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, অফিস, আদালত ইত্যাদি গড়ে ওঠে। বঙ্গভঙ্গের প্রতি মুসলমানদের অবস্থান ইতিবাচক হলেও এর বিরুদ্ধে হিন্দুদের অবস্থান ছিল খুবই কঠিন। শিক্ষিত ও রাজনীতি সচেতন হিন্দু সমাজের বিকাশ রোধের পাল্টা ব্যবস্থা হিসেবে বঙ্গভঙ্গ হয়েছে, যা পশ্চিমবঙ্গের হিন্দু সমাজ মনে করে। বঙ্গভঙ্গের ফলে মুসলমান জনগণের মধ্যে আনন্দ উল্লাসের সৃষ্টি হলেও বাংলার হিন্দু জনগণ বিশেষ করে বুদ্ধিজীবী ও রাজনৈতিক নেতাদের মধ্যে অসন্তোষ ফুটে ওঠে। ব্রিটিশ সরকার ১৯১১ সালের ১২ ডিসেম্বর বঙ্গভঙ্গ রদের ঘোষণা করায় পশ্চিম বাংলার হিন্দু বুদ্ধিজীবীরা উল্লসিত হয়ে ওঠে। কেননা বঙ্গভঙ্গ রদ হওয়ায় কলকাতাকেন্দ্রিক হিন্দু নেতা, ব্যবসায়ী ও বুদ্ধিজীবীরা তাদের হারানো গৌরব ও প্রভাব প্রতিপত্তি ফিরে পান । বঙ্গভঙ্গ রদের ঘোষণা শুনে মুসলিম অভিজাত ও মধ্যবিত্ত সম্প্রদায় হতাশ হয়ে পড়ে। ব্রিটিশ সরকারের ওপর থেকে মুসলিম জনগণ বিশ্বাস হারিয়ে ফেলে। হিন্দুদের স্বার্থে মুসলিম জনগণের প্রতি ব্রিটিশ সরকারের বিশ্বাসঘাতকতা নগ্নরূপে ফুটে ওঠে। অপরদিকে, পূর্ব-বাংলার মুসলমান জনগণ হিন্দু জনগণকেও অবিশ্বাস করতে শুরু করে। ফলে দুটি সম্প্রদায়ের মধ্যে তিক্ত সম্পর্ক গড়ে ওঠে। উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, উদ্দীপকের উক্তিটি যথার্থ। বঙ্গভঙ্গ রদ হওয়ার ফলে পূর্ব বাংলার মুসলমানরা হতাশ হয়ে পড়ে । হিন্দু ও মুসলমানদের মধ্যে সাম্প্রদায়িক চেতনা বৃদ্ধি পায়।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকের সর্বশেষ উক্তিটির যথার্থতা মূল্যায়ন কর।

উদ্দীপক

সফিপুর নামক অঞ্চলটি আয়তনে অনেক বড়। জনসংখ্যাও অনেক বেশি। একজন শাসকের পক্ষে পুরো অঞ্চলটি নিয়ন্ত্রণ করা কঠিন। তাছাড়া উক্ত অঞ্চলে বসবাসরত অধিবাসীদের একটা অংশ সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত ছিল। এই সুবিধাবঞ্চিত অঞ্চলের একজন মহান নেতা এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তাদের মতামত দেয়। মতামতের যৌক্তিকতা বিবেচনা করে কর্তৃপক্ষ অঞ্চলটি বিভক্ত করে। কিন্তু একটি পক্ষের তীব্র বিরোধিতায় পরবর্তীতে তা রদ করা হয়। এতে অন্য পক্ষ হতাশ হয় এবং দুটি পক্ষের মধ্যে সম্পর্ক তিক্ত হয়ে উঠে।

Jessore · 2019

উত্তর

উদ্দীপকের ঘটনার সাথে ব্রিটিশ ভারতের ঐতিহাসিক ঘটনা বঙ্গভঙ্গের মিল রয়েছে। ১৯০৫ সালের আগে ব্রিটিশ ভারতে অবিভক্ত বাংলাই ছিল সবচেয়ে বড় প্রদেশ। এর আয়তন ছিল প্রায় ১ লক্ষ ৮৯ হাজার বর্গমাইল। তাই প্রশাসনিক সুবিধার জন্য বঙ্গভঙ্গ করা হয়। এছাড়া পশ্চিমবঙ্গে অবস্থিত কলকাতা নগরই ছিল ভারতবর্ষের তৎকালীন রাজধানী এবং বাংলা প্রদেশের সব অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু। এতে মুসলিম সংখ্যাগরিষ্ঠ পূর্ববঙ্গ দিনে দিনে পিছিয়ে পড়েছিল। শিক্ষার অভাবসহ বিভিন্ন কারণে অনগ্রসর পূর্ব বাংলার মুসলিম জনগোষ্ঠীর মধ্যে ছিল চরম হতাশা। তাই উন্নয়ন ও অধিকার প্রশ্নে পূর্ববঙ্গের মুসলমানদের দাবি পূরণ করার জন্য লর্ড কার্জন বঙ্গভঙ্গের সিদ্ধান্ত নেন। উদ্দীপকে বলা হয়েছে, সফিপুর নামক অঞ্চলটি আয়তনে অনেক বড়। জনসংখ্যাও অনেক বেশি। একজন শাসকের পক্ষে পুরো অঞ্চলটি নিয়ন্ত্রণ করা কঠিন। তাছাড়া উক্ত অঞ্চলে বসবাসরত অধিবাসীদের একটা অংশ সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত ছিল। এই সুবিধাবঞ্চিত অঞ্চলের একজন মহান নেতা এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তাদের মতামত দেয়। উদ্দীপকের এ ঘটনা বঙ্গভঙ্গের সাথে সামঞ্জস্যপূর্ণ। কারণ অবিভক্ত বাংলায় পূর্ব বাংলার মুসলমানরা বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত ছিল । পূর্ব বাংলার উন্নতি এবং প্রশাসনিক কাজের সুবিধার্থে তৎকালীন ব্রিটিশ সরকার বঙ্গভঙ্গ করে। কিন্তু হিন্দু সম্প্রদায়ের অসহযোগিতা এবং বিরোধিতার কারণে বঙ্গভঙ্গ রদ করা হয়।

উত্তর

উদ্দীপকের সর্বশেষ উক্তিটি যথার্থ। বঙ্গভঙ্গের ফলে সাময়িক সময়ের জন্য হলেও মুসলমান সম্প্রদায় বেশি লাভবান হয়েছিল। কারণ ঢাকাকে পূর্ববঙ্গ ও আসাম এর রাজধানী করা হয়। ফলে রাজধানী ঢাকাকে কেন্দ্র করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, অফিস, আদালত ইত্যাদি গড়ে ওঠে। বঙ্গভঙ্গের প্রতি মুসলমানদের অবস্থান ইতিবাচক হলেও এর বিরুদ্ধে হিন্দুদের অবস্থান ছিল খুবই কঠিন। শিক্ষিত ও রাজনীতি সচেতন হিন্দু সমাজের বিকাশ রোধের পাল্টা ব্যবস্থা হিসেবে বঙ্গভঙ্গ হয়েছে, যা পশ্চিমবঙ্গের হিন্দু সমাজ মনে করে। বঙ্গভঙ্গের ফলে মুসলমান জনগণের মধ্যে আনন্দ উল্লাসের সৃষ্টি হলেও বাংলার হিন্দু জনগণ বিশেষ করে বুদ্ধিজীবী ও রাজনৈতিক নেতাদের মধ্যে অসন্তোষ ফুটে ওঠে। ব্রিটিশ সরকার ১৯১১ সালের ১২ ডিসেম্বর বঙ্গভঙ্গ রদের ঘোষণা করায় পশ্চিম বাংলার হিন্দু বুদ্ধিজীবীরা উল্লসিত হয়ে ওঠে। কেননা বঙ্গভঙ্গ রদ হওয়ায় কলকাতাকেন্দ্রিক হিন্দু নেতা, ব্যবসায়ী ও বুদ্ধিজীবীরা তাদের হারানো গৌরব ও প্রভাব প্রতিপত্তি ফিরে পান । বঙ্গভঙ্গ রদের ঘোষণা শুনে মুসলিম অভিজাত ও মধ্যবিত্ত সম্প্রদায় হতাশ হয়ে পড়ে। ব্রিটিশ সরকারের ওপর থেকে মুসলিম জনগণ বিশ্বাস হারিয়ে ফেলে। হিন্দুদের স্বার্থে মুসলিম জনগণের প্রতি ব্রিটিশ সরকারের বিশ্বাসঘাতকতা নগ্নরূপে ফুটে ওঠে। অপরদিকে, পূর্ব-বাংলার মুসলমান জনগণ হিন্দু জনগণকেও অবিশ্বাস করতে শুরু করে। ফলে দুটি সম্প্রদায়ের মধ্যে তিক্ত সম্পর্ক গড়ে ওঠে। উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, উদ্দীপকের উক্তিটি যথার্থ। বঙ্গভঙ্গ রদ হওয়ার ফলে পূর্ব বাংলার মুসলমানরা হতাশ হয়ে পড়ে । হিন্দু ও মুসলমানদের মধ্যে সাম্প্রদায়িক চেতনা বৃদ্ধি পায়।
HSCCivics 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।