উদ্দীপকে উল্লিখিত প্রশাসনিক ও রাজনৈতিক কারণ ছাড়া আর কী কী কারণ আছে বলে তুমি মনে কর? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে বঙ্গভঙ্গের প্রশাসনিক ও রাজনৈতিক কারণের কথা বলা হয়েছে। এর বাইরেও ১৯০৫ সালের বঙ্গভঙ্গ সংঘটিত হওয়ার পেছনে বহুবিধ কারণ বিদ্যমান। ব্রিটিশ ভারতের শাসনতান্ত্রিক সংস্কার ও অগ্রগতির ক্ষেত্রে বঙ্গভঙ্গকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হয়। মূলত প্রশাসনিক কার্যক্রমের সুবিধার্থে ভারতে তদানীন্তন ভাইসরয় লর্ড কার্জন প্রায় ২ লক্ষ বর্গমাইল আয়তনের বাংলা প্রেসিডেন্সি কে বিভক্ত করে আসাম ও পূর্ববঙ্গ নামে দুটি প্রদেশ বিভক্ত করেন। বাংলা প্রেসিডেন্সিকে ভাগ করার এই বিষয়টি ইতিহাসে বঙ্গভঙ্গ নামে পরিচিত। উদ্দীপকে বঙ্গভঙ্গের রাজনৈতিক ও প্রশাসনিক কারণের কথা উল্লেখ করা হয়েছে। এছাড়া বঙ্গভঙ্গের পেছনে আরো বহুবিধ কারণ বিদ্যমান। বঙ্গভঙ্গের পিছনে একটি অন্যতম কারণ ছিল অর্থনৈতিক কারণ। তৎকালীন সময়ে কলকাতার জমিদার শ্রেণীরা বিলাসবহুল জীবনযাপন করতেন যেখানে পূর্ববঙ্গের অধিকাংশ মানুষ ছিল মুসলমান ও কৃষিজীবী। ইংলিশ সরকার কিংবা এই জমিদার শ্রেণী কেউই পূর্ববঙ্গের অর্থনৈতিক উন্নয়নকে গুরুত্ব দেয়নি। এরূপ পরিস্থিতিতে পূর্ববঙ্গের মুসলমান প্রতিনিধিরা বঙ্গভঙ্গের দাবী উপস্থাপন করেন। এছাড়া তৎকালীন বৃহৎ ভারতের কলকাতা বাংলা প্রেসিডেন্সির কেন্দ্র হওয়ায় সমস্ত উন্নয়ন ছিল কলকাতা কেন্দ্রিক। এ কারণে ব্যবসা-বাণিজ্য, শিল্প ও অর্থনীতিতে পূর্ববঙ্গ অনুন্নত থেকে যায়। এরূপ বৈষম্যের অবসান ঘটিয়ে এ অঞ্চলের অধিবাসীদের অর্থনৈতিক উন্নয়নের জন্য বঙ্গবন্ধু ছিল গুরুত্বপূর্ণ। বঙ্গভঙ্গের পেছনে সামাজিক কারণের প্রভাবও ছিল ব্যাপক। পূর্ববঙ্গের অধিকাংশ মানুষ ছিল মুসলমান ও কৃষিজীবী। যেখানে এ অঞ্চলে অধিকাংশ জমিদার ছিল হিন্দু সম্প্রদায়ের। তাদের অত্যাচারে মুসলমান সম্প্রদায় ছিল অতিষ্ঠ। অন্যদিকে ইংরেজি সহ আধুনিক শিক্ষা গ্রহণে অনীহা মুসলমানদের সাথে ব্রিটিশদের একটা দূরত্ব সৃষ্টি করেছিল। এসব অবস্থায় হিন্দু জমিদারদের শোষণ নির্যাতন মুসলমানদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি করে। আর সে কারণেই লর্ড কার্জন বঙ্গভঙ্গের ঘোষণা দিলে পূর্ববঙ্গের মুসলমানরা একে স্বাগত জানায়।আলোচনা শেষে তাই বলা যায়, প্রশাসনিক ও রাজনৈতিক কারণ ছাড়াও বঙ্গভঙ্গের পেছনে অর্থনৈতিক ও সামাজিক কারণ ও জড়িত ছিল।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত প্রশাসনিক ও রাজনৈতিক কারণ ছাড়া আর কী কী কারণ আছে…
উদ্দীপক
Jessore · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর