উক্ত বিষয়টির গুরুত্ব ও তাৎপর্য বিশ্লেষণ কর।
উত্তর: ব্রিটিশ ভারতের ইতিহাসে লাহোর প্রস্তাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ প্রস্তাবের মূল উদ্দেশ্য ছিল ভারতের উত্তর-পশ্চিম ও উত্তর-পূর্বাঞ্চলে মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলসমূহে একাধিক স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা। বাংলার স্বাধীনতাকামী জনগণের স্বাধিকারের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার পেছনে ঐতিহাসিক লাহোর প্রস্তাবের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ প্রস্তাবের প্রেক্ষিতে ১৯৪৭ সালের ১৪ আগস্ট পাকিস্তান নামক মুসলিম রাষ্ট্রটির সৃষ্টি হয়। পাকিস্তান সৃষ্টির পর থেকেই পাকিস্তানি শাসকগোষ্ঠী বাঙালিদের অর্থাৎ পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন হরণ করে একে ঔপনিবেশিক শাসনে পরিণত করে। অথচ লাহোর প্রস্তাবে আঞ্চলিক স্বায়ত্তশাসনের কথা স্পষ্ট উল্লেখ ছিল। এহেন পরিস্থিতিতে বাঙালি নেতারা দাবি করেন যে, লাহোর প্রস্তাবের ভিত্তিতেই পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন দিতে হবে। এ দাবি পরবর্তীতে শক্তিশালী স্বাধিকার আন্দোলনে রূপ লাভ করে দেশের স্বাধীনতা অর্জন করার ক্ষেত্রে বলিষ্ঠ ভূমিকা রাখে। পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির পর ক্ষমতাসীন মুসলিম লীগ লাহোর প্রস্তাবে উল্লিখিত প্রাদেশিক স্বায়ত্তশাসন বিষয়টি এড়িয়ে যায় এবং পূর্ব বাংলার প্রতি চরম বৈষম্যমূলক আচরণ করতে থাকে। ফলে পূর্ব বাংলার জনগণ প্রাদেশিক স্বায়ত্তশাসনের জোর দাবি জানায়। ১৯৫৪ সালের যুক্তফ্রন্টের ২১ দফা, ১৯৬৬ সালের ঐতিহাসিক ছয় দফা কর্মসূচি, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান সবকিছুই ছিল লাহোর প্রস্তাবে গৃহীত প্রাদেশিক স্বায়ত্তশাসনের দাবি আদায়ের প্রচেষ্টা। এরই ধারাবাহিকতায় ১৯৭০ সালের নির্বাচনে পূর্ব পাকিস্তানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন আওয়ামী লীগের বিজয় হয়। কিন্তু পাকিস্তানি শাসকগোষ্ঠী ক্ষমতা হস্তান্তরে অস্বীকৃতি জানায়। ক্ষমতা হস্তান্তরের দাবিতে পূর্ববাংলায় শুরু হয় অসহযোগ আন্দোলন। অবশেষে দীর্ঘ নয় মাস সশস্ত্র যুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় ঘটে। উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের পেছনে লাহোর প্রস্তাব অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উক্ত বিষয়টির গুরুত্ব ও তাৎপর্য বিশ্লেষণ কর।
উদ্দীপক
Barisal · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর