তোমার পাঠ্যপুস্তকের ওই আইন 'ক' রাষ্ট্রের জনগণের প্রত্যাশা পূরনে কতটুকু সফল হয়েছিল? মূল্যায়ন কর।
উত্তর: আমি মনে করি, আমার পাঠ্যপুস্তকের এই আইনটি অর্থাৎ ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইনটি 'ক' রাষ্ট্রের জনগণের অর্থাৎ ভারতীয় উপমহাদেশের আংশিক জনগণের প্রত্যাশা পূরণে পুরোপুরি সফল হতে পারেনি। ১৯৪৭ সালে ভারত শাসন আইন ভারত উপমহাদেশের ইতিহাসে এক ঐতিহাসিক দলিল। এ এন্ড ভারতীয় স্বাধীনতার সংগ্রামে চূড়ান্ত পরিনিতি। ১৭৫৭ সালের পলাশীর যুদ্ধের মাধ্যমে যা সূচনা হয়,১৯৪৭ সালে ভারত স্বাধীনতা আইনের মাধ্যমে সেই পরাধীনতার সমাপ্তি ঘটে। ব্রিটিশ রাজ্যের নিয়ন্ত্রণ মুক্ত হয়ে ভারত এবং পাকিস্তান এ দুটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের অভ্যুদয় ঘটে। উদ্দীপকে বর্ণিত ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইনের মাধ্যমে ভারতবর্ষের ব্রিটিশরাজের নিয়ন্ত্রণের পরিসমাপ্তি ঘটে। ভারত ও পাকিস্তান নামক দুটি নতুন রাষ্ট্রের গণতন্ত্রের সূচনা ঘটে। দুটি রাষ্ট্রই স্বাধীনভাবে স্ব- স্ব সংবিধান প্রণয়নের ক্ষমতা লাভ করে। তবে এই আইনের কিছু কিছু ক্ষেত্রে অস্পষ্টতার কারণে দেশীয় রাজ্যে বিশেষ করে অঙ্গরাজ্যগুলো কিভাবে দুটি স্বাধীন রাষ্ট্রের সাথে যুক্ত হবে, সে সম্পর্কে সুস্পষ্ট বিধান না থাকায় কাশ্মীরসহ অনেক সমস্যার সৃষ্টি হয়। এই আইনের মোল্লাহর প্রস্তাবকে এড়িয়ে যাওয়ার এবং দায়িত্বশীল সরকার গঠন সম্পর্কের স্পষ্ট বিধান না থাকায় পরবর্তী সময়ে পাকিস্তানের সংকট সৃষ্টি হয়। তাছাড়া পূর্ব বাংলা বা পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের দ্বারা নিগৃহীত ও শোষিত হতে থাকে। তাই নির্দ্বিধায় বলা যায়, আইন ভারতীয় উপমহাদেশের জনগণের দীর্ঘ আন্দোলনের সোনালী ফসল হলেও তা আংশিক জনগণের প্রত্যাশা পূরণে পুরোপুরি সফল হতে পারেনি।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
তোমার পাঠ্যপুস্তকের ওই আইন 'ক' রাষ্ট্রের জনগণের প্রত্যাশা পূরনে কতট…
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর