'এ' রাষ্ট্রের ২০১২ সালের সংবিধানের বৈশিষ্ট্য কোন ভারত শাসন আইন কে ইঙ্গিত করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে 'এ' রাষ্ট্রের ২০১২ সালের সংবিধানের বৈশিষ্ট্য ভারত শাসন আইন ১৯১৯ কে ইঙ্গিত প্রদান করে। ভারতবর্ষের শাসনতান্ত্রিক জটিলতা নিরসনকল্পে ব্রিটিশ সরকার বিভিন্ন সময় যেসব উদ্যোগ গ্রহণ করে ১৯১৯ সালের ভারত শাসন আইন বা মন্টেগু -চেমসফোর্ড আইন তন্মধ্যে অন্যতম। এ আইনে ভারতবর্ষে সর্বপ্রথম যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা প্রবর্তন করা হয়। সরকারের বিষয়গুলো কেন্দ্রীয় ও প্রাদেশিক দুই ভাগে বিভক্ত করে কেন্দ্রীয় বিষয়ে সরকারের হাতে এবং প্রাদেশিক বিষয়গুলো প্রাদেশিক সরকারের হাতের ন্যাস্ত করা হয় । উক্ত আইনের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল প্রদেশের দৈত্য শাসন ব্যবস্থা প্রবর্তন । প্রাদেশিক বিষয়গুলোকে সংরক্ষিত ও হস্তান্তরিত দুই ভাগে বিভক্ত করে সংরক্ষিত বিষয়গুলো গর্ভনর নিয়ন্ত্রণের ক্ষমতা আরোপ করা হয়। যদিও ১৯১৯ সালের আইনের দায়িত্বশীল শাসন ব্যবস্থা কায়েমের লক্ষ্যে জবাবদিহিতা ও দায়বদ্ধতা বাধ্যতামূলক করা হয়। তথাপি বাস্তবে দায়িত্বশীল শাসন কায়েম করা সম্ভব হয়নি। প্রদেশের স্বায়ওশাসন ব্যবস্থা কার্যকর না হওয়ায় কেন্দ্রীয় হস্তক্ষেপে তথা দ্বৈত শাসন ব্যবস্থার ব্যর্থতায় উক্ত প্রচেষ্টা ব্যর্থ হয়। উদ্দীপকের 'এ' রাষ্ট্রে ২০১২ সালে কার্যকর আইনের মাধ্যমে এ দেশটিতে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা কায়েম করা হয়, প্রদেশের স্বায়ত্তশাসন না দিয়ে দ্বৈত শাসন ব্যবস্থা আরোপ করা হয় এবং কেন্দ্র ও প্রদেশের ক্ষমতা বন্টন করা হয়। তবে কেন্দ্রে দায়িত্বশীল সরকার প্রবর্তন না করার কারণে সে দেশে দায়িত্বশীল শাসন প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি। স্পষ্টত 'এ' রাষ্ট্রের ২০১২ সালের আইন ১৯১৯ সালের ভারত শাসন আইনের সাথে অভিন্নভাবে সাদৃশ্যপূর্ণ। আর তাই বলা যায় যে, উক্ত আইনের মাধ্যমে ভারত শাসন আইন ১৯১৯ কে ইঙ্গিত করা হয়েছে ।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
'এ' রাষ্ট্রের ২০১২ সালের সংবিধানের বৈশিষ্ট্য কোন ভারত শাসন আইন কে ই…
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর