উদ্দীপকে পেশকৃত প্রস্তাবটি তোমার পঠিত কোন ঘটনাকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে পেশকৃত প্রস্তাবটি আমার পঠিত লাহোর প্রস্তাবকে নির্দেশ করে। উপমহাদেশের রাজনৈতিক ইতিহাসে লাহোর প্রস্তাব একটি গুরুত্বপূর্ণ ঘটনা। তৎকালীন বাংলার মুখ্যমন্ত্রী শেরে বাংলা এ. কে. ফজলুল হক ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে নিজ মাতৃভূমিকে মুক্ত করার জন্য লাহোর প্রস্তাব পেশ করেন। সামরিক রাজনৈতিক প্রেক্ষাপটে সাম্প্রদায়িকতাকে উপমহাদেশে বিভাজনের হাতিয়ার বানিয়েছিল ব্রিটিশ সরকার। সর্বোপরি সার্বিক মুক্তির আকাঙ্ক্ষা থেকে জননেতা শেরেবাংলা এ. কে ফজলুল হক ১৯৪০ সালের ২৩ মার্চ লাহোর প্রস্তাবের বিরোধী দলীয় নেতাদের সম্মেলনে এই প্রস্তাব পেশ করেন। প্রস্তাবটির মূল বক্তব্য ছিল সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের প্রধান অঞ্চলগুলো নিয়ে একাধিক স্বাধীন রাষ্ট্র গঠন। পরবর্তীতে রাজনৈতিক কারণে কেবল পাকিস্তান ও ভারত নামে দুটি স্বাধীন রাষ্ট্র সৃষ্টি হয়। এর দীর্ঘদিন পর পাকিস্তান ভেঙ্গে স্বাধীন বাংলাদেশ সৃষ্টি হয়। উদ্দীপকে এই ঘটনা সুস্পষ্ট প্রতিফলন লক্ষ্য করা যায়। এটা দেখা যায় যে, বিশাল আয়তন রূপনগর অঞ্চলে ঔপনিবেশিক শাসনের জন্য অস্থিরতা বিরাজমান এবং সেখানে প্রধানত দুটি সম্প্রদায়ের বসবাস। সংখ্যালঘু সম্প্রদায়ের একজন নেতার প্রস্তাবে উক্ত অঞ্চলটি এক দশকের মধ্যে কয়েকটি স্বাধীন রাষ্ট্রের পরিণত হয়। স্পষ্ট তো রূপকার্থে উদ্দীপকের লাহোর প্রস্তাবের প্রেক্ষাপট, প্রস্তাবককারী এবং এর ফলাফলের চিত্র অঙ্কিত হয়েছে।আর তাই বলা যায় যে উদ্দীপকে পেশকৃত প্রস্তাবটি হচ্ছে লাহোর প্রস্তাব।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে পেশকৃত প্রস্তাবটি তোমার পঠিত কোন ঘটনাকে নির্দেশ করে? ব্যাখ…
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর