উদ্দীপকের ঘটনাটির সাথে তোমার পঠিত কোন ঘটনার সাদৃশ্য আছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের ঘটনাটির সাথে আমার পঠিত ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের সাদৃশ্য রয়েছে।ভারতবর্ষ দীর্ঘদিন বিদেশি শাসন অর্থাৎ ব্রিটিশ শাসনের অধীনে ছিল। কিন্তু ভারতবর্ষের জনগণ নিরবে এ পরাধীনতাকে মেনে নেয়নি। দীর্ঘদিন সংগ্রাম চালিয়ে একসময় তারা স্বাধীনতা অর্জন করে।১৭৫৭ সালে পলাশীর যুদ্ধে পরাজয়ের মাধ্যমে ভারতবর্ষের মানুষ তাদের স্বাধীনতা হারায়। ব্রিটিশ ইস্ট-ইন্ডিয়া কোম্পানি নানা কূটকৌশল ও বল প্রয়োগের মাধ্যমে এ উপমহাদেশে তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করে। তারা কালক্রমে পুরো ভারতবর্ষের শাসনব্যবস্থাকে কুক্ষিগত করে। এ অবস্থা থেকে মুক্তি পেতে ভারতবর্ষের জনগণ বিভিন্ন আন্দোলন-সংগ্রাম চালিয়ে যায়। ১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহ ছিল ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রথম মাইলফলক। ব্রিটিশ শাসকেরা 'ভাগ কর এবং শাসন কর' এ কৌশল অবলম্বন করে প্রায় দু'শ বছর ভারতবর্ষ শাসন করে। ধীরে ধীরে ভারতবর্ষে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণির বিকাশ ঘটে এবং তারা স্বাধীনতার দাবিতে সংগঠিত হতে থাকে। উপমহাদেশের দীর্ঘ স্বাধীনতা আন্দোলনে মহাত্মা গান্ধী, জওহরলাল নেহের, মোহাম্মদ আলী জিন্নাহ, শেরে বাংলা এ কে ফজলুল হক প্রমুখ রাজনৈতিক নেতৃবৃন্দ ভূমিকা পালন করেন। তাদের আন্দোলনের মুখে ব্রিটিশ সরকার ১৯৪৭ সালে ভারতীয়দের স্বাধীনতা প্রদান করে। উদ্দীপকেও আমরা দেখতে পাই, দক্ষিণ আফ্রিকায় দীর্ঘদিন যাবৎ বিদেশি শাসক শাসন কার্যক্রম পরিচালনা করেছে। ভারতীয় স্বাধীনতা আন্দোলনের ন্যায় একাধিক নেতৃবৃন্দ না থাকলেও নেলসন ম্যান্ডেলার নেতৃত্বে সেখানকার কৃষ্ণাঙ্গ জনগণ দীর্ঘকাল সংগ্রাম করে তাদের স্বাধীনতা লাভ করেছে। সুতরাং বলা যায়, উদ্দীপকের এ ঘটনাটি অনেকটা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের সাথে সাদৃশ্যপূর্ণ।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের ঘটনাটির সাথে তোমার পঠিত কোন ঘটনার সাদৃশ্য আছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Jessore · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর