উক্ত ঘটনাটি ভারতবর্ষের রাজনীতিকে কীভাবে প্রভাবিত করে? আলোচনা করো।
উত্তর: ব্রিটিশ ভারতের রাজনৈতিক ইতিহাসে ১৯০৫ সালের বঙ্গভঙ্কা সুদূরপ্রসারী প্রভাব বিস্তার করে।বঙ্গভঙ্গের ফলে উপমহাদেশের হিন্দু ও মুসলমানদের মধ্যে সম্পূর্ণ বিপরীত প্রতিক্রিয়া সৃষ্টি হয়। হিন্দু সম্প্রদায় বঙ্গভঙ্গের ঘটনাকে বাঙালি জাতির বিকাশমান সংহতি ও চেতনার ওপর আঘাত বলে বর্ণনা করে। আর মুসলমানরা মনে করে বঙ্গভঙ্গের ফলে তাদের স্বার্থরক্ষা হবে।বক্তাভঙ্গের ফলে বাংলার মুসলমানরা তাদের সকল অধিকার ফিরে পাওয়ার আশায় উজ্জীবিত হয়। পূর্ব বাংলা নামক নতুন প্রদেশ হওয়ায় ঢাকাকে কেন্দ্র করে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান, অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে। তবে হিন্দুরা বঙ্গভঙ্গের ফলে ক্ষতিগ্রস্ত হয়। তাদের অর্থনৈতিক জীবনব্যবস্থা বিপর্যয়ের সম্মুখীন হয়। দুই সম্প্রদায়ের ওপর বঙ্গভঙ্গের এই বিপরীতধর্মী প্রভাবের ফলে সাম্প্রদায়িক চেতনার বিষবৃক্ষ রোপিত হয়। হিন্দুরা বঙ্গভঙ্গ রদের জন্য তীব্র আন্দোলন গড়ে তোলে। তাদের বঙ্গভঙ্গ রদ আন্দোলনকে মোকাবিলা করা জন্য মুসলমানরা 'মুসলিম লীগ' নামক রাজনৈতিক সংগঠন গড়ে তোলে। আপাতদৃষ্টিতে, বঙ্গভঙ্গ মুসলিম স্বার্থের অনুকূলে থাকলেও প্রকৃতপক্ষে এর দ্বারা ব্রিটিশদের ষড়যন্ত্র বাস্তবায়িত হয়। কারণ এতে তাদের 'ভাগ কর শাসন কর' নীতির বিজয় হয়। বঙ্গভঙ্গের ফলে ব্রিটিশ সরকার কৌশলে কলকাতাকেন্দ্রিক সর্বভারতীয় জাতীয়তাবাদী আন্দোলন নস্যাৎ করার সুযোগ লাভ করে। এছাড়া বঙ্গভঙ্গের কারণে ভারতীয় রাজনীতিতে উগ্র হিন্দু জাতীয়তাবাদের বিস্তার ঘটে।পরিশেষে বলা যায়, বক্তাভঙ্গের প্রভাবে পশ্চিমবঙ্গের হিন্দু আধিপত্যের অবসান ঘটে এবং মুসলমানদের উন্নয়নের পথ প্রসারিত হয়।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উক্ত ঘটনাটি ভারতবর্ষের রাজনীতিকে কীভাবে প্রভাবিত করে? আলোচনা করো।
উদ্দীপক
Dinajpur · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর