তুমি কি মনে কর, উক্ত প্রস্তাবের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের বীজ নিহিত ছিল? তোমার উত্তরের স্বপক্ষে যুক্তি দাও।
উত্তর: হ্যাঁ, আমি মনে করি উক্ত প্রস্তাব অর্থাৎ লাহোর প্রস্তাব এর মাঝে স্বাধীন বাংলাদেশের বীজ নিহিত ছিল। ভারতের রাজনৈতিক ইতিহাসে তাৎপর্যপূর্ণ ঘটনা ছিল লাহোর প্রস্তাব। এ প্রস্তাবের মাধ্যমে মোহাম্মদ আলী জিন্নাহর দ্বিজাতি তত্ত্ব সুস্পষ্ট রূপ লাভ করে। মুসলমানরা মুসলিম লীগের নেতৃত্বে তাদের জন্য একটি আলাদা আবাসভূমি প্রতিষ্ঠার সংগ্রামে লিপ্ত হয়। এর মাঝে বাংলাদেশের স্বাধীনতার বীজ নিহিত ছিল। সর্বাপেক্ষা গঠনমূলক এ প্রস্তাবের মাধ্যমে মুসলমানদের ' সকল সমস্যার সুরাহা হয়। পূর্ব পাকিস্তানের যে মুসলমান সম্প্রদায় এতদিন পর্যন্ত নিজেদের আত্মপরিচয়ের সন্ধানে ছিল তারা লাহোর প্রস্তাবে এর সন্ধান পায়। এ প্রস্তাব তাদেরকে একটি জাতীয় চেতনায় উদ্বুদ্ধ করে। ১৯৪৭ সালের পৃথক রাজনৈতিক অস্তিত্ব বা রাষ্ট্র প্রতিষ্ঠায় ব্যর্থ হলেও একটি জাতীয় চেতনায় পরবর্তীকালে ১৯৭১ সালে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় অনুপ্রেরণা যোগায়। সর্বোপরি লাহোর প্রস্তাব অনুযায়ী পূর্ব বাংলায় স্বায়ত্তশাসন প্রদান না করার কারণে পাকিস্তান জন্মের পর থেকেই সেখানে বিভিন্ন আন্দোলন হতে থাকে। পরবর্তীতে বিভিন্ন ঘটনা প্রবাহের মধ্য দিয়ে পরিশেষে ৭০ সালের নির্বাচনে জয়ী হওয়ার পর পূর্ব বাংলাকে ক্ষমতায় না দেওয়ার কারণে বাঙালিরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা ছিনিয়ে আনে। তাই বলা যায়, লাহোর প্রস্তাবে উপরিউক্ত বিষয় নিহিত থাকার মধ্য দিয়েই স্বাধীন বাংলাদেশের স্বপ্ন আঁকা ছিল।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
তুমি কি মনে কর, উক্ত প্রস্তাবের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের বীজ নিহি…
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর