শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে ইঙ্গিতকৃত বক্তব্যটির সাথে সাদৃশ্যপূর্ণ কর্মসূচি উপমহাদেশের রাজনীতিতে সুদূরপ্রসারী প্রভাব ফেলে -বিশ্লেষণ কর।

উত্তর: উদ্দীপকের শেরে বাংলা এ. কে ফজলুল হক কর্তৃক উত্থাপিত কর্মসূচি অর্থাৎ লাহোর প্রস্তাব ভারতীয় উপমহাদেশের রাজনীতিতে ব্যাপক প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছিল। মুসলমানদের জন্য গ্রহণযোগ্য শাসনতন্ত্র প্রণয়ন করার কথা মূলত লাহোর প্রস্তাবের মাধ্যমেই বলা হয়। এ প্রস্তাবে পার্শ্ববর্তী এলাকাসমূহ কে অঞ্চল হিসেবে চিহ্নিতকরণের কথা বলা হয়। ভৌগলিকভাবে সন্নিহিত ও নির্দিষ্টকৃত অঞ্চল সমূহ কে প্রয়োজনমতো সীমানা পরিবর্তন করে এমন ভাবে গঠন করতে হবে যাতে ভারতবর্ষের উত্তর, পশ্চিম ও পূর্বাঞ্চলের যেসব জায়গা মুসলমান সংখ্যা গরিষ্ঠ সেসব অঞ্চলে স্বাধীন রাষ্ট্রসমূহ গঠন সম্ভব হয় । এছাড়াও স্বায়ত্তশাসিত ও সার্বভৌম অঙ্গরাজ্য গঠন, সংখ্যালঘুদের অধিকার সংরক্ষণ, ক্ষমতার নির্দিষ্টকরণ,যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা বাতিল ছিল ১৯৪০ সালের লাহোর প্রস্তাবের মূল বৈশিষ্ট্য। ভারতীয় উপমহাদেশে অনেকগুলো স্বাধীন রাষ্ট্র গঠন ও যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা বাতিল, সংখ্যালঘুদের অধিকার সংরক্ষণ ইত্যাদি বিষয় লাহোর প্রস্তাবে আলোচিত হয়েছে। শেরে বাংলা এ. কে ফজলুল হকের এ প্রস্তাবের মাধ্যমে পূর্ব পাকিস্তানে প্রথম মুসলিম লীগের পতাকা উত্তোলিত হয়। ব্রিটিশ ভারতের মুসলমানদের রাজনৈতিক ইতিহাসে লাহোর প্রস্তাব তাই অত্যন্ত তাৎপর্যপূর্ণ এক অধ্যায়। এ ঐতিহাসিক প্রস্তাব গ্রহণের পর মুসলমানদের রাজনৈতিক চিন্তাধারা যে বৈপ্লবিক পরিবর্তন আসে তার সার্থক পরিণতির ফলে পাকিস্তান রাষ্ট্রের প্রতিষ্ঠা এবং পরে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় ঘটে। এ প্রস্তাবের অন্তর্নিহিত তাৎপর্য হলো স্বার্থের দ্বন্ত শুরু,মুসলিম লীগের জনপ্রিয়তা বৃদ্ধি, নির্বাচনের ব্যাপক জনসমর্থন, হিন্দু মুসলিম দাঙ্গা ও সম্পর্কের অবনতি এবং পরবর্তীতে নানা ঘটনার প্রতিঘটনার মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়। সুতরাং বলা যায় ভারতীয় উপমহাদেশের রাজনীতিতে লাহোর প্রস্তাব এক তাৎপর্যপূর্ণ অধ্যায়ের নাম।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে ইঙ্গিতকৃত বক্তব্যটির সাথে সাদৃশ্যপূর্ণ কর্মসূচি উপমহাদেশের…

উদ্দীপক

বিশাল আয়তনের রূপনগর অঞ্চলটিতে ঔপনিবেশিক শাসনের জন্য অস্থিরতা বিদ্যমান। অঞ্চলটিতে প্রধান দুটি সম্প্রদায়ের মানুষের বসবাস। সংখ্যালঘু সম্প্রদায়ের একজন সম্মোহনী নেতা বিরোধীদলীয় সম্মেলনে রাজনৈতিক সমস্যা নিরসনের জন্য একটি প্রস্তাব পেশ করে। প্রস্তাবের সংখ্যালঘুরা যেসব স্থানে সংখ্যাগরিষ্ঠ সেসব অঞ্চল মেয়ে একাধিক স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলা হয়। এ প্রস্তাবটি শুধু প্রসারে প্রভাব ফেলে এবং একদশকের মধ্যেই রূপনগর ভেঙে কয়েকটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়।

Dinajpur · 2023

উত্তর

মন্ত্রিমিশন পরিকল্পনা বাস্তবায়নে তিনজন ব্রিটিশ মন্ত্রী ভারতের সফর করেন।

উত্তর

১৯৪৭ সালের দেশ বিভাগের পর শুরুর দিকে পশ্চিম পাকিস্তানের সাথে পূর্ব বাংলার বিরোধ সৃষ্টি হয় রাষ্ট্রভাষাকে কেন্দ্র করে। পশ্চিম পাকিস্তানের রাজনৈতিক নেতৃবৃন্দ, আমলা,বিশ্ববিদ্যালয় শিক্ষকবৃন্দ নানাভাবে উর্দুকে ( ৩.২৭%লোকের ভাষা) পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা করার জোর প্রচেষ্টা চালায়। এ অবস্থায় পাকিস্তানে ৫৬% লোকের ভাষা বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা থেকে বঞ্চিত করার ষড়যন্ত্রের বিরুদ্ধে ভাষা আন্দোলন সংঘটিত হয়।

উত্তর

উদ্দীপকে পেশকৃত প্রস্তাবটি আমার পঠিত লাহোর প্রস্তাবকে নির্দেশ করে। উপমহাদেশের রাজনৈতিক ইতিহাসে লাহোর প্রস্তাব একটি গুরুত্বপূর্ণ ঘটনা। তৎকালীন বাংলার মুখ্যমন্ত্রী শেরে বাংলা এ. কে. ফজলুল হক ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে নিজ মাতৃভূমিকে মুক্ত করার জন্য লাহোর প্রস্তাব পেশ করেন। সামরিক রাজনৈতিক প্রেক্ষাপটে সাম্প্রদায়িকতাকে উপমহাদেশে বিভাজনের হাতিয়ার বানিয়েছিল ব্রিটিশ সরকার। সর্বোপরি সার্বিক মুক্তির আকাঙ্ক্ষা থেকে জননেতা শেরেবাংলা এ. কে ফজলুল হক ১৯৪০ সালের ২৩ মার্চ লাহোর প্রস্তাবের বিরোধী দলীয় নেতাদের সম্মেলনে এই প্রস্তাব পেশ করেন। প্রস্তাবটির মূল বক্তব্য ছিল সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের প্রধান অঞ্চলগুলো নিয়ে একাধিক স্বাধীন রাষ্ট্র গঠন। পরবর্তীতে রাজনৈতিক কারণে কেবল পাকিস্তান ও ভারত নামে দুটি স্বাধীন রাষ্ট্র সৃষ্টি হয়। এর দীর্ঘদিন পর পাকিস্তান ভেঙ্গে স্বাধীন বাংলাদেশ সৃষ্টি হয়। উদ্দীপকে এই ঘটনা সুস্পষ্ট প্রতিফলন লক্ষ্য করা যায়। এটা দেখা যায় যে, বিশাল আয়তন রূপনগর অঞ্চলে ঔপনিবেশিক শাসনের জন্য অস্থিরতা বিরাজমান এবং সেখানে প্রধানত দুটি সম্প্রদায়ের বসবাস। সংখ্যালঘু সম্প্রদায়ের একজন নেতার প্রস্তাবে উক্ত অঞ্চলটি এক দশকের মধ্যে কয়েকটি স্বাধীন রাষ্ট্রের পরিণত হয়। স্পষ্ট তো রূপকার্থে উদ্দীপকের লাহোর প্রস্তাবের প্রেক্ষাপট, প্রস্তাবককারী এবং এর ফলাফলের চিত্র অঙ্কিত হয়েছে।আর তাই বলা যায় যে উদ্দীপকে পেশকৃত প্রস্তাবটি হচ্ছে লাহোর প্রস্তাব।

উত্তর

উদ্দীপকের শেরে বাংলা এ. কে ফজলুল হক কর্তৃক উত্থাপিত কর্মসূচি অর্থাৎ লাহোর প্রস্তাব ভারতীয় উপমহাদেশের রাজনীতিতে ব্যাপক প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছিল। মুসলমানদের জন্য গ্রহণযোগ্য শাসনতন্ত্র প্রণয়ন করার কথা মূলত লাহোর প্রস্তাবের মাধ্যমেই বলা হয়। এ প্রস্তাবে পার্শ্ববর্তী এলাকাসমূহ কে অঞ্চল হিসেবে চিহ্নিতকরণের কথা বলা হয়। ভৌগলিকভাবে সন্নিহিত ও নির্দিষ্টকৃত অঞ্চল সমূহ কে প্রয়োজনমতো সীমানা পরিবর্তন করে এমন ভাবে গঠন করতে হবে যাতে ভারতবর্ষের উত্তর, পশ্চিম ও পূর্বাঞ্চলের যেসব জায়গা মুসলমান সংখ্যা গরিষ্ঠ সেসব অঞ্চলে স্বাধীন রাষ্ট্রসমূহ গঠন সম্ভব হয় । এছাড়াও স্বায়ত্তশাসিত ও সার্বভৌম অঙ্গরাজ্য গঠন, সংখ্যালঘুদের অধিকার সংরক্ষণ, ক্ষমতার নির্দিষ্টকরণ,যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা বাতিল ছিল ১৯৪০ সালের লাহোর প্রস্তাবের মূল বৈশিষ্ট্য। ভারতীয় উপমহাদেশে অনেকগুলো স্বাধীন রাষ্ট্র গঠন ও যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা বাতিল, সংখ্যালঘুদের অধিকার সংরক্ষণ ইত্যাদি বিষয় লাহোর প্রস্তাবে আলোচিত হয়েছে। শেরে বাংলা এ. কে ফজলুল হকের এ প্রস্তাবের মাধ্যমে পূর্ব পাকিস্তানে প্রথম মুসলিম লীগের পতাকা উত্তোলিত হয়। ব্রিটিশ ভারতের মুসলমানদের রাজনৈতিক ইতিহাসে লাহোর প্রস্তাব তাই অত্যন্ত তাৎপর্যপূর্ণ এক অধ্যায়। এ ঐতিহাসিক প্রস্তাব গ্রহণের পর মুসলমানদের রাজনৈতিক চিন্তাধারা যে বৈপ্লবিক পরিবর্তন আসে তার সার্থক পরিণতির ফলে পাকিস্তান রাষ্ট্রের প্রতিষ্ঠা এবং পরে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় ঘটে। এ প্রস্তাবের অন্তর্নিহিত তাৎপর্য হলো স্বার্থের দ্বন্ত শুরু,মুসলিম লীগের জনপ্রিয়তা বৃদ্ধি, নির্বাচনের ব্যাপক জনসমর্থন, হিন্দু মুসলিম দাঙ্গা ও সম্পর্কের অবনতি এবং পরবর্তীতে নানা ঘটনার প্রতিঘটনার মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়। সুতরাং বলা যায় ভারতীয় উপমহাদেশের রাজনীতিতে লাহোর প্রস্তাব এক তাৎপর্যপূর্ণ অধ্যায়ের নাম।
HSCCivics 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

  • জনসচেতনতা
  • গণ নিরবতা
  • আইনের যথাযথ প্রয়োগ
  • সাধীন বিচার ব্যবস্থা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

  • ১০
  • ১২
  • ১৪
  • ১৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

  • সমঝোতা ও সহযোগিতা
  • বন্ধুত্ব ও আন্তরিকতা
  • জাতীয় স্বার্থ সংরক্ষণ ও উদারনীতি
  • অন্য দেশে সামরিক হস্তক্ষেপ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

  • ও.আই.সি
  • ওপেক
  • ই.ইউ
  • ও.এ.ইউ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

  • ১২
  • ১৫

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

  • দ্বাদশ
  • ত্রয়োদশ
  • চতুর্দশ
  • পঞ্চদশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

  • শেরে বাংলা এ. কে. ফজলুল হক
  • হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  • মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

  • দ্বি-জাতি তত্ত্ব
  • কৃষক-প্রজা তত্ত্ব
  • প্রজাস্বত্ব
  • স্বদেশী তত্ত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।