শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লিখিত ঘটনার সাথে তোমার পঠিত পাঠ্য বইয়ের কোন ঘটনার মিল রয়েছে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে উল্লিখিত ঘটনার সাথে আমার পঠিত পাঠ্য বইয়ের ১৯০৫ সালের সংগঠিত বঙ্গভঙ্গের মিল রয়েছে। অবিভক্ত বাংলার আয়তন ছিল প্রায় দুই লক্ষ বর্গমাইল এবং জনসংখ্যা ছিল প্রায় ৭ কোটি। এ বিশাল আয়তনের প্রদেশের শাসন কার্য পরিচালনা করার জন্য একজন গর্ভনরের পক্ষে নিত্যান্তই দূরহ ও কষ্টসাধ্য ব্যাপার ছিল ্তাছাড়া পূর্ব বাংলার জনগণের স্বার্থ রক্ষার্থে মুসলিম নেতৃত্ববৃন্দ পূর্ব বাংলাকে আলাদা প্রদেশ রূপে গড়ে তোলার জন্য ব্রিটিশ সরকার নিকট দাবি উত্থাপন করেন। তাই প্রশাসনিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সুবিধার কথা চিন্তা করে তৎকালীন ভাইসরয় লর্ড কার্জন ১৯০৫ সালের ১ সেপ্টেম্বর বঙ্গভঙ্গ করেন।উদ্যোগে উল্লেখ্য যে, ব্রিটিশ ভারতের X প্রদেশের আয়তন ও জনসংখ্যা বিশাল। একজন প্রশাসকের একার পক্ষে সুষ্ঠুভাবে শাসন কার্য পরিচালনা করা ছিল অসম্ভব। ফলে কর্তৃপক্ষ প্রশাসনিক ও রাজনৈতিক সহ বিভিন্ন কারণে দেখিয়ে উত্তর প্রদেশ থেকে দুটি আলাদা প্রদেশ বিভক্ত করে দুজন প্রশাসক নিয়োগ করেন। উদ্দীপকের এর বর্ণনার মাধ্যমে ১৯০৫ সালের ঐতিহাসিক বঙ্গবন্ধুর মিল পাওয়া যায়।কারণ বঙ্গভঙ্গের মাধ্যমেই বিশাল বাংলা প্রেসিডেন্সিকে ভেঙে পূর্ববঙ্গ ও আসাম নামে দুটি পৃথক তোদের সৃষ্টি করা হয়। এর মাধ্যমে সহজে বুঝা যায় , উদ্দীপকে বঙ্গভঙ্গের কথাই বলা হয়েছে।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে উল্লিখিত ঘটনার সাথে তোমার পঠিত পাঠ্য বইয়ের কোন ঘটনার মিল …

উদ্দীপক

ব্রিটিশ ভারতের X প্রদেশের আয়তন ও জনসংখ্যা বিশাল। একজন প্রশাসকের একার পক্ষে সুষ্ঠুভাবে শাসন কার্য পরিচালনা করা ছিল অসম্ভব। ফলে কর্তৃপক্ষ প্রশাসনিক ও রাজনৈতিক সহ বিভিন্ন কারণে দেখিয়ে উত্তর প্রদেশ থেকে দুটি আলাদা প্রদেশ বিভক্ত করে দুজন প্রশাসক নিয়োগ করেন।

Jessore · 2022

উত্তর

সর্বভারতীয় জাতীয় কংগ্রেস ১৮৮৫ সালে প্রতিষ্ঠিত হয়।

উত্তর

হিন্দু সম্প্রদায় দ্বারা প্রভাবিত কংগ্রেস নেতৃত্ববৃন্দ সূচনা লগ্ন থেকে বিভিন্নভাবে অঙ্গভঙ্গ রদের প্রচেষ্টা চালায়। এরই ধারাক্রমে তারা ব্রিটিশ সরকারের ওপর চাপ সৃষ্টির উদ্দেশ্যে স্বদেশী আন্দোলনে আদর্শকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত করে। এ আদর্শ অনুযায়ী তারা ব্রিটিশ পণ্য বর্জন, বিদেশি রীতিনীতি পরিহার এবং স্বদেশী পণ্য ব্যবহার করে দেশীয় সংস্কৃতিতে উজ্জীবিত হতে জনগণকে আহ্বান করে। এটি ছিল স্বদেশী আন্দোলন।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত ঘটনার সাথে আমার পঠিত পাঠ্য বইয়ের ১৯০৫ সালের সংগঠিত বঙ্গভঙ্গের মিল রয়েছে। অবিভক্ত বাংলার আয়তন ছিল প্রায় দুই লক্ষ বর্গমাইল এবং জনসংখ্যা ছিল প্রায় ৭ কোটি। এ বিশাল আয়তনের প্রদেশের শাসন কার্য পরিচালনা করার জন্য একজন গর্ভনরের পক্ষে নিত্যান্তই দূরহ ও কষ্টসাধ্য ব্যাপার ছিল ্তাছাড়া পূর্ব বাংলার জনগণের স্বার্থ রক্ষার্থে মুসলিম নেতৃত্ববৃন্দ পূর্ব বাংলাকে আলাদা প্রদেশ রূপে গড়ে তোলার জন্য ব্রিটিশ সরকার নিকট দাবি উত্থাপন করেন। তাই প্রশাসনিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সুবিধার কথা চিন্তা করে তৎকালীন ভাইসরয় লর্ড কার্জন ১৯০৫ সালের ১ সেপ্টেম্বর বঙ্গভঙ্গ করেন।উদ্যোগে উল্লেখ্য যে, ব্রিটিশ ভারতের X প্রদেশের আয়তন ও জনসংখ্যা বিশাল। একজন প্রশাসকের একার পক্ষে সুষ্ঠুভাবে শাসন কার্য পরিচালনা করা ছিল অসম্ভব। ফলে কর্তৃপক্ষ প্রশাসনিক ও রাজনৈতিক সহ বিভিন্ন কারণে দেখিয়ে উত্তর প্রদেশ থেকে দুটি আলাদা প্রদেশ বিভক্ত করে দুজন প্রশাসক নিয়োগ করেন। উদ্দীপকের এর বর্ণনার মাধ্যমে ১৯০৫ সালের ঐতিহাসিক বঙ্গবন্ধুর মিল পাওয়া যায়।কারণ বঙ্গভঙ্গের মাধ্যমেই বিশাল বাংলা প্রেসিডেন্সিকে ভেঙে পূর্ববঙ্গ ও আসাম নামে দুটি পৃথক তোদের সৃষ্টি করা হয়। এর মাধ্যমে সহজে বুঝা যায় , উদ্দীপকে বঙ্গভঙ্গের কথাই বলা হয়েছে।

উত্তর

উদ্দীপকে বঙ্গভঙ্গের প্রশাসনিক ও রাজনৈতিক কারণের কথা বলা হয়েছে। এর বাইরেও ১৯০৫ সালের বঙ্গভঙ্গ সংঘটিত হওয়ার পেছনে বহুবিধ কারণ বিদ্যমান। ব্রিটিশ ভারতের শাসনতান্ত্রিক সংস্কার ও অগ্রগতির ক্ষেত্রে বঙ্গভঙ্গকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হয়। মূলত প্রশাসনিক কার্যক্রমের সুবিধার্থে ভারতে তদানীন্তন ভাইসরয় লর্ড কার্জন প্রায় ২ লক্ষ বর্গমাইল আয়তনের বাংলা প্রেসিডেন্সি কে বিভক্ত করে আসাম ও পূর্ববঙ্গ নামে দুটি প্রদেশ বিভক্ত করেন। বাংলা প্রেসিডেন্সিকে ভাগ করার এই বিষয়টি ইতিহাসে বঙ্গভঙ্গ নামে পরিচিত। উদ্দীপকে বঙ্গভঙ্গের রাজনৈতিক ও প্রশাসনিক কারণের কথা উল্লেখ করা হয়েছে। এছাড়া বঙ্গভঙ্গের পেছনে আরো বহুবিধ কারণ বিদ্যমান। বঙ্গভঙ্গের পিছনে একটি অন্যতম কারণ ছিল অর্থনৈতিক কারণ। তৎকালীন সময়ে কলকাতার জমিদার শ্রেণীরা বিলাসবহুল জীবনযাপন করতেন যেখানে পূর্ববঙ্গের অধিকাংশ মানুষ ছিল মুসলমান ও কৃষিজীবী। ইংলিশ সরকার কিংবা এই জমিদার শ্রেণী কেউই পূর্ববঙ্গের অর্থনৈতিক উন্নয়নকে গুরুত্ব দেয়নি। এরূপ পরিস্থিতিতে পূর্ববঙ্গের মুসলমান প্রতিনিধিরা বঙ্গভঙ্গের দাবী উপস্থাপন করেন। এছাড়া তৎকালীন বৃহৎ ভারতের কলকাতা বাংলা প্রেসিডেন্সির কেন্দ্র হওয়ায় সমস্ত উন্নয়ন ছিল কলকাতা কেন্দ্রিক। এ কারণে ব্যবসা-বাণিজ্য, শিল্প ও অর্থনীতিতে পূর্ববঙ্গ অনুন্নত থেকে যায়। এরূপ বৈষম্যের অবসান ঘটিয়ে এ অঞ্চলের অধিবাসীদের অর্থনৈতিক উন্নয়নের জন্য বঙ্গবন্ধু ছিল গুরুত্বপূর্ণ। বঙ্গভঙ্গের পেছনে সামাজিক কারণের প্রভাবও ছিল ব্যাপক। পূর্ববঙ্গের অধিকাংশ মানুষ ছিল মুসলমান ও কৃষিজীবী। যেখানে এ অঞ্চলে অধিকাংশ জমিদার ছিল হিন্দু সম্প্রদায়ের। তাদের অত্যাচারে মুসলমান সম্প্রদায় ছিল অতিষ্ঠ। অন্যদিকে ইংরেজি সহ আধুনিক শিক্ষা গ্রহণে অনীহা মুসলমানদের সাথে ব্রিটিশদের একটা দূরত্ব সৃষ্টি করেছিল। এসব অবস্থায় হিন্দু জমিদারদের শোষণ নির্যাতন মুসলমানদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি করে। আর সে কারণেই লর্ড কার্জন বঙ্গভঙ্গের ঘোষণা দিলে পূর্ববঙ্গের মুসলমানরা একে স্বাগত জানায়।আলোচনা শেষে তাই বলা যায়, প্রশাসনিক ও রাজনৈতিক কারণ ছাড়াও বঙ্গভঙ্গের পেছনে অর্থনৈতিক ও সামাজিক কারণ ও জড়িত ছিল।
HSCCivics 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

  • জনসচেতনতা
  • গণ নিরবতা
  • আইনের যথাযথ প্রয়োগ
  • সাধীন বিচার ব্যবস্থা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

  • ১০
  • ১২
  • ১৪
  • ১৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

  • সমঝোতা ও সহযোগিতা
  • বন্ধুত্ব ও আন্তরিকতা
  • জাতীয় স্বার্থ সংরক্ষণ ও উদারনীতি
  • অন্য দেশে সামরিক হস্তক্ষেপ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

  • ও.আই.সি
  • ওপেক
  • ই.ইউ
  • ও.এ.ইউ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

  • ১২
  • ১৫

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

  • দ্বাদশ
  • ত্রয়োদশ
  • চতুর্দশ
  • পঞ্চদশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

  • শেরে বাংলা এ. কে. ফজলুল হক
  • হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  • মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

  • দ্বি-জাতি তত্ত্ব
  • কৃষক-প্রজা তত্ত্ব
  • প্রজাস্বত্ব
  • স্বদেশী তত্ত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।