উদ্দীপকে যে ঐতিহাসিক প্রস্তাবের কথা বলা হয়েছে তার মূল বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
উত্তর: উদ্দীপকের ঐতিহাসিক লাহোর প্রস্তাবের কথা বলা হয়েছে। বঙ্গভঙ্গ রদের ফলে ভারতের হিন্দু-মুসলমান সম্পর্কের অবনতি হয় এবং কালক্রমে তা চরম রূপ পরিগ্রহ করে। নেহেরু রিপোর্ট প্রকাশিত হলে মুসলমান নেতৃবৃন্দ হতাশ হয়ে পড়েন । ১৯৩৭ সালের নির্বাচন এবং পরবর্তীতে মোহাম্মদ আলী জিন্নাহর দ্বিজাতি তত্ত্ব ঘোষণা হলে দেশের বিভিন্ন স্থানের দাঙ্গা শুরু হয়। ফলে মুসলমানদের জন্য পৃথক আবাসভূমির প্রয়োজনীয়তা উপলব্ধি করে শেরেবাংলা এ. কে. ফজলুল হক ১৯৪০ সালের ২৩ মার্চ লাহোর অনুষ্ঠিত মুসলিম লীগের সম্মেলনে লাহোর প্রস্তাব পেশ করেন। উদ্দীপকেও লাহোর প্রস্তাবের পটভূমিই চিত্রিত হয়েছে। উদ্দীপকে যে মহান নেতার প্রস্তাবের কথা বলা হয়েছে তা হল শেরে বাংলা এ. কে. ফজলুল হক কর্তৃক প্রবর্তিত লাহোর প্রস্তাব। লাহোর প্রস্তাবের বৈশিষ্ট্য সমূহ নিচে দেওয়া হল। ১. ভারতবর্ষকে বিভক্ত করে এর উত্তর-পশ্চিম ও পূর্ব অঞ্চলের মুসলমান সংখ্যাগরিষ্ঠ এলাকাগুলো নিয়ে স্বাধীন রাষ্ট্র সমূহ গঠন করতে হবে। ২. ভারতের অন্যান্য হিন্দু অঞ্চল গুলো সমন্বয়ে পৃথক হিন্দু রাষ্ট্র গঠিত হবে। ৩. উল্লেখিত স্বাধীন রাষ্ট্র সমূহের অধীন ইউনিট বা প্রদেশগুলোর স্বায়ত্তশাসিত ও সার্বভৌমত্ব হবে। ৪. প্রতিরক্ষা, পররাষ্ট্র ও যোগাযোগ ইত্যাদি বিষয়ের ক্ষমতা সংশ্লিষ্ট অঙ্গরাজ্যগুলোর ওপর ন্যস্ত থাকবে। ৫. সংখ্যালঘু সম্প্রদায়ের সাথে পরামর্শের ভিত্তিতে তাদের স্বার্থ ও অধিকার রক্ষার জন্য সংবিধানে পর্যাপ্ত ক্ষমতা রাখতে হবে। এক্ষেত্রে ভারতের মুসলমানদের স্বার্থ সংরক্ষণ সুনির্দিষ্ট পন্থা নির্বাচন পূর্বক লাহোর প্রস্তাব গৃহীত হয়। উপরিউক্ত আলোচনা থেকে বলা যায় যে, লাহোর প্রস্তাব প্রথমত ছিল ভারতের হিন্দুদের আধিপত্যের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ আর ভারতীয় মুসলমানদের স্বার্থ সংরক্ষণের দীপ্ত পদক্ষেপ। দ্বিতীয়ত,রাজনৈতিক দৃষ্টিতে একাধিক স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার মধ্যে পরবর্তীতে স্বাধীন বাংলাদেশ সৃষ্টির সুস্পষ্ট আভাস পরিলক্ষিত হয়েছিল।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে যে ঐতিহাসিক প্রস্তাবের কথা বলা হয়েছে তার মূল বৈশিষ্ট্যসমূ…
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর