উক্ত রাষ্ট্রের ২০১৫ সালের সংশোধিত সংবিধানের সাথে ১৯৩৫ সালের ভারত শাসন আইনের তুলনা কর।
উত্তর: উদ্দীপকের 'এ' রাষ্ট্রের ২০১৫ সালে আইনের সাথে ১৯৩৫ সালের ভারত শাসন আইনের বেশ সাদৃশ্যতা রয়েছে। ১৯৩৫ সালের ভারত শাসন আইনে ১৯১৯ সালের আইনের বেশ কিছু ধারার পরিবর্তন,পরিমার্জন ও পরিবর্ধন করা হয়। ১৯৩৫ সালের আইনের দায়িত্বশীল সরকার গঠনের লক্ষ্যে কেন্দ্রে দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করা হয়। ফলে কেন্দ্রের দায়িত্বশীল সরকার ব্যবস্থা বাস্তবায়ন সম্ভব হয়। উদ্দীপকের 'এ' দেশের ২০১৫ সালের আইনেও এরূপ বৈশিষ্ট্য রয়েছে। 'এ' দেশেও কেন্দ্রে দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে কেন্দ্রে দ্বৈতশাসন গ্রহণ করা হয়।আবার ১৯৩৫ সালের আইনে ভারতের প্রদেশসমূহে স্বায়ত্তশাসন প্রদান করা হয় এবং এটি এই আইনের কেন্দ্রীয়বিন্দুস্বরুপ। তাছাড়া প্রদেশে দ্বৈত শাসন রদ করা, দায়িত্বশীল সরকার নিশ্চিত করবে প্রদেশ সমূহের কাছে সুনির্দিষ্ট ক্ষমতা প্রদান করা হয়। আর উদ্দীপকে 'এ' দেশের ২০১৫ সালের আইনে ও অনুরূপ প্রাদেশিক স্বায়ত্তশাসন কার্যকর করা হয়। ১৯৩৫ সালের ভারত শাসন আইনের প্রাদেশিক শাসন পরিষদের ওপর কেন্দ্রীয় সরকারের ক্ষমতা সীমিত করা হয়। যেমনটি 'এ' দেশের ২০১৫ সালের আইনের ক্ষেত্রে দৃশ্যমান। 'এ' দেশেও প্রদেশের তালিকাভুক্ত বিষয়ক কেন্দ্রের সরাসরি নিয়ন্ত্রণ ছিল না। আলোচ্য উভয়ে আইন এভাবে সাদৃশ্যপূর্ণ থাকলেও উভয় আইনের বেশ বড় একটি অমিল সুস্পষ্ট ভাবে প্রতিভাত হয়। ১৯৩৫ সালে ভারত শাসন আইনে প্রাদেশিক গভর্নর জেনারেল ছিলেন ব্রিটিশ রাজ্যের প্রত্যক্ষ প্রতিনিধি । তিনি কেবল নিয়মতান্ত্রিক প্রধান নন বরং তিনি প্রভূত ক্ষমতার আধার ছিলেন। তিনি আইন প্রণয়নে আইনসভার অধিবেশন আহ্বান, স্থগিত এবং নিম্নকক্ষ ভেঙে দিতে পারতেন। শাসন ও আইন সংক্রান্ত কাজে তার অনুমতি নিয়ে চূড়ান্ত ছিল। 'এ' দেশের ২০১৫ সালের আইনে প্রাদেশিক গর্ভনর কেবল নিয়মতান্ত্রিক প্রধান ছিলেন। তিনি 'এ' দেশের আইনের প্রণয়ন ও শাসন সংক্রান্ত কাজে হস্তক্ষেপ করতেন না।সুতরাং তুলনামূলক আলোচনা সাপেক্ষে বলা যায় যে, উদ্দীপকের 'এ' রাষ্ট্র ২০১৫ সালের আইনের সাথে ১৯৩৫ সালের ভারত শাসন আইনে যথেষ্ট মিল থাকা সত্ত্বেও উভয় আইনের স্বতন্ত্র্য রয়েছে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উক্ত রাষ্ট্রের ২০১৫ সালের সংশোধিত সংবিধানের সাথে ১৯৩৫ সালের ভারত শা…
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর