শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ আইনের তাৎপর্য বিশ্লেষণ করো

উত্তর: উদ্দীপকের আইনের সাথে সাদৃশ্যপূর্ণ আইন অর্থাৎ ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইন প্রণয়ন একটি বিশেষ তাৎপর্যপূর্ণ পদক্ষেপ।ভারতীয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা হয় ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইনের মাধ্যমে। ১৭৫৭ সালে পলাশীর যুদ্ধে নবাব সিরাজ-উদ-দৌলার পরাজয়ের মধ্য দিয়ে ভারতবর্ষে যে ব্রিটিশ আধিপত্যের সূচনা হয়েছিল, এ আইনে তার সমাপ্তি ঘটে। এ আইন পাসের মাধ্যমে ভারতবর্ষ বিভক্ত হয়ে ভারত ও পাকিস্তান নামে স্বাধীন ও স্বার্বভৌম দুটি রাষ্ট্রের জন্ম হয়। ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইনের মাধ্যমে গভর্নর জেনারেল ও গভর্নরের স্বেচ্ছাধীন ক্ষমতা বিলুপ্ত হয়। ফলে ভবিষ্যতে ভারত ও পাকিস্তানে সংসদীয় ও দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠার পথ সুগম হয়। এ আইন ভারতীয়দেরকে সশস্ত্র স্বাধীনতা যুদ্ধ ছাড়াই স্বাধীন রাষ্ট্র উপহার দেয়। এতে ভারতীয়রা নব-নব আশা-আকাঙ্ক্ষা ও উদ্দীপনা নিয়ে নতুনভাবে যাত্রা শুরু করে। এ আইনের মাধ্যমে সৃষ্ট ভারত-পাকিস্তান নামক দুটি আলাদা রাষ্ট্র সম্পূর্ণ স্বাধীনভাবে পথ চলা শুরু করে। ফলে উপমহাদেশের জনগণের কৃষি, সভ্যতা, সাহিত্য, জীবনযাত্রা প্রণালী ও রাজনৈতিক চিন্তাধারায় এক বৈপ্লবিক পরিবর্তন সূচিত হয়।পরিশেষে বলা যায়, ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইন ব্রিটিশ ভারতের রাজনৈতিক ও শাসনতান্ত্রিক সমস্যা সমাধানের পথে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ আইনের তাৎপর্য বিশ্লেষণ করো

উদ্দীপক

আফ্রিকা মহাদেশের একটি বৃহৎ অঞ্চলে পাশাপাশি দুটি প্রধান সম্প্রদায় বসবাস করে। এখানে দীর্ঘদিন যাবৎ বিদেশি শাসন বিদ্যমান থাকায় দু'সম্প্রদায়ের মধ্যে স্বন্দ্ব-সংঘাত লেগেই থাকে। শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে কর্তৃপক্ষ উদ্যোগ নিলেও তা সমাধান হয়নি। পরিশেষে, কর্তৃপক্ষ দু'সম্প্রদায়কে আলাদা করার চিন্তা করে এবং পার্লামেন্টে একটি আইন পাশ করে। এ আইন অনুযায়ী দু'সম্প্রদায়ের জন্য আলাদা দুটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা করে।

Barisal · 2017

উত্তর

ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা হলেন অ্যালান অক্টোভিয়ান হিউম।

উত্তর

ব্রিটিশ শাসনামলে বাংলার শাসনভার সংক্রান্ত দায়িত্ব দুটি পৃথক সংস্থার হাতে ন্যস্ত করাই হলো দ্বৈত শাসন। ১৭৬৫ খ্রিষ্টাব্দে দেওয়ানি (রাজস্ব) আদায়ের ক্ষমতা লাভের পর লর্ড ক্লাইভ বাংলায় দ্বৈতশাসন প্রবর্তন করেন। দ্বৈত শাসনের অর্থ হলো দু'জনের শাসনব্যবস্থা। এ ব্যবস্থায় আইন-শৃঙ্খলা রক্ষা, ফৌজদারি বিচার, শান্তিরক্ষা, দৈনন্দিন প্রশাসন পরিচালনার দায়িত্ব দেওয়া হয় বাংলার নবাবের হাতে। অন্যদিকে, বাংলার রাজস্ব আদায়, দেওয়ানি সংক্রান্ত বিচার, জমির বিবাদ সম্পর্কিত বিচার কোম্পানির ওপর ন্যস্ত হয়। অর্থাৎ এ ব্যবস্থায় কোম্পানি লাভ করে দায়িত্বহীন ক্ষমতা। অন্যদিকে নবাব পান ক্ষমতাহীন দায়িত্ব।

উত্তর

উদ্দীপকে বর্ণিত আইনের সাথে আমার পঠিত ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইনের সাদৃশ্য রয়েছে।ভারত উপমহাদেশের শাসনতান্ত্রিক অগ্রগতির ইতিহাসে ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইন একটি গুরুত্বপূর্ণ দলিল। এ আইনের মাধ্যমেই ব্রিটিশ সরকার ভারতীয়দের হাতে ক্ষমতা হস্তান্তর করে। এ আইন ভারতীয় রাজনীতিতে একটি দীর্ঘ শাসনকালের সমাপ্তি ঘটায় এবং একটি নতুন পর্যায়ের সূচনা করে। উদ্দীপকে বর্ণিত আইনটি এ বিষয়েরই ইঙ্গিত বহন করে।উদ্দীপকে বর্ণিত আইনের প্রেক্ষাপটে আফ্রিকা মহাদেশের দুটি প্রধান সম্প্রদায়ের মধ্যে বিবাদ লক্ষ করা যায়। এর কারণ হলো দীর্ঘদিন যাবৎ তাদের বিদেশি শাসনের অধীনে থাকা। তবে এই সমস্যার শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে কর্তৃপক্ষ উদ্যোগ নিলেও তা সমাধান হয়নি। অবশেষে কর্তৃপক্ষ দু'সম্প্রদায়কে আলাদা করার চিন্তা করে এবং পার্লামেন্টে একটি আইন পাস করে। এ আইন অনুযায়ী দু'সম্প্রদায়ের জন্য দুটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়। ভারতীয় উপমহাদেশের ক্ষেত্রেও এমনটি লক্ষ করা যায়। এখানে দীর্ঘদিন যাবৎ ব্রিটিশ শাসন (১৭৫৭- ১৯৪৭) বিদ্যমান ছিল। এ কারণে এখানকার প্রধান দুটি সম্প্রদায়ের তথা হিন্দু ও মুসলমানদের মধ্যে স্বন্দ্ব লেগেই থাকত। এ অবস্থায় ব্রিটিশ সরকার বিভিন্ন প্রস্তাব ও উদ্যোগের মাধ্যমে তাদের সাম্প্রদায়িকতা দূর করার চেষ্টা করে। অবশেষে ভারতের সর্বশেষ বড়লাট লর্ড মাউন্ট ব্যাটেনের প্রচেষ্টায় ১৯৪৭ সালের ১৮ই জুলাই ব্রিটিশ পার্লামেন্টে '১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইন' পাস হয়। এ আইনের ফলে ভারতবর্ষে একশত নব্বই বছরের ব্রিটিশ শাসনের অবসান ঘটে। আর জন্ম নেয় ভারত ও পাকিস্তান নামে স্বাধীন সার্বভৌম দুটি রাষ্ট্র। এ আলোচনা থেকে বোঝা যায় যে, উদ্দীপকে বর্ণিত আইনটি ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইনের সাথেই সাদৃশ্যপূর্ণ।

উত্তর

উদ্দীপকের আইনের সাথে সাদৃশ্যপূর্ণ আইন অর্থাৎ ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইন প্রণয়ন একটি বিশেষ তাৎপর্যপূর্ণ পদক্ষেপ।ভারতীয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা হয় ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইনের মাধ্যমে। ১৭৫৭ সালে পলাশীর যুদ্ধে নবাব সিরাজ-উদ-দৌলার পরাজয়ের মধ্য দিয়ে ভারতবর্ষে যে ব্রিটিশ আধিপত্যের সূচনা হয়েছিল, এ আইনে তার সমাপ্তি ঘটে। এ আইন পাসের মাধ্যমে ভারতবর্ষ বিভক্ত হয়ে ভারত ও পাকিস্তান নামে স্বাধীন ও স্বার্বভৌম দুটি রাষ্ট্রের জন্ম হয়। ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইনের মাধ্যমে গভর্নর জেনারেল ও গভর্নরের স্বেচ্ছাধীন ক্ষমতা বিলুপ্ত হয়। ফলে ভবিষ্যতে ভারত ও পাকিস্তানে সংসদীয় ও দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠার পথ সুগম হয়। এ আইন ভারতীয়দেরকে সশস্ত্র স্বাধীনতা যুদ্ধ ছাড়াই স্বাধীন রাষ্ট্র উপহার দেয়। এতে ভারতীয়রা নব-নব আশা-আকাঙ্ক্ষা ও উদ্দীপনা নিয়ে নতুনভাবে যাত্রা শুরু করে। এ আইনের মাধ্যমে সৃষ্ট ভারত-পাকিস্তান নামক দুটি আলাদা রাষ্ট্র সম্পূর্ণ স্বাধীনভাবে পথ চলা শুরু করে। ফলে উপমহাদেশের জনগণের কৃষি, সভ্যতা, সাহিত্য, জীবনযাত্রা প্রণালী ও রাজনৈতিক চিন্তাধারায় এক বৈপ্লবিক পরিবর্তন সূচিত হয়।পরিশেষে বলা যায়, ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইন ব্রিটিশ ভারতের রাজনৈতিক ও শাসনতান্ত্রিক সমস্যা সমাধানের পথে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
HSCCivics 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।