উদ্দীপকে উল্লিখিত মি. জোসেফের সুপারিশমালার সাথে তোমার পঠিত কোন বিষয়ের মিল খুঁজে পাওয়া যায়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত মি. জোসেফের সুপারিশমালার সাথে আমার পঠিত লাহোর প্রস্তাবের সাদৃশ্য রয়েছে। ১৯৪০ সালের ২৩ মার্চ পাকিস্তানের লাহোরে মুসলিম লীগের কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। উক্ত অধিবেশনে বাংলার তদানীন্তন মুখ্যমন্ত্রী এ কে. ফজলুল হক মুসলমানদের জন্য স্বতন্ত্র আবাসভূমির দাবি সম্বলিত একটি প্রস্তাব উত্থাপন করেন। এই প্রস্তাবই ঐতিহাসিক 'লাহোর প্রস্তাব' নামে পরিচিত। এ প্রস্তাবে তৎকালীন ভারতের অঙ্গরাজ্যগুলোর সংখ্যালঘুদের ধর্মীয়, রাজনৈতিক, অর্থনৈতিক এবং শাসন সংক্রান্ত অধিকার রক্ষার কথা উল্লেখ করা হয়। এ প্রস্তাব গ্রহণের পর মুসলিম রাজনীতিতে ইতিবাচক সাড়া জাগে এবং মুসলমানদের মধ্যে নবজাগরণের সৃষ্টি হয়। পরবর্তীতে এ প্রস্তাব 'পাকিস্তান প্রস্তাব' নামে পরিচিতি অর্জন করে। উদ্দীপকে দেখা যায়, মি. জোসেফ ব্রিটিশ উপনিবেশিক অঞ্চলের একটি রাজনৈতিক দলের প্রখ্যাত নেতা। তিনি ঐ অঞ্চলের সকল জনগণের স্বার্থ রক্ষার জন্য তাঁর দলের বার্ষিক সভায় একটি সুপারিশমালা পেশ করেন। তাঁর সুপারিশমালায় ঐ অঞ্চলগুলো নিয়ে একাধিক স্বাধীন রাষ্ট্রের ইঙ্গিত ছিল। অর্থাৎ এখানে শেরে বাংলা এ. কে. ফজলুল হক কর্তৃক উত্থাপিত লাহোর প্রস্তাবের কথা বলা হয়েছে। তিনি বিভিন্ন সম্প্রদায়ের মানুষের কথা চিন্তা করে তাঁর অঞ্চলে একাধিক স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব করেন। এ প্রস্তাবে প্রদেশগুলোর সাথে কেন্দ্রীয় সরকারের কীরূপ সম্পর্ক থাকবে সে বিষয়টি অনুপস্থিত ছিল। তাই বলা যায়, মি. জোসেফের সুপারিশমালার সাথে শেরে বাংলা এ. কে. ফজলুল হকের লাহোর প্রস্তাবের মিল রয়েছে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত মি. জোসেফের সুপারিশমালার সাথে তোমার পঠিত কোন বিষয…
উদ্দীপক
Barisal · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর