উদ্দীপকে বর্ণিত শাসনব্যবস্থা কোন ধরনের? ব্রিটিশ ভারতের কোন আইনে এ ধরনের শাসনব্যবস্থার উল্লেখ আছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে বর্ণিত শাসন ব্যবস্থা হলো যুক্তরাষ্ট্রীয় শাসনব্যবস্থা। ব্রিটিশ ভারতের ১৯৩৫ সালের ভারত শাসন আইনে এ ধরনের শাসনব্যবস্থার উল্লেখ আছে।ভারতের সাংবিধানিক বিবর্তনের ইতিহাসে ১৯৩৫ সালের ভারত শাসন আইন একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। ভারতীয় জনগণের মধ্যে জাতীয়তাবোধের উন্মেষ, রাজনৈতিক চেতনার বিকাশ এবং ১৯১৯ সালের ভারত শাসন আইনের ব্যর্থতার ফলশ্রুতিই হলো ১৯৩৫ সালের ভারত শাসন আইন। এই আইনেই উদ্দীপকে ইঙ্গতকৃত যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার কথা বলা হয়েছে।উদ্দীপকে রফিকের দেশে রাষ্ট্রীয় কার্যক্রমকে কেন্দ্রীয় সরকার ও প্রাদেশিক সরকারের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। প্রাদেশিক সরকার সম্পূর্ণ স্বাধীনভাবে তার কাজ করতে পারবে। এখানে রাষ্ট্রীয় সকল ক্ষেত্রে সংবিধানের প্রাধান্য বিদ্যমান। এছাড়া দ্বিকক্ষবিশিষ্ট আইনসভার উচ্চকক্ষ প্রদেশসমূহের প্রতিনিধিত্ব করছে। ১৯৩৫ সালের ভারত শাসন আইনে প্রস্তাবিত যুক্তরাষ্ট্রীয় শাসনব্যবস্থার ক্ষেত্রেও এ বিষয়গুলো লক্ষ করা যায়, কেন্দ্রীয় বিষয়গুলো কেন্দ্রীয় সরকারের হাতে এবং প্রাদেশিক বিষয়গুলো প্রাদেশিক সরকারের হাতে ন্যস্ত করা হয়। এ আইনের বলে প্রদেশগুলোতে স্বায়ত্তশাসন প্রদান করা হয়। এর ফলে প্রদেশগুলো সুনিদিষ্ট ক্ষমতা লাভ করে এবং প্রাদেশিক সরকার দায়িত্বশীল হয়। এছাড়া প্রাদেশিক সরকারের ওপর ন্যস্ত বিষয়গুলোকে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপমুক্ত করা হয়। ১৯৩৫ সালের ভারত শাসন আইনে কেন্দ্রে উচ্চ পরিষদ ও নিম্নপরিষদ নামে দ্বি-কক্ষ বিশিষ্ট আইনসভার প্রবর্তন করা হয়। এ আইনসভায় উচ্চ পরিষদ কর্তৃক প্রদেশসমূহের প্রতিনিধিত্ব করার কথা বলা হয়। ১৯৩৫ সালের ভারত শাসন আইন একটি জটিল আইনে। তবে রাষ্ট্রীয় সকল ক্ষেত্রে এই আইনে অর্থাৎ যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার প্রাধান্যের কথা বলা হয়েছে। এ আলোচনা থেকে বোঝা যায়, উদ্দীপকে ১৯৩৫ সালের ভারত শাসন আইনের মাধ্যমে প্রবর্তিত যুক্তরাষ্ট্রীয় শাসনব্যবস্থার ইঙ্গিত বিদ্যমান।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত শাসনব্যবস্থা কোন ধরনের? ব্রিটিশ ভারতের কোন আইনে এ ধ…
উদ্দীপক
Dinajpur · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর