উদ্দীপকে 'ক' অঞ্চলের ভৌগোলিক বিভাজন তোমার পাঠ্য বইয়ের কোন ঘটনাকে ইঙ্গিত করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে 'ক' অঞ্চলটির ভৌগলিক বিভাজন আমার পাঠ্য বইয়ের ঐতিহাসিক বঙ্গভঙ্গের ঘটনাকে ইঙ্গিত করে। অবিভক্ত বঙ্গ প্রদেশটি ব্রিটিশ ভারতের সবচেয়ে বড় প্রদেশ ছিল। এতে হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের বসবাস ছিল। অন্যদিকে, ব্রিটিশরা ভাগ কর এবং শাসন কর নীতিতে এই সম্প্রদায়ের মধ্যে বিভাজন সৃষ্টি করে তাদের শাসন অব্যাহত রাখার চেষ্টা করে। বিভিন্ন সময়ে রাজনৈতিকভাবে স্বাধীনতা লাভ ও বিদেশী শক্তিকে প্রতিহত করার চেষ্টা করলেও এ অঞ্চলের অধিবাসীরা ইংরেজদের হাত থেকে রেহাই পাচ্ছিল না। কংগ্রেসের মাধ্যমে করে তোলা জাতীয়তাবাদকে নস্যাৎ করার উদ্দেশ্য রাজনৈতিকভাবে ভৌগলিক কারণ দেখিয়ে বঙ্গভঙ্গ করা হয় এমন ভাবে যেন আন্তদলীয় সংঘাত ও বিভেদ বৃদ্ধি পায়। বাস্তবিকভাবেই হিন্দু মুসলিম সম্প্রীতি নষ্ট হয় এবং জাতীয়তাবাদ বিভক্ত হয়ে পড়ে। এমতাবস্থায় মুসলিম লীগের জন্ম লাভ ঘটে। আর মুসলিম লীগের মাধ্যমে পরবর্তীতে ধর্মভিত্তিক স্বাধীন রাষ্ট্র পাকিস্তানের আবির্ভাব ঘটে। উদ্দীপকেও এ ঘটনা সুস্পষ্ট প্রতিরূপ রয়েছে। 'ক' অঞ্চলে বিদেশি শক্তির ঐক্যবদ্ধ চেতনা নষ্ট করার উদ্দেশ্য জাতিগত বিভেদের সংঘাত সৃষ্টি ও ভৌগোলিকভাবে বিভক্তিকরন আদতে ১৯০৫ সালের ব্রিটিশদের বঙ্গভঙ্গের ইঙ্গিত করেছে। আর তাই বলা যায় যে, উদ্দীপকে ইঙ্গিতকৃত ঘটনাটি হল বঙ্গভঙ্গ।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে 'ক' অঞ্চলের ভৌগোলিক বিভাজন তোমার পাঠ্য বইয়ের কোন ঘটনাকে ই…
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর